somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাশের মহল্লার বড় ভাইয়ের কাছে এলাকায় প্রেম করার অনুমুতি চাইয়া আবেদন পত্র

৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বরাবর,
মাননীর ল্যাংড়া মাসুদ,
তিন নাম্বার গলি,কাদেরবাগ হাউজিং,
মোহাম্মাদপুর, ঢাকা ১২০৫

বিষয়ঃ আপনার এলাকায় প্রেম করার অনুমুতি চাইয়া আবেদন পত্র ।

জনাব,
বিনিত নিবেদন এই যে আমি আপনার কাদেরাবাগ হাউজিং থেকে একটু দুরে অবস্থিত মোহাম্মাদি হাউজিংয়ের একজন নিয়মিত বাসিন্দ । এবং আপনার জ্ঞাতার্থে জানাইতে চাই আমি অতিশয় নম্র ভদ্র এবং উচ্চ বংশীয় পড়া লেখা জানা ছেলে । গত কয়েদিন আগে এক বন্ধুর সাহিত দেখা করিতে আসিয়া আপনার এলাকার দুই দুবার লোকাল সুন্দরী খেতাব প্রাপ্ত বিল্কিস বেগম কে দেখিতে পাই মোরের মাথায় দাড়াইয়া আইস্ক্রিম খাইতেছিল । সেই বিগলিত আইস্ক্রিম খাওয়া দেখিয়া আমার নিজের হৃদয় তাহার উপর বিগলিত হইয়াছে । কয়েকদিন আপনার এলাকায় ঘুরঘুরও করিয়াছি কিন্তু ফল স্বরুপ আপনার এলাকার ছোট ভাইয়ের নিকট দাবড়ানী খাইয়াছি কয়েকবার । একবার তো একজন আমার কলার চাপিয়া ধরে বলিল "আবে হালায় আর একবার যদি এই এলাকায় দেখি তাইলে প্যান্ট খুলে হাতে ধরাইয়া দিবো" । এখন আপনিই বলেন পরের প্যান্ট কি হাতে ধরানোর জিনিস ? যাই হোক আমি বিশ্বাস করি আপনি ভালবাসার বিপক্ষের কোন শক্তি নন । ভালবাসা প্রতিষ্ঠার জন্য আনার অবদান সবার আগে আপনার হওয়া উচিত । আমি যখন আমার বিল্কিস বেগমের সাথে সম্পর্ক স্থাপনে সামর্থ হইবো সবার আগে খাস দিলে আপনার জন্য দোয়া করিব । এখন আপনিই একটা ব্যবস্থা করতে পারেন ।

অতএব, জনাবের নিকট আমার আকুল আবেদন এই যে আপনার এলাকায় এর পর থেকে আমি যাতে নির্বিঘ্নে প্রেম করিতে পারি তা অনুমতি দিতে মজ্জি হয় । দরখাস্তের সাথে আমার প্রাক্তন প্রেমিকার ছাড় পত্র এবং আমার অন্যান্য প্রেমিকাদের কাছ থেকে প্রাপ্ত চারিত্রিক সনদপত্র যুক্ত করিলাম ।

আপনার একান্ত বাধ্যগত
অপু তানভীর
মোহাম্মাদি হাউজিং
ঢাকা ।


(আইডিয়া: চেয়ারম্যান০০৭)


ফেবু লিংক



বাড়িওয়ালার কাছে ছাদের চাবি চাহিয়া ব্যাচেলরের পত্র !
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×