somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগল্পঃ দ্য প্রোপোজ

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিশি আমাকে আবারও কথাটা জিজ্ঞেস করলো । আমি কথার জবার না দিয়ে তাকিয়ে রইলাম অন্য দিকে । এবার যেন ও একটু রাগই করলো । গলার আওয়াজটা আরও একটু ঠান্ডা করে বলল
-তুমি কি বলবে আমার ছবি কেন চাও ?
-কারন আছে । বললাম তো ।
-কি কারন ? সেটাই জানতে চাইছি ।
-না বলবো না । তুমি ছবি দেখে কি না বল ।
-কারন না বললে আমি ছবি দেব না । এমন কি আমার ছবি তুলতেও দেব না ।
-ঠিক আছে । তাহলে আমি তোমার ফেসবুক থেকে নিয়ে নিব ।
-তোমাকে এখনই আমি ব্লক করে দেব । যদি কারন না বল !
-ওকে দিও যাও ।


আমি উঠে চলে যেতেই নিশি আমার সামনে এসে পথ আটকালো । আমার দিকে চোখ রাঙ্গিয়ে বলল
-কোথাও যাবা না । দেখো তুমি যদি সত্যি আমার ছবি চাইতে তাহলে আমাকে জিজ্ঞেস করার কোন দরকার ছিল না । আমার আগচরেই আমার ফেসবুক থেকে নিয়ে নিতে পারতে পারতে । এর ভেতরে অন্য কিছু আছে । আমি সেটা শুনতে চাইছি ।
-না বলবো না ।
-প্লিজ বল ।
দেখলাম নিশির চোখ রাঙ্গানী করে এসে সেখানে একটা অনুনয়ের ভাব চলে এসেছে । আমার দিকে আরও একটু এগিয়ে এসে বলল
-প্লিজ বল, আমার ছবি কেন চাও !


আমি কিছুটা সময় চুপ করে রইলাম । মনে হল এখন বলার সময় এসেছে । যদিও জানি না এতে করে কাজ হবে কি না । তবুও দম নিলাম মনে মনে । তারপর বললাম
-সামনে ক্রিসমাস আসতেছে । ২৫ তারিখ ।
-হ্যা, তো ?
-ঐ দিন স্যান্টাক্লোজ সবাই তার পছন্দ মত গিফট দেয়, জানো না ?


নিশি যেন কিছু বুঝতে পারলো না । আমার কথা শুনে খানিকটা অবাকই হল । তার উপরে আমি যে স্যান্টাক্লোজে বিশ্বাস করতে পারি এটা ঠিক মেলাতে পারছে না ।
নিশি বলল
-তা বুঝলাম । কিন্তু সেটার সাথে আমার ছবির কি সম্পর্ক বলতো ? আমি তো আগা মাথা কিছু খুজে পাচ্ছি না ।
আমি বললাম
-আমি তোমার ছবি খামে ভরে স্যান্টাক্লোজের কাছে পাঠাতাম ।
-কেন ?
-আর নিচে লিখতাম যে, আমার এই রকম একটা গার্লফ্রেন্ড চাই ।


নিশি আরও কয়েক সেকেন্ড সময় লাগলো পুরো ব্যাপার টা বুঝতে । আমি ওকে ইনডাইরেক্টলি প্রোপোজ করেছি সেটা আরও কয়েক সেকেন্ড পরে বুঝতে পারলো । আমি ভয়ে ভয়ে তাকিয়ে আছি ওর দিকে । ও কি বলে সেটা শোনার অপেক্ষায় ।
যখন আমার মনের অবস্থা বুঝতে পারলো তখন নিশির চেহারাটা একটু বদলে গেল । আমার দিকে তাকিয়ে বলল
-স্যান্টাক্লোজ তোমার মত বদ পুলার ইচ্ছে পূরন করবে না । বুঝেছো ?
আমি মন খারাপ করে বললাম
-তাই ?
-হুম ! তবে আমি পূরন করতে পারি অবশ্য ।

