somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসিরিয়াস পোস্টঃ প্রাক্তন প্রেমিকা সমগ্র

০৯ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






অনেক প্রেমিক আছে যাদের প্রেমিকা অন্য লোকের সাথে বিয়ে করে সুখে শান্তিতে বাস করে আর প্রেমিক বেচারা বুকে কষ্ট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর এই দেখে শান্তি পায় যে নিজের প্রেমিকা সুখে আছে ।
সুখে থাকুক মাই ফুট ! সেই সকল বেকুব প্রেমিকদের জন্য এই পোস্ট যারা প্রাক্তন প্রেমিকাদের সুখে থাকা দেখে নিজেরা সুখি হয় !

তবে আপনারা এটাকে অভিশাপ মনে করবেন না । এটা হল একজন প্রাক্তন প্রমিকার প্রতি একজন প্রাক্তন প্রেমিকের নেগেটিভ চিন্তা ভাবনা ! সম্পর্কের ভিতর থাকা অবস্থায় তো সারা দিন কেবল পজেটিভ চিন্তা ভাবনা চলতো এখন একটু নেগেটিভ চিন্তা ভাবনা করে একটা সাম্যাবস্থায় আসুক !


নেগেটিভ চিন্তাঃ ১
পৃথিবীর সকল সুখী কাপলদের মাঝে কঠিন ঝগড়া লাইগা যাক !
সবার ব্রেক আপ হইয়া যাক !

নেগেটিভ চিন্তাঃ ২
কুনো প্রেমিক যেন তার প্রেমিকারে বিয়া করতে না পারে ।

নেগেটিভ চিন্তাঃ ৩
এবং সকল প্রেমিকার যেন মাঝ বয়সী মাথায় টাক ওয়ালা এবং অনেক টেকার মালিক, এমুন লুকের সাথে বিবাহ হয় !

নেগেটিভ চিন্তাঃ ৪
দুনিয়ার সকল অসুখী কাপলদের পরস্পরের সাথে যেন বিবাহ হয়ে যায়

নেগেটিভ চিন্তাঃ ৫
রাতে ঘুমানোর সময় নাক ডাকা লুকের সাথে সকল প্রেমিকের প্রাক্তন প্রেমিকার বিবাহ হোক

নেগেটিভ চিন্তাঃ ৬
যখন লাতুপুতু প্রেমিক-প্রেমিকা বৃষ্টিতে ভেজার জন্য রিক্সার হুড তুলে দেবে তখনই যেন বৃষ্টি থেমে যায়!

নেগেটিভ চিন্তাঃ ৭
জগতের সকল প্রেমিকের প্রাক্তন প্রেমিকার জামাইকে যেন কুরবানির গরু ঢুস মারে !

নেগেটিভ চিন্তাঃ ৮
জগতের সকল প্রাক্তন প্রেমিকা অসুখি হোক।

নেগেটিভ চিন্তাঃ ৯
প্রাক্তন প্রেমিকারা গোসল করার সময় সারা গায়ে সাবান মেখে যখন ঝর্ণা ছাড়বে তখন যেন ট্যাংকির পানি শেষ হয়ে যায়, ওয়াসাও যেন পানি সরবারহ বন্ধ করে দেয় !

নেগেটিভ চিন্তাঃ ১০
জগতের সকল কন্যা সুখী হোক তবে প্রাক্তন প্রেমিকারা অসুখী হোক !

নেগেটিভ চিন্তাঃ ১১
সকল প্রাক্তন প্রেমিকার নতুন জামাইয়ের ডিসেন্ট্রী হোক !

নেগেটিভ চিন্তাঃ ১২
সকল প্রাক্তন প্রেমিকায়া যখন ঈদে তাদের নতুন বর নিয়ে বাসায় যাবে তখন যাওয়ার পথে যেন ছয় ঘন্টা ফেরী ঘাটের জ্যামে আটকে থাকে ।

নেগেটিভ চিন্তাঃ ১৩
প্রাক্তন প্রেমিকার যখন খুব সেজেগুজে কোন পার্টি কিংবা বিয়ের অনুষ্ঠানে হাজির হবে তখন যেন তাদের পায়ের স্যান্ডেল ছিড়ে যায় ।

নেগেটিভ চিন্তাঃ ১৪
প্রত্যেক প্রাক্তন প্রেমিকার গায়ের উপর তেলাপোকা আর টিকটিকি উঠে পড়ুক

নেগেটিভ চিন্তাঃ ১৫
সকল প্রাক্তন প্রেমিকার রান্না করা গোসতোর হাড়িতে যেন বিড়াল মুখ দেয় ।

নেগেটিভ চিন্তাঃ ১৬
প্রাক্তন প্রেমিকা যখন ঈদে তাহসানের নাটক দেখতে যাবে তখন যেন শট সার্কিট হয়ে তার বাসার কারেন্ট চলে যায়

নেগেটিভ চিন্তাঃ ১৭
জগতের সকল প্রাক্তন প্রেমিকার ভাগ্যে যেন কঠিন জল্লাদ টাইপ শ্বাশুড়ি লেখা থাকে

নেগেটিভ চিন্তাঃ ১৮
সকল প্রাক্তন প্রেমিকাদের ফেসবুক ফ্রেন্ডলিস্ট থেকে তাদের নতুন হাজব্যান্ড অটো ব্লক হইয়া যাক!


