somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধুনিক রূপকথাঃ দৈত্য ও তার ফ্রি ওয়াইফাই

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আধুনিক কালের বাচ্চারা হাতে স্মার্ট ফোন আর ট্যাব নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো । তাদের ফোন ছিল না কোন ডাটা কানেকশন । কত আর অফলাইন গেম খেলা যায় ? তাদের খেলতে ইচ্ছে করে সিওসি কিংবা ফেসবুকে স্টাটাস দিতে ইচ্ছে করে । কিন্তু কোন ইন্টারনেট কানেকশন না থাকায় তাদের কিছুই করার ছিল না ।

একদিন তারা হাটতে হাটতে এক বাগানে চলে এল । এবং বাগানে ঢোকার সাথে সাথেই তারা লক্ষ্য করলো তাদের সবার স্মার্ট ফোন এবং ট্যাবে এক সাথে নোটিফিকেশন আশা শুরু করেছে । তারা সবাই অবাক হয়ে লক্ষ্য করলো যে তাদের ডিভাইস গুলো একটা ফ্রি ওয়াইফাই জোনের ভেতরে চলে এসেছে ।
আর তাদের পায় কে ?
কেউ তারা সিওসি খেলাতে মেতে উঠলো কেউবা ফেসবুকে স্টাটাস দিল । কেউ বা সেলফি তুলে পোস্ট দিতে শুরু করলো । আর চেক ইন দিতে কেউ ভুল করলো না !

যে যাই করুক না কেন সবাই ফেসবুকে চেক ইন দিয়ে লিখলো ইনজয়য়িং ফ্রি ওয়াইফাই এট অমুক বাগান !

ব্যাস এইটা দেখার সাথে সাথে দলে দলে ছেলে মেয়েরা আসতে লাগলো সেই বাগানে । দেখতে না দেখতে সেই বাগানটা ভরে উঠলো শিশুদের মুখরিত কলতানে ।

সেই বাগান টা ছিল একটা দৈত্যের । এলাকার সবাই তাকে ভয় পেত । তাই বাসার আসে পাশে কেউ আসতো না । দৈত্য তাই ওয়াইফাই এর পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন বোধ করে নি কোন দিন । কিন্তু শিশুরা তো এসব বোঝে না । তারা দৈত্য সম্পর্কে জানতোও না । তারা কেবল জানতে পারলো যে তারা দৈত্যের ফ্রি ওয়াইফাই তারা ব্যবহার করছে । তাই তাদের কাছে দৈত্য হয়ে উঠলো প্রিয় চরিত্র ! তারা নিশ্চিন্তে চলে আসতো বাগানে । লাইন ধরে সবাই দৈত্য কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো । দৈত্যের প্রতিটি পোস্টে টারা লাইক কমেন্ট দিয়ে ভাসিয়ে দিল ।

দৈত্য ঘুম থেকে উঠে তো অবাক । যার পোস্ট দিনে একটাও লাইক পরতো না সেই পোস্টে শ খানেক লাইক আর কমেন্টের অভাব নেই । দৈত্য কিছু বুঝতে পারলো না প্রথমে । কিন্তু কিছু সময় যাওয়ার পরেই সব বুঝতে পারলো । ব্যস ! তার রাগ আর দেখে কে ?
কি এতো বড় সাহস ! আমার ওয়াইফাই ব্যবহার করে !

দৈত্য স্টাটাস দিল

"এতো বড় সাহস" feeling ভেরি এংড়ি

সাথে সাথে লাইক কমেন্টের বন্যা বয়ে গেল !
কেউ লিখলো
কি ব্যাপার ডুড ! কি সমস্যা ?
কি দৈত্য মামা ?
এক মেয়ে লিখলো
কি হয়েছে আমার সুইট দৈত্য ভাইয়াটা । রাগ কেন ?

দৈত্য তো এমনিতেই রেগে ছিল । সেই মেয়ের কাছ থেকে ভাইয়া ডাক শুনে আরও রেগে গেল । ব্যাস তখনই ওয়াইফাইটা পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দিল । ব্যাস আর কেউ ওয়াইফাই ব্যব হার করতে পারলো না !

তারপর দৈত্য আবার স্টাটাস দিল !
আমার ওয়াইফাই আর কেউ ব্যবহার করবে না ! দিলাম পাসওয়ার্ড !
feeling শান্তি !

কিন্তু সেই স্টাটাস দেখার মত কেউ ছিল না । কেউ কোন লাইক দিল না কেউ দিল কমেন্ট !

