somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগল্পঃ এন্টিরেসিস্ট রিমন মিয়া :D

০৩ রা জুন, ২০২০ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিমন মনযোগ দিয়ে একটা প্রতিবাদী ফেসবুক পোস্ট লিখছে । তার লেখার বিষয় হচ্ছে রেসিজম এই পুরো পৃথিবীটাকে নষ্ট করে দিচ্ছে। বিশেষ করে আমেরিকাতে এটা খুবই প্রকট ! সাদা আমেরিকান কালো আমেরিকানদের প্রতি যে অন্যায় করে আসছে সেটা সে মেনে নিতে পারছে না। তার মতে আমেরিকা হচ্ছে খুব রেসিস্ট একটা দেশ । এবং এই দেশ নিয়ে মানুষের এতো আদিখ্যেতা কেন সেটা সে বুঝতে পারে না । তার মতে সময় এখনই যে এই দেশের উপর থেকে পুরো বিশ্বের মুখ ফিরিয়ে নেওয়া ! কিভাবে একটা পুলিশ একজন হ্যান্ডকাফ পরা মানুষকে মেরে ফেলল । এই বর্বরতার শেষ কোথায় !

লেখাটা পোস্ট করার সাথে সাথে দেখতে পেল প্রায় গোটা চল্লিশেক লাইক চলে আসলো । মোবাইল টা পকেটে ঢুকিয়ে রেখে সে বসার ঘরের দিকে হাটা দিল । আজকে তার বিয়ের জন্য মেয়ে দেখা বিষক একটা মিটিং বসেছে বসার ঘরে । একটু আগে তার ছোট বোন তাকে ডেকে গেছে ! মনটা তার একটু খুশি খুশি লাগছে !
বসার ঘরে তার বাবা টিভি দেখছিলো । সংবাদ । খবরে বলছে গতকাল রাতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে কে নাকি মারা গেছে । রিমন বাবার দিকে তাকিয়ে বলল, একদম ঠিক কাজ হয়েছে । এই ভাবেই মেরে ফেলা উচিৎ । এদের জন্যই তো দেশটার আজ এই অবস্থা !


রিমনের মা একটু দুরে বসে ছিল । ছেলের দিকে তাকিয়ে বলল, ঐসব বাদ দাও, আমার পাশে বস । মেয়ে পছন্দ কর । ঘটক এই ছবি গুলো দিয়ে গেছে ! সেই সাথে মেয়েদের সব বায়োডাটাও !
রিমন খানিকটা লাজুক হেসে বলল, মা তুমি যেটা পছন্দ করবে সেখানেই আমি বিয়ে করবো !
রিমনের মা খুশি হলেন । তারপর বললেন, তুই পছন্দ কর । আমি পরে দেখছি । তোর বিয়ে । তুই আগে দেখবি ।
রিমন বেশ কয়েকটা ছবি দেখতে শুরু করলো । একটা ছবি মায়ের হাতে দিল । মা সেটার দিকে তাকিয়ে রইলো কিছু সময় । তারপর বললেন, নাহ । এই মেয়েটার গায়ের রং একটু ময়লা ! আমার নাতি নাতনি কালো হবে । এটা বাদ
ছবিটা হাতে নিয়ে রিমনের মনে হল তার মা একেবারে সত্যি কথা বলছে । মেয়েটার গায়ের রং আসলেই ময়লা একটু । বাদ এটা !

এরপর আরেকটা মেয়ে পছন্দ করলো । গোলগাল মেয়েটা দেখতে বেশ । মায়ের দিকে বাড়িয়ে দিল ছবিটা । তার মা কিছু সময় তাকিয়ে থেকে বলল, নাহ । এটা একটু মোটা । বিয়ের পরে আরো ফুলবে ! এটা বাদ !
রিমন আবারও মায়ের বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হল । তার মা কত কিছুই না বুঝে ! মায়ের মতের সাথে সে একমত পেষণ করলো । এই মেয়েটার সাথে বিয়ে করলে দেখা যাবে বিয়ের পরে মেয়েটা একেবারে মোটা হয়ে যাচ্ছে । তখন সবার সামনে সে মুখ দেখাবে কি করে !

এরপর আরও একটা মেয়ে নির্বাচন করা হল । মেয়েটি দেখতে শুনতে বেশ ভাল । শরীরও হাকলা পাতলা । তবে বাধ সাধলো তার বোন রিমকি । রিমকি মেয়েটির প্রোফাইল দেখে বলল, না ভাইয়া এটা বাদ !
-কে বাদ হবে কেন ?
-এর বাড়ি হরিনাকুন্ড ! ঐ এলাকার মানুষ মোটেও ভাল হয় না তুমি জানো না !
সবাই মাথা নাড়ালো । রিমকি ঠিকই বলেছে । ঐ এলাকার মানুষ ভাল হয় না । বাদ বাদ !

এর পরে যাকে নির্বাচন করা হল তাক সবারই পছন্দ হল খুব । মেয়েটি দেখতে শুনতে ভাল । গায়ের রং বেশ । হালকা পাতলা এবং সব থেকে বড় কথা হচ্ছে মেয়ের আমেরিকান পাসপোর্ট আছে । সব ঠিক হয়ে গেল । এই মেয়েকেই সে বিয়ে করবে । তার মাও রাজি । বোনও রাজি । এমন সুপাত্রী হাত ছাড়া করা ঠিক হবে না । আজই মেয়ের বাসায় যাবে ওরা বিকেলে । ঘটক কে জানিয়ে দেওয়া হল !

রিমন আবারও নিজের মোবাইল বের করলো । এক ঘন্টার প্রায় হাজার লাইক চলে এসেছে । সেই সাথে গোটা শয়েক কমেন্ট । সব আমেরিকা আর সাদা চামড়ার বিরুদ্ধে । বর্ণবাদের বিরুদ্ধে । রিমন খুশি হল খুব । যাক আজকে আরেকটু বর্ণবাদ বিরোধী পোস্ট লিখতে হবে । কি লেখা যায় ভাবতে লাগলো সে !





পশ্চিমা বিশ্বের লোকজন আর আমাদের দেশের লোকজনের ভেতরে পার্থক্য হচ্ছে তারা জানে যে তারা বর্ণবাদী মেনেও নেয়, কিন্তু আমাদের দেশের মানুষ জানেই না যে তারা বর্ণবাদী ! তাদের বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ হয় মানুষ রাস্তায় নামে আর আমাদের দেশে এটা লালন পালন করা হয় ।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০২০ সকাল ১১:৪৭
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×