আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টের অনেকেই ইনবক্সে জানতে চায় কিভাবে ব্লগে একাউন্ট খুলবে ! কেউ কিন্তু একবারও নিজে নিজে একটা খুলেও দেখবে না । দেখলে হয়তো বুঝতে পারতো যে সামুতে একাউন্ট খোলার মত এতো সহজ কাজ আর কিছু হতে পারে না ।
কি আর করা লিস্টের ফ্রেন্ড সেহেতু প্রতিবারই সেই একই কথা গুলো বলতে হয় । তাই ঠিক করলাম যে একই কথা আর বারবার না বলে এবার থেকে এক লিংক ধরিয়ে দেব সেখান থেকে সবাই নিজ দায়িত্বে দেখে নিক কিভাবে একাউণ্ট খুলতে হয় ।
এটাকে ঠিক ভিডিও টিউটিরিয়াল বলা যাবে না । আমি আসলে স্ক্রিন রেকর্ডার চালু করে সামুতে আরেকটা নতুন একাউন্ট খুলেছি এবং শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কিভাবে করেছি সেটা রেকর্ড করেছি । নিচে দিয়ে দিলাম ভিডিওটা
তবে এখান থেকে না দেখে সরাসরি ইউটিউব থেকে দেখলেই সুবিধা হবে !
ইউটিউব লিংক
720pতে দেখলে সব কিছু পরিস্কার করে বোঝা যাবে আশা করি ! স্ক্রিন যত বড় হবে ততই পরিস্কার ভাবে বোঝা যাবে ।
সামনে সামুর জন্মদিন তার উপর ব্লগ দিবস । ভাবলাম নতুন যারা একাউণ্ট খুলতে পারছে না তাদের একটু উপকার করি !
সবাইকে ব্লগ দিবসের শুভেচ্ছা !
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