এভাবে আরও কদিনেও দৈত্যের স্টাটাসের কেউ কোন লাইণ কমেন্ট দিল না । দৈত্যের মনের ভেতরে কেমন যেন হতে লাগলো । কদিন আগে যখন তার স্টাটাসে কমেন্ট আর লাইকের বন্যা বয়ে যেত দৈত্যের খুব ভাল লাগলো । নিজেকে খানিকটা সেলিব্রেটি সেলিব্রেটি মনে হত । সে এই জিনিস টা মিস করতে শুরু করলো ।
কদিন আগেও তার বাগানে হাজার মানুস চেক ইন দিতো কিন্তু তারপরে একজনও চেক ইন দেয় নাই । প্রতিদিন কিছু ছেলে মেয়ে আসে তবে ওয়াইফাই প্রোটেক্টেড দেখে আবারও চলে যায় মন খারাপ করে ।

শেষ দৈত্য সব কিছু দেখে নিজের ওয়াইফাই পাসওয়ার্ডটা খুলে দিল । তারপর বাগানের সামনে লিখে দিল ফ্রি ওয়াইফাই !

ব্যাস আবার সেদি বিকাল থেকে শুরু হয়ে গেল ছেলে মেয়েদের আনাগোনা !

স্টাটাসের পর স্টাটাস আসতে লাগলো ! দৈত্যের পোস্টে লাইকের পর লাইক আর কমেন্ট আসতে লাগলো !

সবাই চেক ইন দিতে লাগলো

-enjoying ফ্রি ওয়াইফাই at দৈত্যের বাগান with দৈত্য !

তারপর সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো !
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩০
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আলেম হতে হিকমাতের সাথে অভিন্ন ফিকাহের এলেম লাগে বিধায় চরমোনাই ও জমিয়ত নেতারা আলেম নয়

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৮:০৫



সূরাঃ ৬২ জুমুআ, ২ নং আয়াতের অনুবাদ।
২। তিনিই উম্মীদের মধ্যে একজন রাসুল পাঠিয়েছেন তাদের মধ্য হতে, যে তাদের নিকট আবৃত করে তাঁর আয়াত সমূহ; তাদেরকে পবিত্র করে এবং... ...বাকিটুকু পড়ুন

ইসলামপন্থী মানে কি?

লিখেছেন মুনতাসির, ১৭ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৯:০৯

সংবাদের শিরোনামে প্রায়ই দেখি— ইসলামপন্থী দল, ইসলামপন্থী রাজনীতি, ইসলামপন্থীদের কর্মসূচি। শব্দটা পড়লেই একটা প্রশ্ন জাগে: এরা কারা? ইসলামপন্থী মানে আসলে কী? এনারাই কি ইসলাম মানেন? তাহলে বাকিরা কি ইসলামবিরোধী?

আরও একটা... ...বাকিটুকু পড়ুন

ইসলামী আন্দোলনের প্রস্থান: বিভ্রান্তির অবসান, স্পষ্টতার শুরু

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৯

ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলীয় জোট ছেড়ে দেওয়ায় এক দিক দিয়ে বিষয়টি নিঃসন্দেহে ইতিবাচক। এর মাধ্যমে বাংলাদেশের মুসলমান সমাজ একটি বড় ধরনের বিভ্রান্তি থেকে মুক্ত হলো। রাজনীতির স্বার্থে মুসলমানদের ঈমান... ...বাকিটুকু পড়ুন

তায়াম্মুম: ইসলামী শরীয়তের সহজীকরণ নীতি ও বাস্তব প্রয়োগ

লিখেছেন নতুন নকিব, ১৭ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০৫

তায়াম্মুম: ইসলামী শরীয়তের সহজীকরণ নীতি ও বাস্তব প্রয়োগ

ছবি সংগৃহীত।

ভূমিকা

ইসলাম একটি বাস্তবমুখী, মানবকল্যাণমুখী এবং সহজীকরণভিত্তিক জীবনব্যবস্থা। এর ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বান্দার ওপর কখনোই তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব... ...বাকিটুকু পড়ুন

?

লিখেছেন স্প্যানকড, ১৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:১৭



ছবি নেট



কবে যে ছুঁয়েছি বিষের পেয়ালা
ঠিক মনে নেই
তবে বিষ ছড়িয়ে গেছে সারা গায়
এ বেশ সকলে টের পায়।

কবে যে কাকে খেয়েছি শেষ চুমু
কবে যে কাকে বলেছিলাম ভালোবেসে
আয়,
একটু... ...বাকিটুকু পড়ুন

×