somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার গল্প নিয়ে বানানো একটি শর্টফিল্ম এবং অল্প কিছু কথা !

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি সব সময়ই গল্প লিখি নিজের মনের আনন্দের জন্য । একটা এমন ছিল যে আমি যে কোন কিছু দিয়েই গল্প লিখে ফেলতে পারি । বিশেষ করে ভালবাসার গল্প । বাসে করে দিয়ে যাচ্ছি, সামনের সিটে এক আপু আর ভাইয়া বসে আছে সেটা দেখে মাথায় গল্প চলে আসলো । তখনই মোবাইল বের করে লিখে ফেললাম । এরকম ভাবেই কত গল্প লিখেছি, কখনও বাসের সিটা কিংবা কখন বা ফুটপাতে বসে ।
যাই হোক আজকে সেই কথা লিখতে বসি নি । বসেছি অন্য কথা বলতে । আসলে এরকম ছোট খাটো অনেক গল্প লিখে লিখে ফেসবুকে আমার কয়েকজন ভক্ত গড়ে উঠেছে । সংখ্যাটা একেবারেই ছোট, মানুষকে বলার মত কিছু নয় । এদের ভেতরেই মাঝে মাঝে অনেকেই মাঝে মাঝে আমাকে নক দেই । কথা বার্তা হয় । মাঝে মাঝে এমন সব কথা বলে শুনে বেশ ভাল লাগে । মন ভাল হয়ে যায় ।

এদের ভেতরেই একজন একদিন নক দিয়ে বলল আমার জন্য একটা সারপ্রাইজ আছে । আমি জানতে চাইলাম কিসের সারপ্রাইজ । বলল যে সে আমার একটা ছোট গল্প নিয়ে শর্ট ফিল্ম বানিয়েছে । কাজ প্রায় শেষ । সত্যি বলতে কি বেশ অবাক হয়েছিলাম । সেই সাথে বেশ অবাকও হয়েছিলাম । বয়সে আমার থেকে ছোট । এনএসইউ থেকে বের হয়েছে কয়েকদিন আগে । আমাকে বললই নাকি তার অনেক দিনের শখই ছিল আমার গল্প দিয়ে একটা শর্ট বানাবে ।

অনুভুতিটা আসলে ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না । আমি নিজেকে কোন দিনই ঠিক লেখক কিংবা গল্পকারারের কাতারে ফেলি না । কারন কেউ না জানুক আমি জানি আমি কেমন গল্প লিখি । যেখানে অন্যান্য লেখকেরা গল্প লিখতে রীতিমত খাটাখাটনি পড়াশুনা করে একাকার করে ফেলে । আমি সেখানে গল্প লিখি কেবল আমার মনের কল্পনা গুলো প্রকাশ করার জন্য, বলা যায় একেবারে কোন প্রকার পূর্ব প্রস্তুতি ছাড়াই লেখা গুলো লিখি । মাথায় যখন যা আসে তখনই লিখে ফেলি । আর সেই জিনিসই কিছু মানুষজন পছন্দ করছে সেটাই আমার জন্য অনেক বড় কিছু, তার উপর সেটা নিয়ে কেউ একজন শটফিল্ম বানিয়ে ফেলছে । কেমন বানিয়েছে সেটা থেকেও সে বানিয়েছে, এটাই সব থেকে বড় বিষয় আমার কাছে । ২০১৬ সালের শুরুটা আমার কাছে বেশ চমৎকার হল কেবল এই একটু ঘটনার জন্য ।

আসুন কথা বার্তা আর বলে শর্ট-ফিল্মটা দেখি । প্রথমবার বানিয়েছে তাই ভুল ত্রুটি ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখার অনুরোধ করা গেল ।




গল্পটা প্রসঙ্গে বলি । গল্পটার নাম ছিল প্যাটার্ন লক ! লিংকটা পাবেন এখানে । এই গল্পটাও ঠিক এক টানে লেখা । তবে লেখাটা মুল ভাবনা আমার নিজের না । আমাদের সামুতেই একজন ব্লগিং করতো । নষ্ট কাক নামে । এখন অবশ্য আর সামুতে আসে না । ফেসবুকেই টুকটাক লেখে । সেই একদিন একটা এক লাইনেই স্টাটাস দিল । সত্যি বলতে কি সেই এক লাইনের স্টাটাস থেকেই এই গল্পটার সৃষ্টি হয়েছিল । আগেই বলেছিলাম যে কোন কিছু নিয়ে ভালবাসার গল্প লেখার একটা ব্যাপার আমার ভেতরে আছে তেমনি ভাবেই এই প্যাটার্ন লকের সৃষ্টি ।

যাই হোক, সেই ছোট ভাইটির জন্য রইলো অনেক বেশি শুভ কামনা । সামনে গিয়ে যেন যেন আরও চমৎকার সব নাটক ফিল্ম সে বানাতে পারে সেই কামনা রইলো ! আপনারাও তার জন্য দোয়া করবেন !
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭
৩২টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×