somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফান নয় সিরিয়াস পোস্টঃ টেস্ট করে নিন আপনি সামুর কেমন ব্লগার !!

০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তা আপনি তো সামুতে ব্লগিং করছেন ! আচ্ছা বলেন তো আপনি কেমন ব্লগার ?
বলতে পারবেন ?
একটু ঝামেলার প্রশ্ন ?
আচ্ছা আসুন আজকে আমি আপনাকে সাহায্য করি আপনি কেমন ব্লগার সেইটা বের করার জন্য !
তার আগে আপনাকে কয়েকটা প্রশ্নের জবাব দিতে হবে ! প্রতিটা প্রশ্নের জন্য তিন ধরের উত্তর দেওয়া থাকবে ! আপনি সঠিক উত্তর টা বেছে নিবেন ! সঠিক উত্তর গুলো আমি নিচে দিয়ে দিলাম !
উত্তর গুলো হলঃ
ক. পুরোপুরি সত্য !
খ. মোটামুটি (কখনও সত্য আবার কখনও মিথ্যা)
গ. ডাহা মিথ্যা !

আরও ভাল করে বললে বলতে হয় এখানে কিছু বক্তব্য রয়েছে সেগুলো আপনার সাথে কিভাবে যাচ্ছে যেটা আপনি বের করবেন ! কথাটা কি আপনার ক্ষেত্রে পুরোপুরি সত্য নাকি একবারেই মিথ্যা । অথবা কাজটা আপনি মাঝে মাঝে করেন আবার মাঝে করেন না !

তো আসুন উত্তর নির্বাচন পর্ব শুরু করে দেওয়া যাক ।

১. আপনার সামুতে নিক/একাউন্ট/আইডি আছে ।
ক. পুরোপুরি সত্য !
খ. মোটামুটি
গ. ডাহা মিথ্যা !

২. আপনার কেবল একটা নিকই আছে আপনির এই নিকটা ছাড়া অন্য কোন নিক নেই কিংবা থাকলেও আপনি সেইটা ব্যবহার করেন না ! এবং ব্যবহার করলেও সেটা সবাই জানে যে এইটা আপনারই নিক !
ক. পুরোপুরি সত্য !
খ. মোটামুটি
গ. ডাহা মিথ্যা !

৩. আপনি আপনার মাল্টি নিক দিয়ে অন্যের পোস্টে কখনই আক্রমনাত্মক মন্তব্য করেন না !
ক. পুরোপুরি সত্য !
খ. মোটামুটি
গ. ডাহা মিথ্যা !

৪. সামুতে কেবল নিজের পোস্ট করার জন্যই না বরং অন্যের পোস্ট পড়ার জন্যও ব্লগে আসেন !
ক. পুরোপুরি সত্য !
খ. মোটামুটি
গ. ডাহা মিথ্যা !

৫. আপনি পিসির ব্রাউজার থেকে সব থেকে বেশি ব্যবহৃত বাংলা ব্লগটির নাম সামহোয়্যার ইন ব্লগ !
ক. পুরোপুরি সত্য !
খ. মোটামুটি
গ. ডাহা মিথ্যা !

৬. সামু যখন ডাউন থাকে আপনার ভিতরে এক ধরনের অস্থিরতা কাজ করে ! সামু চালু হবে না জেনেও বারবার রিফ্রেস করে দেখেন সামু এসেছে কি না !
ক. পুরোপুরি সত্য !
খ. মোটামুটি
গ. ডাহা মিথ্যা !

৭. সামুতে আপনার পোস্ট কেউ পড়লো কি না সেটা নিয়ে আপনি খুব একটা চিন্তিত নন !
ক. পুরোপুরি সত্য !
খ. মোটামুটি
গ. ডাহা মিথ্যা !

৮. আপনার পোস্টটি নির্বাচিত পাতায় গেল কি না সেইটা নিয়ে আপনি খুব একটা চিন্তিত নন !
ক. পুরোপুরি সত্য !
খ. মোটামুটি
গ. ডাহা মিথ্যা !

৯. আপনি সামুতে লিখেন নিজের মনের আনন্দের জন্য, নিজের জ্ঞান, নিজের জানাটা অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, হিট পাওয়ার জন্য কখনই লিখেন না !
ক. পুরোপুরি সত্য !
খ. মোটামুটি
গ. ডাহা মিথ্যা !

