somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু কিছু ব্লগার আছেন হিমুর মতন ....

০১ লা আগস্ট, ২০২২ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ রবিবার নাটকের ছোট চাচা চরিত্রের একটা বিখ্যাত ডায়ালগ ছিল হিমুকে নিয়ে । উপরের ছবিতে দেখতে পাচ্ছেন সেটা । সে হিমুদের মত ঘুরে বেড়ায় । আমাদের এই সামু ব্লগেও কিছু ব্লগার রয়েছেন যারা অনেকটাই হিমুর মতন । তারা আসলে কিছুই করেন না । তারা কেবল দেখেন ।
ব্লগে যুদ্ধ বেঁধে যাক, ক্যাচাল বাঁধুক, ধর্ম নিয়ে পোস্ট আসুক ধর্মের বিপক্ষে পোস্ট আসুক আস্তিক নাস্তিক ক্যাচাল বাধুন, সরকার পক্ষ কিংবা বিপক্ষে নিয়ে মারামারি বেঁধে যাক, আনন্দ হোক আড্ডা হোক তারা কেবল দেখে যায় । হিমুর মত তারা ব্লগে ঘুরে বেড়ান । মানুষজনকে দেখেন তার দুঃখ কষ্ট আনন্দ সব কিছুর উপর দিয়ে পরিভ্রমন করেন । কিন্তু কিছু বলেন না ।

মাঝে মাঝে আমার মনে হয় তারা হয়তো হিমুর মত হলুদ পাঞ্জাবী পড়ে ব্লগে আসেন । চুপচাপ হাটেন খালি পায়ে । এর ওর পোস্টেে যান, মন্তব্য পড়েন তারপর আবারও চলে আসেন । এভাবে দিনের পর পর দি ব্লগে ঘুরে বেড়ান । তারা কেবল দেখে যান । কেবল শুনে যান আর ব্লগের লেখা পড়ে যান ।
ব্লগের কোন ভালবাসা তাদের স্পর্শ করে না । তারা সব সময় থাকতে চান বন্ধন মুক্ত । কারণ হিমুরা কোন বন্ধনে আবদ্ধ হতে পারে না । তাদের থাকতে হয় বন্ধন মুক্ত । মুক্ত পাখির মত তাদের চলাচল । কোন বাঁধা থাকবে না, কোন বন্ধন থাকবে না । তারা কেবল হাটবে আর ঘুরবে । আর তারা কেবল দেখবে ।

আমার মাঝে মাঝে এই হিমুর মত হতে ইচ্ছে করে । কেবল যে ব্লগে তাই নয়, বাস্তব জীবনেও হিমুর মত হতে বড় ইচ্ছে করে । কো বন্ধনে আবদ্ধ হব না । কারো কোন ভালোবাসায় আর নিজেকে বন্দী অবস্থায় দেখবো না। কেবল বয়ে চলা নদীর মত এগিয়ে যাবো । মানুষকে দেখবো । কিন্তু তাদের কোন দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করবে না । তাদের কষ্ট দেখে আমি কষ্ট পাবো না । আমি কেবল দেখে যাবো হিমুর মত । এমন যদি হওয়া যেত !

যাই হোক, আমাদের ব্লগেও এমন অনেকেই আছেন হিমুর মত । পুরোপরি হিমুর মত না হলেও খানিকটা হিমুর মত আচরণ তো বটেই । তারা কেবল দেখে যায় আর দেখে যায় । তবে একজন ব্লগারকে আমি দেখছি অনেক দিন ধরে । তিনি ১৩ বছর ১০ মাস ব্লগিং করছেন । কিন্তু কোন দিন কোন পোস্ট করেন নি, কো মন্তব্য করেন নি । তার ব্লগটা এই পর্যন্ত ৬বার দেখা হয়েছে । তিনি প্রতিদিন লগিং করেন । প্রতিদিন একটা লম্বা সময় ব্লগে থাকেন । কিন্তু কিছুই করেন না । হিমুর মত কেবল দেখেই যান ! বলেন তো তিনি কে? আমি যখন পোস্ট লিখছি তখনও তিনি লগিং অবস্থায় আছেন !

এমন হতে পারে এই নিকটা হয়তো কোন সামুর কোন বাগ। অথবা সামুর ব্লগটিমের কেউ । অথবা অন্য কিছু ।

আমার নজরে অবশ্য আরও কিছু হিমু ব্লগার আছেন । তারা কারো সাথে নাই পাছে না । ব্লগে আসেন । পোস্ট করেন চলে যান । পোস্ট পড়ে চুপ চাপ । কালে ভাদ্রে মন্তব্য করেন । আবার চলে যান । ব্লগ দেখেন চলে যান !

আজকের পোস্ট টি সমস্ত হিমু ব্লগারদের উৎসর্গ করা হল ! হিমু হওয়াটা আসলে মন্দ নয় । আমিও এমন হতে পারলে কাজ হত !









pic source
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২২ রাত ১১:৩৩
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পেটে লাথি মারলে, স্লোগান তো উঠবেই !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:২৬


ভয়ের কিছু নেই। এখনো পরিস্থিতি খারাপ হয়নি । তবে সাধু সাবধান। দেশ জুড়ে স্লোগান দেওয়া শুরু হলে সবকিছু ভেঙে পড়তে খুব বেশি সময় লাগবে না।সরকার এখন ঢাকা সহ দেশের... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×