somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের চারটি হাঁস সারাদিন প্যাঁক প্যাঁক করে...

২৯ শে জুলাই, ২০২১ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের বাড়িতে সব সময়ে মুরগি পোষা হয় । যখনই বাসায় আসি, তখন দেখি উঠন জুড়ে ছোট বড় নানান সাইজের মুরগি ঘুরে বেড়াচ্ছে সব সময় । এইবার বাসায় এসে একটা মুরগিও চোখে পড়লো না । তার বদলে দেখলাম চারটা হাঁস বাড়িময় ঘুরে বেড়াচ্ছে । আমার মাকে যতদুর চিনি, সে মোটেও হাঁস পছন্দ করে না । হাঁস পোষার নানান ঝামেলা আছে । গ্রামে একটা প্রবাদ প্রচলিত আছে , ছাগল পুষে পাগলে, হাঁস পুষে অন্ধে, রাইত হইলে কান্দে ।
আমার নানীর বাসা আমাদের বাসার পাশেই । নানীদের এক সময় অনেক গুলো হাঁস ছিল । আমি দেখতাম সন্ধ্যা নামলেই আমার নানী পুকুর পাড়ে গিয়ে হাঁসদের ডাকা ডাকি করে করছে বাসায় আসার জন্য । আমার মায়ের এই জন্য হাঁস একদমই পছন্দ ছিল না । কিন্তু এইবার সে চারটা হাঁস পুষছে । কিসে তার মত পরিবর্তন করলো, কে জানে ! তবে একটা ব্যাপার নিশ্চিত করা হয়েছে যেন হাঁস পুকুরে না যেতে পারে । ফলে সন্ধ্যা নামলে হাঁসকে বাসায় নিয়ে আসার জন্য ডাকাডাকির দরকার পড়ছে না । বাসার ভেতরের একটা কলপাড়কে অস্থায়ী পুল বানানো হয়েছে পানি আটকে । হাঁসেরা সারাদিন সেই পুলেই থাকে, গোসল করে, পানি নিয়ে খেলা করে । সেই সাথে সারা দিন চিৎকার করে ডাকাডাকি করে । আমি বাসায় এসে পর্যন্ত প্রতিটা দিন কেবল প্যাঁক প্যাঁক শব্দই শুনেছি । একটুও শান্তি নেই । মুরগি গুলো মাঝে মধ্যে ডেকে উঠতো । এই হাঁসের ডাকের কোন শেষ নেই ।

গতদিন বাইরে খুব বৃষ্টি । কিছু সময় হাঁসের ডাকাডাকি শুনলাম । তারপর দেখতে লাগলাম, হাঁস গুলো কত আনন্দেই না গোসল করে বেড়াচ্ছে । একবার যাচ্ছে এদিকে, আরেকবার যাচ্ছে ওদিকে । এভাবে বাড়িময় ঘুরে বেড়াচ্ছে । তখন বিকেল হয়ে গেছে । একটু পরেই আছরের আযান দিবে । আমার কি মনে হল আমিও হাঁসের সাথে নেমে গেলাম বৃষ্টিতে ভিজতে । মাঝেমাঝে আমি ওদের পেছনে দৌড়াই ওরা মাঝে মাঝে আমার পেছন দৌড়ায় আর জোড়ে জোড়ে ডাকতে থাকে ।

একটা সময় ছিল আমি বৃষ্টিতে ভিজতে খুব পছন্দ করতাম । আমার ঘরে আলাদা ভাবে একটা দরজা ছিল । সুতরাং চাইলেই যখন ইচ্ছে সেখান দিয়ে বের হওয়া যেত বাড়ির অন্য সবার চোখ এড়িয়েই । এই কারণে যখনই বৃষ্টি হত আমি তখনই নেমে পড়তাম ভিজতে । কখনও বা খালি পায়ে আবার কখন আমার পছন্দের সাইকেলটা নিয়ে । সাইকেল নিয়ে একটানে রাস্তায় চলে যেতাম । খালি পায়ে বৃষ্টির ভেতরে সাইকেল চালানোর ভেতরে কি পরিমান যে মজা রয়েছে সেটা বলা কথা না । ঢাকায় এসে শখ করে বৃষ্টিতে ভেজা হয় না একদম । যতবার বৃষ্টিতে ভিজেছি তা বাধ্য হয়ে । ঢাকার বৃষ্টি আর আমার গ্রামের বৃষ্টির ভেতরে কত পার্থক্য রয়েছে । ঢাকার বৃষ্টিতে কেবল শরীর ভেজে আর গ্রামের বৃষ্টিতে শরীরের সাথে মনও ভেজে ।