১০. আপনি আপনার পোস্টে আপনার মাল্টি নিক দিয়ে কখনই মন্তব্য করেন নি !
ক. পুরোপুরি সত্য !
খ. মোটামুটি
গ. ডাহা মিথ্যা !

১১. কেবল যে আপনার পোস্ট পড়বে কিংবা কেবল যে আপনার পোস্টে মন্তব্য করবে আপনি কেবল তার পোস্টেই যাবেন এবং কেবল সেই পোস্ট গুলোতে মন্তব্য করবেন এই তত্ত্বে আপনি বিশ্বাসী নন !
ক. পুরোপুরি সত্য !
খ. মোটামুটি
গ. ডাহা মিথ্যা !

১২. আপনি কোন একটি পোস্টে কখনই পোস্ট বিষয় বহির্ভুত মন্তব্য দিয়ে কথা শুরু করেন নি । তবে মন্তব্যের খাতিরে দুএকটা কথা বলাটা আলাদা কথা !
ক. পুরোপুরি সত্য !
খ. মোটামুটি
গ. ডাহা মিথ্যা !

১৩. যখন আপনার পোস্ট নির্বাচিত পাতায় যায় না তখন আপনি খুব বেশি কিছু একটা মনে করেন না ।
ক. পুরোপুরি সত্য !
খ. মোটামুটি
গ. ডাহা মিথ্যা !

১৪. নির্বাচিত পাতা দেখেন না বললেও নিজের লেখা যখন নির্বাচিত পাতায় যায় তখন ভাল লাগে !
ক. পুরোপুরি সত্য !
খ. মোটামুটি
গ. ডাহা মিথ্যা !

১৫. অন্য পোস্টে আপনার থেকে বেশি মন্তব্য পড়লে আপনি কখনই ঈর্ষাকাতর হয়ে পড়েন না ! বরং ভাল পোস্ট হলে নিজে গিয়েও সেখানে একটি মন্তব্য করে আসেন !
ক. পুরোপুরি সত্য !
খ. মোটামুটি
গ. ডাহা মিথ্যা !

১৬. কোন সহ ব্লগারের কোন ভুল চোখে পড়লেও তাকে কেবল জিনিস টা আপনি ধরিয়ে দিয়ে এসেছে কিন্তু কখনও তাকে অপমান করার চেষ্টা কিংবা ছোট করার চেষ্টা করেন নি !
ক. পুরোপুরি সত্য !
খ. মোটামুটি
গ. ডাহা মিথ্যা !

১৭. নিজের পোস্টের কোন ভুল যদি অন্য কেউ ধরিয়ে দেয় তাহলে তার উপর আপনি তার উপর কোন দিন বিরক্ত হন নি বরং তাকে ধন্যবাদ দিয়েছেন মন থেকে !
ক. পুরোপুরি সত্য !
খ. মোটামুটি
গ. ডাহা মিথ্যা !

১৮. সমালোচনা আপনি স্বাভাবিক ভাবে নেন !
ক. পুরোপুরি সত্য !
খ. মোটামুটি
গ. ডাহা মিথ্যা !

১৯. সংকলন পোস্টে নিজের কোন পোস্ট কিংবা নিজের নাম না দেখলে আপনার কিছুই মনে হয় না !
ক. পুরোপুরি সত্য !
খ. মোটামুটি
গ. ডাহা মিথ্যা !

২০. অন্যের কষ্ট সাধ্য পোস্ট গুলো আপনি যথাযত ভাবে মূল্যায়ন করতে পছন্দ করেন !
ক. পুরোপুরি সত্য !
খ. মোটামুটি
গ. ডাহা মিথ্যা !

২১. কারও পোস্টে আপনি কোন দিন না পড়ে মন্তব্য করেন নি কিংবা না বুঝে মন্তব্য করেন নি !
ক. পুরোপুরি সত্য !
খ. মোটামুটি
গ. ডাহা মিথ্যা !

২২. আপনি কেবল লেখকই নন এবং ভাল পাঠকও বটে !
ক. পুরোপুরি সত্য !
খ. মোটামুটি
গ. ডাহা মিথ্যা !

