somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৪০০ তম পোষ্টে আমার হৈমের কথা !

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-এই পাজি ছেলে !
-পাজি ?? আমি ? আমি পাজি ছেলে হলাম কেমনে ?
-পাজি ছেলে !
-আমি ভালা পুলা !
-পাজি ছেলে !
-খুব খিয়াল কইরা কইলাম !
কিছুক্ষন নিরবতা ! তারপর আবার সে বলল
-এই তোমার গল্প পড়লাম !
-কোন টা ?
-ঐ যে যেটা তুমি তোমার প্রানের বান্ধবীকে ট্যাগ করছো !
তার কন্ঠে একটু উত্তাম লক্ষ্য করা গেল ! আমার কেন জানি তার এই রাগ টুকু খুব ভাল লাগে ! আমি নিজেও খুব উপভোগ করি !
আমি বললাম
-তুমি রাগ কেন করতেছো ? এটা কি রাগ করার মত কোন ব্যাপার ?
-না ! রাগ করার মত ব্যাপার হবে কেন ? এটা তো আনন্দের ব্যাপার ! তুমি অন্য মেয়ের জন্য গল্প লিখবা তার তাকে কোলে নিয়ে গল্প করবে !
-আমি ? দেখ ****দের মত কোন কিছু না জেনেই কিছু বলবা না ! বুঝেছ ?
-আমার বোঝা লাগবে না ! যাও তাকে কোলে নিয়ে বসে থাকো !
-আরে বাবা ! আমার সাইজ দেখছো ! আমি তাকে কোলে নিতেই পারবো না ! আমার সেই শক্তিই নাই !
-দেখ ! রাগের ভিতর হাসা বা না !
-আরে আমি হাসালাম কোথায় ? আচ্ছা ! আমার উপর রাগ করেছ ?
-হুম !
-কেন ? তাকে গল্প ট্যাগ করেছি বলে !
-হুম !
-আচ্ছা বাবা আর করবো না ! ঠিক আছে !
-তুমি....।
সে একটু সময় নিল ! একটু আগে গলায় একটু কঠিন্য ছিল কিন্তু এখন সে রকম নয় ! বাচ্চা একটা মেয়ে অভিমান করে কথা বললে যে শোনায় ঠিক সেমন লাগছে তার কন্ঠ টা ! তার এই দিকটাও আমার খুব ভাল লাগে !
সে বলল
-তাহলে তুমি আমাকে ফোন দাও নি কেন ? আজ সারা দিনে আমার কথা কি একটুও মনে পড়ে নাই !
আমি কিছু বলতে গিয়েও বলি না ! একটু চুপ করে থাকি ! অবুঝ বাচ্চা একটা !
আমি বললাম
-আমি কি করবো বল ! আমার মোবাইলে যে টাকা ছিল না ! তুমি দেখো না তোমার ফোন কি আমি সহজে রিসিভ করি, বল ?
-না তো !
-টাকা নাই তাই তো কল দিতে পারি নি !
-তাই ?
-হুম !
-আমার বাবু একটা !
-এখনও রাগ আছে ?
-নাতো ! আমি বুঝতে পারি নি ! আমার বাবুটা !
........


কি কথা গুলো কি খুব অবাস্তব মনে হচ্ছে ?
একটা কথা কেবল বলি এটা একটা বাস্তব ফোনালাপ ! যাই হোক সেটা পরে বলছি । আগে অন্য কিছু কথা বলি !



আমি এক প্রকার ভেবেই নিয়েছিলাম যে আসলেই আমি সারা জীবন মানুষের অবহেলার পাত্র হয়েই রয়ে যাবো ! কারো কাছে আমার কোন মূল্যই হয়তো থাকবে না !
যেখানেই যাই কেন !

এই কথাটা কিন্তু সত্য ! মোটামুটি ছোট বেলা থেকেই আমার সাথে এমন টা হয়ে আসছে ! সবার কাছে আমার মূল্যটা ছিল সবার পরে ! ঘরে এবং বাইরে ! একদম সত্য কথা সেটা হল আমার জীবনের সব থেকে বড় বড় কষ্ট গুলো আমি পেয়েছি আমি আমার কাছের মানুষের কাছে থেকে !