আজকেও সারাদিন আকাশ মেঘলা। থেকে বৃষ্টি হচ্ছে । কয়েকবার মনে হয়েছে বৃষ্টিতে ভিজি তবে মায়ের কড়া নিষেধ, কোন ভাবেই বৃষ্টিতে ভেজা যাবে না । গতকালকেও সে দরজার কাছে দাড়িয়ে আমাকে বারবার উঠতে বলছিলো । তার মতে আমি এই বৃষ্টিতে ভিজছি আজই আমার জ্বর হবে । আর এখন কোভিটের সময় কোন ভাবেই গায়ে জ্বর বাঁধানো যাবে না । তাই আজকে বৃষ্টিতে ভেজা আর হয় নি । সারাদিন বিছানায় শুয়ে টিভি দেখেছি ।

এখানে আসার পরে আসলে সারাদিন কেবল টিভি দেখেই কাটিয়েছি । তাও কেবল একটা কি দুইটা চ্যানেল । ডিসকভারিতে সারাদিন বেয়ার গেইলকে দেখি বন জঙ্গল নদী আর মরুভূমিতে ঘুরে বেড়াতে । কত কিছু খেতে । সারাদিন কেবল এই জিনিসই দেখি । আরেকটা মজার অনুষ্ঠান আমি বাসায় এলেই দেখি । সেটা হচ্ছে নেকেড এন্ড এফ্রেইড । এটা প্রতিদিন রাত সাড়ে এগারোটায় ডিসকভারিতে হয় । এখানে দুইজন মানুষকে একটা প্রতিকুল পরিবেশে ছেড়ে দেওয়া হয় ২১ দিনের জন্য । সভ্যতার সব কিছু কেড়ে নিয়ে, এমন কি শরীরের পোশাক টুকুও । এই মানুষ দুজনকে এখন টিকে থাকতে হয় সেখানে। নিজেদের ঘর বানাতে হয় থাকার জন্য, নিজেদের শিকার করে খেতে হয় । কেউ কেউ চ্যালেঞ্জ শেষ করে বাড়ি ফেরে আবার কেউ কেউ মাঝ পথেই হাল ছেড়ে দেয় ।

আজকে সারাদিন মন সিক্ত ছিল । মনের ভেতরে একটা চাপা কষ্ট কেন জানি বারবার ঘুরে ফিরে আসছিলো । গতকাল রাতে সহব্লগার শেরজা তপন ভাইয়ের ববনিক সিরিজের প্রথম খন্ডের এগারো পর্ব শেষ করেছি পড়ে । শেষ করে বুকের ভেতরে একটা অদ্ভুত কষ্ট এসে জমা হয়েছে গল্পে নায়ক সৌম্যের জন্য । মানুষ কত সহজে ভালোবাসার মানুষের সাথে বিট্রে করে ফেলে ! ভালোবাসার মানুষের অগোচরে অন্য কারো সাথে প্রণয় করে, মন আর দেহের লেনাদেনা করে ফেলে । একবারও কি তাদের মনে অপরাধবোধ জাগে না ? তাও আবার পরিচিত মানুষের প্রেমিক/প্রেমিকার সাথে ! পরে তারা তাদের মুখ দেখায় কিভাবে ?

আমি সৌম্যের কষ্ট যেন নিজে উপলব্ধি করতে পারছিলাম খুব ভাল ভাবে । কারণ এমন কিছু আমার নিজের সাথেও ঘটেছিল । এবং সেটা এই ব্লগেই । থাকুক না হয় সেই গল্প । অন্য কোন দিন হয়তো বলা যাবে ।
আপাতত লেখা এখানেই শেষ করতে হবে । বাসায় থাকলে রাতের খাবার খেতে হয় জলদি । মা জলদি খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ে ।

উপরের ছবিটা আমার তোলা । যদিও এখানে দুইটা হাঁস দেখা যাচ্ছে । বাকি দুইটা হাঁস অন্য দিকে রয়েছে ।

সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২১ রাত ১০:৫৯
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×