২৩. আপনার পোস্ট ব্যবহৃত তথ্য সূত্র উপাত্ত এবং লেখার মূল বিষয় বস্তু আপনার নিজেরই বের করা । কোন ক্ষেত্রে কারো কাছ থেকে তথ্য পেলে সেটা পোস্টের শেষ অবশ্যই আপনি উল্লেখ করে দেন !
ক. পুরোপুরি সত্য !
খ. মোটামুটি
গ. ডাহা মিথ্যা !

২৪. আপনি একজন ব্লগারকে কখনই তার নিকের বয়স কিংবা হিটের সংখ্যা দিয়ে মূল্যায়ন করেন না !
ক. পুরোপুরি সত্য !
খ. মোটামুটি
গ. ডাহা মিথ্যা !

২৫. আপনি কোন দিন এমন কোন ব্লগ পোস্টে যান নি কেবল এটা দেখে যে ব্লগটি একটি মেয়ের বলে । অবশ্য পরিচিত ব্লগার হলে কথা ভিন্ন ! আপনি কেবল শিরোনাম দেখে পছন্দ হলে কিংবা গুরুত্বপূর্ন মনে হলে এবং আপনি যাদের কে অনুসারন করেন সেই ব্লগারদের পোস্টে যান !
ক. পুরোপুরি সত্য !
খ. মোটামুটি
গ. ডাহা মিথ্যা !

২৬. একটি পোস্ট ভাল লাগলে আপনি অবশ্যই সেখান থেকে নিরবে চলে আসেন না বরং একটি মন্তব্য দিয়ে আসেন এবং একটু কষ্ট করে হলেই একটা প্লাস দিয়ে আসেন !
ক. পুরোপুরি সত্য !
খ. মোটামুটি
গ. ডাহা মিথ্যা !

২৭. আপনাকে নিয়ে কেউ নেগেটিভ মন্তব্য কিংবা পোস্ট করলে যেটা কি না, আপনার জন্য সত্য, আপনি সেটা স্বাভাবিক ভাবে নেন এবং পরবর্তিতে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন না বরং নিজেকে বদলানোর চেষ্টা করে !
ক. পুরোপুরি সত্য !
খ. মোটামুটি
গ. ডাহা মিথ্যা !

২৮. আপনার নামে কেউ মিথ্যা বানোয়াট কিছু করলে আপনি সেটার প্রতিবাদ করেন তবে অবশ্যই মার্জিত ভাষায় ! কুকুর আপনার পায়ে কাপড় দিলেই তো আপনি কুকুরের পায়ে কামড় দিতে পারেন না আপনি এই তত্ত্বে বিশ্বাসী !
ক. পুরোপুরি সত্য !
খ. মোটামুটি
গ. ডাহা মিথ্যা !

২৯. ব্লগে আসার অন্যতম কারন হচ্ছে জানা (এই জানা মানে ব্লগার জানা না ;), টু নো) এবং জানানো ! কারো সাথে খোচাখুচি করার জন্য, আপনি ব্লগে আসেন না !
ক. পুরোপুরি সত্য !
খ. মোটামুটি
গ. ডাহা মিথ্যা !

৩০. এবং সব শেষে এই পোস্ট পড়ে মনে হচ্ছে হুদাই এতো গুলো প্রশ্নের উত্তর দিচ্ছি !
ক. পুরোপুরি সত্য !
খ. মোটামুটি
গ. ডাহা মিথ্যা !


এখন আসুন আপনার স্কোর কত দেখা যাক !
প্রতিটি ক উত্তরের জন্য আপনার নাম্বার হবে ৫ এবং প্রতিটি গ উত্তরের জন্য আপনার নাম্বার হবে ০ ! এবং মোটামুটি জন্য আপনি ৩ নাম্বার নিতে পারেন তবে যদি মনে হয় বক্তব্য একটু বেশি সত্যের দিকে তাহলে ৪ এবং যদি একটি বেশি মিথ্যার দিকে তাহলে ২ কিংবা ১ !
এবার স্কোর গুলো যোগ করে দেখন কত আসলো ! সর্বোচ্চ নাম্বার হবে ১৫০ এবং সব চেয়ে কম হবে ০ !
স্কোর মিলিয়ে যোগ করে এবার আপনি কেমন ব্লগার দেখতে এই খানে ক্লিক করুন এই খানে

হ্যাপি ব্লগিং !!
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৭
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×