আমি একটু আগেই মন খারাপ করে ফেলছিলাম আবারও আমার মুখে হাসি দেখা দিল । নিশি বলল
-এখনই হেসো না । ঠিক আছে । আমি ইচ্ছে পূরন করতে পারি তার মানে এই না যে আমি করবো সেটা ।
-ও ।
-আজকে তোমাকে ছবি দিবো নে । আগে স্যান্টাক্লোজের কাছে পাঠিয়েও । দেখো সে তোমাকে গার্লফ্রেন্ড দেয় কি না । যদি না দেয় তাহলে ......
-তাহলে ?
-এতো কিছুর জবাব এখন দিতে পারবো না । যাও । ছবি চেয়েছো, ছবি পাবা । কিন্তু এর বেশি কিছু আমি বলতে পারছি না !


এই কথা না বলে নিশি আর দাড়ালো না । হাটতে শুরু করলো । একটু দুরে গিয়ে ফিরে তাকালো আবারও । ওর মুখ দেখেই আমি বুঝতে পারছিলাম যে ও হাসছে । আনন্দের হাসি । আমি ঠিক ঠিক বুঝে গেলাম আমার ইচ্ছে ঠিক ঠিক পূরন হতে যাচ্ছে এই বড় দিনে ।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৫
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

BNP কেও আওয়ামিলীগের মত নিষিদ্ধ করা যায়...

লিখেছেন অপলক , ১৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৩



আমাদের দেশে দারুন কিছু ঘটনা আমরা সাদরে গ্রহন করেছি, যদিও সেগুলো স্পষ্ট অপরাধ।

উদাহরন স্বরুপ:
১. কেউ অবৈধভাবে টাকা ইনকাম করল, সেই কাল টাকা সাদা করার সুবিধা দেওয়া হত, দেয়া... ...বাকিটুকু পড়ুন

অলৌকিক ঘটনায় ভরপুর আল ইসরা ওয়াল মিরাজ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৯


...................................মহাশুন্যে উর্ধালোকে ভ্রমনের একটি কাল্পনিক বাহন.
পোস্টের শুরুতেই এখানে প্রচ্ছদে থাকা ছবিটি সম্পর্কে বিনয়ের সঙ্গে পরিষ্কার করতে চাই এই ছবিটি কোনো
বাস্তব ঘোড়া বা জীবজন্তুর রূপ হিসেবে... ...বাকিটুকু পড়ুন

উনার কি এখন নতুন পি,এইচ,ডি করা লাগবে? ;) (সাময়িক)

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৫৫

সামু যাকে চিরতরে নিষিদ্ধ করেছে, তাঁর কথা বলছি। তিনি আমেরিকান কোন নামকরা বিশ্ববিদ্যালয় থেকে প্রযুক্তিবিদ্যায় পিএইচডি করেছেন বলে শুনেছি। অথচ, সেই বিদ্যা এখন কাজে লাগছে না দেখছি!!! সামু'র 'গার্বেজ' সফটওয়্যার... ...বাকিটুকু পড়ুন

=তোকে হলুদ ফুলের শুভেচ্ছা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৫ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৩


হিমু,
কেমন আছিস? হলুদ ফুলের শুভেচ্ছা নিস
নিস শিশিরের স্নিগ্ধতা;
নিস কুয়াশার হিম আবেশ, মনে মাখিস
কেমন আছিস? আছিস কোথা?

এন্তার প্রহর গেল পেরিয়ে;
নিচ্ছিস না আর মনের খোঁজ,
কোথায় তুই গেলি হারিয়ে?
তুই কী জানিস, তোকে... ...বাকিটুকু পড়ুন

পেছন থেকে আর ডেকো না

লিখেছেন মায়াস্পর্শ, ১৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:১৭

মায়া,
একদম বুকে হাত রেখে বলো তো,
আমি কি সত্যিই অনেক বদলে গেছি?
কারণে-অকারণে আর তোমাকে খুঁজি না,
চুপচাপ থাকি,একদম নিঃশব্দ।
যেমনটা তুমি এতদিন চেয়ে এসেছো,
প্রতিক্রিয়াহীন এক মানুষ।
কিন্তু বলো তো,
এই নীরবতা তোমার ভালো লাগবে ক’দিন?
খুব... ...বাকিটুকু পড়ুন

×