নেগেটিভ চিন্তাঃ ১৯
সকল প্রাক্তন প্রেমিকার বিয়ের ভিডিও ছবি সম্বলিত মেমোরিকার্ড সিডি কিংবা হার্ডডিস্ক যেন ক্রাস করে । যে ফটো গুলো প্রিন্ট করা হয়েছে সেগুলোও যেন উইপোকায় খেয়ে ফেলে ।


নেগেটিভ চিন্তাঃ ২০
সকল প্রাক্তন প্রেমিকার যেন তিন বছরে ছয়টা (প্রত্যেক বছর জমজ) বাচ্চা হয় । তারপর বুঝবে জীবন কত প্যারাময়


নেগেটিভ চিন্তাঃ ২১
প্রত্যেক প্রাক্তন প্রেমিকার জামাইয়ের যেন মলাঢেলা আর ছোট মাছ খুব পছন্দ হয ।সপ্তাহে অন্তত পাঁচ দিন সে বাজার থেকে ছোট মাছ কিনে আনে এবং প্রাক্তন প্রেমিকাদের যেন সেই মাছ নিজ হাতে পরিস্কার করে রান্না করতে হয়!


নেগেটিভ চিন্তাঃ ২২
সকল প্রাক্তন প্রেমিকাদের কঠিন কৃপণ লোকের সাথে বিবাহ হোক!!
উদাহরনঃ এক কৃপণ লোকের হাত কাটা দেখে তার স্ত্রী বলল
-কি ব্যাপার তোমার কাটলো কিভাবে?
লোকটি বলল
-একফোটা স্যাভলন মাটিতে পড়ে গিয়েছিল, স্যাভলনটা নষ্ট হবে তাই হাত কেটে স্যাভলন টুকু লাগিয়ে নিলাম।


নেগেটিভ চিন্তাঃ ২৩
সকল প্রাক্তন প্রেমিকার বিছানায় যেন ছারপোকার আস্তানা থাকে

নেগেটিভ চিন্তাঃ ২৪
প্রত্যেক প্রাক্তন প্রেমিকা যেন বিবাহের পর আবার তাদের স্ব স্ব প্রাক্তন প্রেমিকের সাথে পরকীয়ায় লিপ্ত হয়


নেগেটিভ চিন্তাঃ ২৫
জগতের সকল প্রাক্তন প্রেমিকার রান্না করা কুরবানীর গোসত যাতে ঠিক মত সিদ্ধ না হয় এবং ঝাল বেশি এবং লবন যেন কম হয়।


নেগেটিভ চিন্তাঃ ২৬
আমি তোমাকে ভালবাসি, আমাকে একটা ভাল জীবনের নিশ্চয়তা দিবে তো? নাকি কথাটা এরকম আমাকে একটা ভাল জীবনের নিশ্চয়তা দাও তাহলেই তোমাকে ভালবাসবো। আরে এমন শর্ত হলে তো জগতের সব মেয়েই ভালবাসতে প্রস্তুত। তাহলে কেন ভালবাসি বল হে মেয়ে। আমার অনিশ্চয়তায় যদি আমার পাশেই নাই থাকলে আমার খারাপ সময়ে আমার হাতই যদি না ধরতে পারলে তাহলে তুমি আমাকে কিসের ভালবাসো? তোমার সাথে দুই বেলা মাছ গোসতো খেয়ে কাটাবো এমন কথা দুনিয়ার সকল প্রেমিকাই বলতে পারে। তোমার সাথে একবেলা না খেয়ে কাটাতে প্রস্তুত এমন কথা কজন প্রেমিকা বলতে পারে? একজনও খুজে পাওয়া যাবে না।
পৃথিবীর সকল প্রাক্তন প্রেমিকা ঐ পরিমান কষ্ট ভোগ করুক যেই পরিমান কষ্ট সেই প্রেমিকটি বুকে নিয়ে বয়ে বেড়ায়।



সকল প্রাক্তন প্রেমিকদের উৎসর্গকৃত !




বিঃদ্রঃ আপনাদের নিজেদের কোন চিন্তা থাকলে সেটাও বলতে পারেন । যুক্ত করিয়া দিবো !
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৪
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের A Prisoner of Birth....

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০০




জেফরি আর্চারের A Prisoner of Birth....

জেফরি আর্চারের A Prisoner of Birth মূলত এমন এক উপন্যাস, যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, শ্রেণিবৈষম্য, বিচারব্যবস্থা, প্রতিশোধ এবং বুদ্ধিমত্তার লড়াই একসূত্রে গাঁথা হয়েছে। উপন্যাসটির... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

×