somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিভাবে বুঝবেন ব্লগে আপনি কাউকে চরম ভাবে অপছন্দ করেন /:) /:)

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্লগার কুনোব্যাঙ একটা পোস্ট দিয়েছিল যে ব্লগে আপনি কারো প্রেমে পড়েছেন কি না এই নিয়ে ! আজকে আমি পোস্ট দিলাম সেই পোস্টার বিপরীত জিনিস টা নিয়ে ! অর্থাৎ সামুতে আপনি কোন ব্লগার উপর চরম বিরক্ত কি না, কিংবা কাউকে চরম অপছন্দ করেন কিনা সেই টা দেখার জন্য !
আসুন দেখে নেই কয়েকটা পরিসংখ্যান !

১. সেই ব্লগার কোন পোস্ট দিলে আপনি কোন দিন নিজের থেকে সেখানে প্রবেশ করেন না ! মাল্টি থাকলে মাল্টি দিয়ে কিংবা লগ আউট অবস্থায় সেই ব্লগে প্রবেশ করেন !

২. সে যাই নিয়েই লিখুক না কেন, প্রথমে পোস্ট টা পড়ে আপনার মনভাব টা বিরক্তিতে ভরে যায় ! ফান পোস্ট হলে বিরক্তি টা হবে সব থেকে বেশি !



৩. তার পোস্টে যত হিট এবং মন্তব্য পড়তে থাকে আপনার বিরক্তি এবং হিংসা তত বাড়তে থাকে !

৪. তার ব্লগ রিভিউতে ব্লগার হিট যদি আপনার থেকে বেশি হয় তাহলে আপনার হিংসার পরিমান টা আরও বাড়তে থাকবে ! যদি কম হয় তাহলে একটা শান্তির ভাব থাকবে মনে মনে !

৫. আকারে ইঙ্গিতে অন্যের পোস্টে তার পোস্ট কিংবা তাকে নিয়ে খানিকটা বিদ্বেষমূলক কথা বলার সুযোগ খুজে বেড়ান !



৬. সাম্প্রতিক মন্তব্যের লিস্টে তার নাম টা দেখলেই আপনি সেই পোস্টে একবার হলেও ঘুরে আসেন !

৭. যদি আপনি কোন সংকল করেন ভুলেও তার কোন পোস্ট আপনি সেখানে অন্তর্ভুক্ত করেন না ! কিন্তু সে যদি কোন সংকল করে গোপনে ঠিকই দেখেন আসেন আপনার কোন পোস্ট সে সংকলনে স্থান দিয়েছে কি না !

৮. আপনার কোন পছন্দের ব্লগার যদি তার সাথে বেশি কমেন্ট চালাচালি করে তাহলে আপনার রাগ হয় !



৯. আপনি একটি পোস্ট দিলেন এবং সেও একটি পোস্ট দিল । তার পোস্ট টি নির্বাচিত হল কিন্তু আপনার পোস্ট টি নির্বাচিত হল না তাহলে রাগে আপনি অন্ধ হয়ে যান এবং নির্বাচকের মন্ডুপাত করতে থাকেন !

১০. সে আপনার পোস্টে কোন মন্তব্য করলে যথা সম্ভব চেষ্টা করবেন কম কথা মন্তব্যের জবাব দেওয়ার ! যদি অল্প কথায় উত্তর দেওয়া সম্ভব না হয় তাহলে যথাসম্ভব অবজ্ঞার ভাষায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন !

১১. তার ব্লগে যদিও নিজের আসল আইডি দিয়ে যাবেন কম এবং তার সব পোস্টে আপনার মন্তব্য হবে হাতে গোনা । কয়েকটা মন্তব্য করবেন তাও এক দুই কথায় !



১২. ব্লগে তার জ্ঞানী জ্ঞানী কথা শুনে বিরক্তি আসবে !

১৩. তার পোস্ট যতই নির্বাচিত পাতায় আপনার চোখে পড়বে আপনার ততই বিরক্তি টা বাড়বে !

১৪. সে আপনার কমেন্টের জবাব যেমন করেই দিন না কেন আপনার সেই উত্তর কিছুতেই পছন্দ হবে না !


কি পরিসংখ্যান গুলো মিলিয়ে দেখুন ...... আপনার চরম অপছন্দের ব্লগার হয়তো আছে .......

এবং এই পোস্ট টা পড়ার সময় তার কথাই আপনি চিন্তা করছিলেন এবং পরিসংখ্যান টা তার সাথে মিলিয়ে দেখার চেষ্টা করছিলেন ! ;)

সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৫
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×