somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামুতে একাধিক মাল্টি নিক মেইনটেইন করার নিনজা টেকনিক :D

০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সামুতে মাল্টিনিক একটা কমন বিষয় । বলতে গেলে অনেক ব্লগারেরই একাধিক নিক রয়েছে । অনেকের কেন বলছি আমার নিজেরই তো রয়েছে । তবে কোন কোন নিক গুলো আমার সেটা আমি বলবো না ।

যাই হোক আজকের পোস্ট কার কোন নিক সেটা নিয়ে নয় । আজকের পোস্ট হচ্ছে যারা মাল্টিনিক ব্যবহার করেন তারা যেন ধরা না খেয়েই নির্বিঘ্নে মাল্টি নিক দিয়ে নিজেদের কাজ কারবার চালিয়ে যেতে পারে সেই জন্য । এই পোস্ট দেওয়ার কারণ বুঝি আপনারা সবাই ইতিমধ্যে টের পেয়ে গেছেন । নির্দিষ্ট কিছু সাবধানতা অবলম্বন করলেই ব্লগের সাধারণ ব্লগাররা কোন দিন এক নিকের সাথে অন্য নিকের কোন সম্পৃক্ততা খুজে পাবে না । আসুন সেই টেকনিক গুলো জেনে নিই ।

১. মাল্টিনিক ধরা খাওয়ার সব চেয়ে বড় ফাঁক টা হচ্ছে বানান ভুল । একটু আগেই একটা পো্স্টে মন্তব্য করেছি এটা নিয়ে । বাংলা লিখতে গেলে অনেকের বানান ভুল হয় । আমার নিজের গল্পে প্রচুর বানান ভুল যায় । দেখবেন এই পোস্টেও বানান ভুল থাকবে । যাই হোক যা বলছিলাম । এই রকম সবারই কিছু কিছু শব্দে দূর্বলতা থাকে । সব সময় লক্ষ্য রাখতে হবে যে দুই নিক থেকে পোস্ট করা পোস্টে কিংবা অন্য পোস্টে করা মন্তব্যে যেন কোন ভাবেই একই বানান ভুল না যায় । দুজন মানুষ একই একই বানান একই ভাবে ভুল করতে পারে না বললেই চলে । সুতরাং এটা খুবই খেয়াল করে । এমন হতে পারে একটা নির্দিষ্ট নিকে আপনি সব সময় সঠিক বানান লেখার চেষ্টা করবেন । খেয়াল করবেন যাতে সেখানে কোন ভাবেই কোন বানান ভুল না যায় !

২. লেখার ধরন অনেক বড় একটা ব্যাপার । সবার লেখার নির্দিষ্ট ধরন রয়েছে । যেমন আমার গল্প লেখার একটা নির্দিষ্ট ধরন রয়েছে । আমার লেখা যারা নিয়মিত পড়ে তারা আমার লাইণ গুলো পড়লেই ধরে ফেলবে যে এই লেখার পেছনে আমি রয়েছি । শব্দের ব্যাবহার প্রকাশ ভঙ্গি যাতে ভিন্ন হয় দুই নিকে সেটা খেয়াল করতে হবে ভাল ভাবে ।

৩. যথা সম্ভব একটা নিকের সাথে অন্য নিকের ইন্টারেকশন যাতে কম হয় সেটা খেয়াল রাখবেন । অনেকে নিজের মাল্টি নিক দিয়ে নিজের পোস্টে কমেন্ট লাইক করে ভাসিয়ে দেয় । এটা থেক যথা সম্ভব দুরে থাকতে হবে ।

৪. মাল্টি নিক দিয়ে কখনই একই পোস্টে একই ধরনের আক্রমন করা যাবে না । ধরুন আপনার কারো সাথে ক্যাচাল লেগেছে তখন কোন ভাবেই পরপর একই দুই নিক দিয়ে সেই পোস্ট তর্ক করা যাবে না। যে কোন একটা নিক দিয়েই তর্ক যুক্তি উপস্থান করবেন ।

৫. চেষ্টা করবেন যাতে দুই নিক দিয়ে পরপর একই পোস্টে মন্তব্য করবেন না । দুই নিক যাতে একই পোস্টে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে । যদি একান্তই না পারেন তাহলে খেয়াল রাখতে হবে যে দুই নিকের মন্তব্যের মাঝে যেন অন্য মানুষের মন্তব্য থাকে ।

৬. দুই নিক দিয়েই পোস্ট করার চেষ্টা করবেন । বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় মাল্টি নিক মানুষ রাখে কেবল মাত্র মন্তব্য করার জন্য । এটাতে মানুষের সন্দেহ বাড়ে খুব । দুই নিকে পোস্ট করতে হবে এবং যথা সম্ভব চেষ্টা করতে হবে যাতে ভিন্ন ভিন্ন বিষয়ে পোস্ট হয় ।

৭. মন্তব্য জবাব দেওয়ার ব্যাপারেও সাবধান । অনেক ব্লগার যখন মন্তব্যের জবাব দেন তখন তাদের কিছু নির্দিষ্ট প্যাটার্ন থাকে । এটা থেকে অবশ্যই সাবধান হতে হবে । ধরন যাতে কোন ভাবেই এক রকম না হয় !

৮. অন্তত একটি নিক কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষাবলম্বন করা থেকে বিরত থাকতে হবে । আপনার কোন একটা নিক থেকে যেন পক্ষে পোস্ট মন্তব্য করতেই পারেন কিন্ত অন্য নিক থেকে সেই একই দলের পক্ষ নেওয়া থেকে বিরত থাকতে পারে ।


আজকের শিক্ষাদান কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করা হল । যারা মাল্টিনিক ব্যবহার করেন তারা আজ থেকেই আরও সাবধান হয়ে যান । উপরের পয়েন্ট গুলোর ব্যাপারে একটু সাবধান হলেই আপনার মাল্টিনিক কেউ খুজে পাবে না আশা করা যায় । তবে একেবারে ১০০% নিশ্চয়তা দেওয়া সম্ভব না অবশ্য । কেউ অবশ্য শতভাগ নিশ্চয়তা দেয় না । দেখেন না লাইফবয় সাবানও জীবানুর মারার ৯৯.৯৯% নিশ্চয়তা দেয় । পুরো টুকু দেয় না । আমিও তাই করলাম !

হ্যাাপি ব্লগিং !


Photo by Photos_frompasttofuture on Unsplas
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২১ বিকাল ৩:১৫
৩৪টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টগর ফুল

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪০

টগর ফুল
সাইফুল ইসলাম সাঈফ

টেম্পুতে উঠে বসে আছি
গন্তব্য উত্তরা, আজমপুর
আগে আরো কয়েকজন বসে আছে
একটু পর পর একজন করে উঠছে
হঠাৎ অষ্টাদশী যুবতী, হাতে শুভ্র
তিনটি টগর ফুল, সে রূপসী, ফুলগুলো
নাড়াচাড়া করছে, ডান হাত-
থেকে... ...বাকিটুকু পড়ুন

আরেকটা পদ্মা সেতু না বানিয়ে দেশ উন্নয়নের নিনজা টেকনিক!

লিখেছেন মাথা পাগলা, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৫




আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।

কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।

এখন উন্নয়নের নতুন... ...বাকিটুকু পড়ুন

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

×