এমন ভাবেই চলছিল ! আমি মোটামুটি ধরেই নিয়েছিলাম যে সামনের দিন গুলোও এমনই যাবে ! আমার কথা হয়তো কেউ আগে ভাববে না ! সব কিছু শেষ হবার পরে আসবে আমার কথা ভাবার পালা ! চুড়ান্ত ভাবে আশা হত হলাম আরো একবার ! জীবনের সব কিছু যখন ওলট পালট তখন হঠাৎ করেই তার আগমন আমার জীবনে !
আবার !
প্রথমে বন্ধ হিসাবে ! তারপর ....
তবে আমি জানি এই মেয়েটিও আমাকে ছেড়ে চলে যাবে ! খুব শীঘ্রই হয়তো চলে যাবে ! তবুও আমি নিজেকে খানিকতা পূর্ণ মনে করছি তাকে পেয়ে !
আজকের এই ৪০০ তম লেখা টা তাকে নিয়েই !

তার ফেসবুক নাম অপুর হৈম হিসাবে ! নামেই বলে দিচ্ছে সে কেবলও আমার !
আমি জানি এই কথাটা সত্য নয় কিন্তু আমি এটা বিশ্বাস করতে খুব ভাল বাসি ! অন্ততঃ হৈমের আচরনে তো তাই মনে হয় !
আপনারা যারা আমার গল্প পড়েন তারা প্রায়ই বলেন যে আমার গল্পের মেয়েরা জানি কেমন একটু ! বাস্তবে এমন হয় না !
আপনাদের কে বলতে চাই ! আপনাদের ধারনা ভুল ! বাস্তবে হয় ! উপরের লেখাটা তার প্রমান !
সে সেই রকমই একজন মেয়ে ! এতো দিন কেবল আমি আমার গল্পের তেমন মেয়ের দেখা পেয়েছি কিন্তু আজকে সে আমার সামনে !
যার কাছে আমি একটা গুরুত্বপূর্ন বিষয় !
আমি খেয়েছি কি না ?
আমার ঘুম ভাল হয়েছে কি না ?
এখন কি করছি ?
ঘুমাচ্ছি না কেন ?
আই লাভ ইউ বলছি না কেন ?
মন ভাল কিনা ?
কেন আমার মন খারাপ ?

এই রকম হাজারও প্রশ্ন যার মেইন পয়েন্ট আমি ! কেবলই আমি !
আমি কেবল সারা জীবনে এই চেয়েছি ! আর কিছু না ! আর কিছু চাওয়ার নাই !
আগের থেকে আমি এখন গল্প লিখি কম ! আগে আমার বাস্তব জীবনটা কেমন জানি বিবর্ন ছিল ! টাই কল্পনার জগৎ তা নিয়ে থাকতাম খুব বেশি সময়ে ! নিজের মত করে থাকার জন্য ! কিন্তু এখনসময় ভিন্ন ! এখন আমার বাস্তবটা আমার স্বপ্নের মতই । অথবা বলা চলে আমার স্বপ্ন থেকেও ভাল !
সারা দিন কথা হয় ! নয়তো এসএমএস চালাচালি ! কোন কোন দিন সে ব্যস্ত থাকে ! সেদিন যেন আর সময় কাটতেই চায় না !
তবে ইচ্ছে করলেই তার সাথে কথা বলা যায় ! মেসেজ দিলেই উত্তর আসে !
আজকে এই টুকু বলার ছিল তাকে নিয়ে !

হয়তো সামনের জীবনে আরো কেউ আসবে আমার জীবনে !
কিন্তু সে আর আসবে না ! তাকে হয়তো পাওয়া হবে না ! এই আফসোস টা রয়েই যাবে !

আপনারা তার জন্য একটু দোয়া করবেন ! সে যেন ভাল থাকে ! সব সময় ভাল থাকে ! যে খানেই থাকুক ! যার সাথেই থাকুক !!
আমার হৈম যেন ভাল থাকে !


সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৩
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×