somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগল্পঃ ডাক্তারি প্রেমপত্র

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তৃষা আমার দিকে কঠিন চোখে তাকিয়ে বলল
-কি বললে আবার বল?

কোন মেয়ে যখন তার প্রেমিককে এই প্রশ্ন করে এর অর্থ এই না যে বলা কৃত কথাটা সে শুনতে পায় নি, বরং এর অর্থ হচ্ছে যা বলা হয়েছে সেটা সে খুব ভাল করেই শুনতে পেয়েছে কিন্তু আমাকে আরেকবার সুযোগ দিচ্ছে সেটা ঠিক করে বলার জন্য।
ঘটনা তেমন কিছু না। আমি বেশ কয়েকদিন থেকে আমি তৃষাকে বলছিলাম যে আমাকে একটা চিঠি লিখতে। ওর আবার এই সব পছন্দ না। এই সব নাকি তার কাছে ন্যাকামো মনে হয়। যেই কথা আবার বলার কথা সেই কথা ও বলছে। আমি সেই আশা ছেড়ে দিয়েছিলাম।

গতকাল ও আমাকে ওর চেম্বারে আসতে বলছিলো। আমার কদিন থেকেই একটু ঠান্ডা লেগেছিল। ভেবেছিলাম হয়তো সেই জন্যই ডেকেছে। চেম্বারে ঢুকতেই আমাকে বলল ও নাকি কোথায় যাবে আমাকে। কিন্তু সেই সাথে আমাকে একটা কাগজ ধরিয়ে দিল। খুলে দেখি ওর ডাক্তারি প্যাডে কিছু লেখা। ডাক্তারদের যা হাতের লেখা। আমি অবশ্য পড়ার চেষ্টা করলাম না আর। ভাবলাম হয়তো ঠান্ডার জন্য ঔষধ লিখে দিয়েছে। এদিক দিয়ে ও আবার খুব কেয়ারফুল। আমাকে ঝাড়িটারি যাই মারুক আর দৌড়ের উপর রাখুক না কেন আমার দিকে ওর খেয়াল খুব কড়া।

ওমা আজকে এসে বলল যে চিঠির জবাব কই? আমি যেন আকাশ থেকে পড়লাম। বললাম
-চিঠি মানে কিসের চিঠি? তুমি আবার চিঠি দিলে কবে?
তৃষা বিশ্ময় চোখ নিয়ে বলল
-কালকে কি দিলাম?
আমি ওর থেকেও বেশি বিশ্মিত হয়ে বললাম
-ওটা চিঠি ছিল? আমি তো ভাবলাম প্রেস্ক্রিপশন!
তখনই তৃষা বলল
-কি বললে আবার বল?

আমি কিছু বলার সাহস পেলাম না। যদিও তৃষার বুঝতে সময় লাগলো না। সে ঠান্ডা দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে বলল
-তুমি ভেবেছো আমি তোমাকে প্রেস্ক্রিপশন লিখে দিয়েছি?

সত্য স্বীকার করা ঠিক হবে কি না বুঝতেছি না। যদি বলি না তখন ও জানতে চাইবে চিঠিতে কি লিখেছি সেটা বলতে যা আমি বলতে পারবো না। ধরা পড়ে যাবো। এর থেকে সত্য স্বীকার করাই ভাল। বলল
-আমার কি দোষ! ডাক্তারি প্যাডে কেউ প্রেম পত্র লেখে?
তৃষা বলল
-কেন লিখলে সমস্যা কি শুনি!! এই জন্য আমি কিছু লিখতে চাই নি। তোমার জন্য....
আমি ওকে আর কিছু বলতে না দিয়ে ওর কাছে গিয়ে বসলাম। হাত ধরে বললাম
-আচ্ছা বাবা ঠিক আছে। আমার ভুল হয়েছে। চিঠিটা তো আছে আমার কাছে। কাল রিপ্লাই দিবো তো!
-মনে থাকে যেন। আর হাসবা না কিন্তু!

যাক সামলানো গেছে। এই ব্যাপারটা আমি আগেও প্রয়োগ করে। রাগ করলেও ওর হাত ধরে কিছু বললে ও আর কিছু বলে না।

কিন্তু আমি ভাবছি অন্য কথা। কাল ঐ কাগজ নিয়ে আমি গিয়েছিলাম বাসার সামনের ফার্মেসিতে। বেটা তো কেবল সেটা পড়েই নি আমাকে কয়েক পাতা ঔষধও দিয়ে দিয়েছে। বেটা তাহলে কি ঔষধ দিল!!!
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৯
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×