আমি স্বৈরশাসক তোমার মনের,
আমি বাকশালী সরকার !
আমি থাকতে তবুও কেন,
তোমার গনতন্ত্র দরকার ?
তোমার মনটা শুধুই আমার,
সেথায় আমার পূর্ন শাসন !
চলবে না কোন সভা সমীতি, আন্দোলন আর অনশন !
শক্ত হতে দমন করবো,
আমি মনের বিদ্রোহ যত !
আমার হাতে বন্দী হবে, তুমি থাকবে আমার মত ।
তোমার মনের অবাধে,
আমি করবো বিরচন !
বন্দী হবে আমার ঘরে তুমি থাকবে আমরন !
তোমার মনটা কর্ম ক্ষেত্র পছন্দ মত চলি !
তোমার মন তো আমার মন আমার অলি গলি !
বাকস্বাধনীতা চলবে না আর,
মার্শাল ল জারি !
আমার ইচ্ছানুযায়ী হবে সবই,
চলবে না বাহাদুরী !
শাহবাগের ঐ মঞ্চে দাড়িয়ে জানাও যতই দাবী !
তোমার দাবীতে তালা ঝুলিয়ে পকেটে রাখিব চাবি !
বন্দী তুমি হবেই মেয়ে,
চলবে না কোন শোক !
শুনো মেয়ে এটা স্বৈরতন্ত্র,
আমি তোমার মনের শাসক !
*******
-পেক পেক পেক !
-এই
-পেক পেক !
-এই
-পেক !
-এই ! খবরদার কিন্তু আর একবার পেক পেক করবা না ! তুমি হাস নাকি ?
-পেক পেক !
-এই ! আমি কিন্তু ফোন রেখে দিবো ?
-তুমি ? রাখো দেখি ! কেমন পারো ?
-পারবো না বলেই আমার উপর এমন করছো ?
-হুম ! আমি স্বৈরশাসক ! আমি বাকশালী !
-ইস !
-কোন ইস না ! আমার আমার মন মত চলতে হবে ! আমি যা বলবো তাই শুনতে হবে !
-শুনবো না !
-তোমাকে জেলে পুরবো মেয়ে ! আমার মনের জেল খানায় !
-তাই ! কবছর কারা বাস ?
-আজীবন ! আমার হাত থেকে তোমার কোন মুক্তি নাই ! হাহহাহহা !!
আমি স্বৈরশাসক তোমার মনের !
Click This Link
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৩ রাত ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




