somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফানপোস্টঃ নিউটন যদি বাংলাদেশে জন্মাতো তাহলে কি হত ? ;);)

০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আমরা সবাই জানি স্যার আইজ্যাক নিউটন একদিন আপেল গাছের তলে বসে ছিলেন ! একটা আপেল তার মাথায় পড়লো এবং তিনি চিন্তার খোরাক পেলেন কেন আপেলটি নিচে পড়লো, কেন উপরে চলে গেল না ?
এর থেকে আবিস্কার হল মধ্যকর্ষ সুত্র !
আর এই জন্য আমাদের ছাত্র জীবনে কি পেইন পেতে হয়েছে একবার ভেবে দেখেন ! স্কুল কলেজে মধ্যকর্ষ সুত্র মুখস্ত আর এর অংক করতে গিয়ে কতবার মনে হয়েছে আপেল না পড়ে নিউটনের মাথায় একটা বোম পড়লে ভাল হইতো !

যাক যা হয়ে গিয়েছে সেটা তো আর বদলানো যাবে না ! আসুন একটু কল্পনা করা যাক নিউটন যদি আমাদের এই বাংলাদেশে জন্মগ্রহন করতো তাহলে অবস্থা টা কেমন হত ?
আসলেই কি তখন আবিস্কার হত মধ্যকর্ষ সুত্র ?


যেহেতু বাংলাদেশে আপেল গাছ নাই তাই চাইলে সে আপেল গাছের নিচে বসতে পারবে না । তো কি কি গাছের নিচে সে বসতে পারে এবং কি কি ঘটনা ঘটতে পারে ?



ঘটনা একঃ
নিউটন আলী (যেহেতু বাংলাদেশ নামের শেষে একটা আলী যোগ করা হল) আম গাছের নীচে বসে আছে । গভীর চিন্তায় মগ্ন । তখন গাছ থেকে টুপ করে একটা আম নিউটনের মাথার উপর পড়লো !
তখন নিউটনের চিন্তা অন্য দিকে যাওয়ার আগেই পাকা আমের সুবাস নিউটনের নাকে লাগলো । নিউটন চিন্তা ভাবনা ছেড়ে আম খাওয়ার ব্যস্ত হয়ে পড়লো !



ঘটনা দুইঃ
নিউটন আলী বসে আসে জাম গাছের নীচে ! গভীর চিন্তায় মগ্ন ! তখনই গাছ থেকে একটা পাঁকা জাম খসে পড়লো নিউটনের সাদা পাঞ্জাবীর উপর ! নিউটনের চোখ গেল পাঞ্জাবীর উপর জাম পড়ার ফলে দাগ টার দিকে । সঙ্গে সঙ্গে মেজাজ টা তীব্র খারাপ হয়ে গেল ! মুখ দিয়ে বের হয়ে এল কিছু শব্দ #$%&@#$%




ঘটনা তিনঃ
নিউটন বসে আছে কাঠাল গাছের নিচে ! গভীর চিন্তায় মগ্ন ! তখন সে তার পিঠে তিব্র ব্যাথা অনুভব করল ! কোন রকম বুঝতে পারলো তার পিঠের উপর একটা আস্ত পাকা কাঠাল খসে পড়েছে ! কেন কঠালা উপরে না গিয়ে নিচে পড়লো এই চিন্তার থেকে তার কাছে নিজের কাধের ব্যাথা বেশি তীব্র মনে হল !




ঘটনা চারঃ
নিউটন আলী বসে আছে বরই কাছের নিচে । গভীর চিন্তায় মগ্ন ! কিছু একটা আবিস্কারের চিন্তা আসবে আসবে করেও আসতেছে না ! তখন উপর থেকে কিছু একটা এসে পড়লো নিউটনের মাথার উপর ! সঙ্গে সঙ্গে তার হাত চলে গেল মাথায় ! নিউটন দেখতে পেল তার মাথা থেকে রক্ত বের হচ্ছে । সারা হাত লাল রক্তে একাকার ! তিনি কিছু বুঝতে পারলেন না কিভাবে একটা বরই মাথায় পড়লে মাথা ফেটে যেতে পারে !
তারপর দেখলেন একটা আস্ত ইটের ঢিল পাশে পড়ে রয়েছে । তিনি বুঝতে পারলেন না বরই গাছ থেকে কিভাবে ইটের ঢিল পড়তে পারে !
তিনি গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল !
আসলে পাড়ার এক পিচ্ছি ঢিল ছুড়ে বরই পারতেছিল ! নিউটন আলী সেইটা বুঝতে পারে নাই !




ঘটনা পাঁচঃ
নিউটন বসে আছে আমলকি গাছের নিচে ! গভীর চিন্তায় মগ্ন ! এমন সময় তার মাথার উপরে পড়লো কয়েকটা আমলকি ! আমলকি দেখেই তার মাথায় কিছু একটা বিদ্যুৎ খেলে গেল ! একটু আগে তার স্ত্রী তাকে বলেছিল গাছ থেকে কয়েকটা আমলকি এনে দিতে ! তার নাকি আমলকি খেতে ইচ্ছে করছিল কিন্তু তিনি ভুলে গেছিলেন ! তিনি তখনই ঢিল নিয়ে আমলকী গাছের দিকে ছুড়ে মারা শুরু করলেন ! আরও কয়েকটা আমলকি দরকার !




ঘটনা ছয়ঃ
নিউটন বসে আছে নাড়িকেল গাছের নীচে ! গভীর নিন্তায় মগ্ন ! এমন সময় উপর থেকে একটা ঝুনা নারিকেল খসে পড়লো ! পরবি তো পড় একেবারে নউটনের মাথার উপরে ! নিউটন প্রথমে কিছুক্ষন কিছু বুঝতে পারলো না ! তারপর মাটিতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লো !
ডাক্তার জানালো মাথায় তীব্র আঘাট পাওয়ার কারনে নিউটন তার স্মৃতিশাক্তি হারিয়ে ফেলেছে !



ঘটনা সাতঃ নিউটন বসে আছে বেল গাছের নীচে , গভীর চিন্তায় মগ্ন । এমন মসয় উপর থেকে একটা পাকা বেল পড়লো নিউটনের মাথার উপর । নিউটন তার পর থেকে আর কোন দিন বাইরে চিন্তা ভাবনা করার জন্য বের হয় নি ! যা চিন্তা ভাবনা করেছে সব ঘরের ভিতরেই । এবং এর পর থেকেই সেই কথার প্রচলন শুরু হল "নিউটন(ন্যাড়া) একবারই বেল তলায় যায়" !



তাইলে ভেবে দেখেন নিউটনের কি অবস্থা হত যদি সে বাংলাদেশে জন্মাতো ! ;););) আমরা মধ্যকর্ষ সুত্র মুখস্ত করা থেকে বেঁচে যেতাম !
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×