somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ সকালে এক বিস্ময়কর ঘটনা ঘটলো !

০৬ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালে নাস্তার পরে আমার এক কাপ কফি খাওয়ার অভ্যাস অনেক দিনের । এই পানি গরম করার জন্য আমার ছোট একটা হাড়ি রয়েছে । হাড়ির উপরের দিকে আবার একটা চোট ছিদ্রও আছে । কিভাবে এই ছিদ্র হয়েছে সেটা অবশ্য আমার জানা নেই । একদিন গরম পানি কাপে ঢালতে গিয়ে গিয়ে দেখি মাঝ দিয়েও আরেকটা পানির ধারা পরছে । ভাল করে তাকিয়ে দেখি সেখান দিয়ে একটা ছিদ্র । একবার ভাবলাম নতুন আরেকটা হাড়ি নিয়ে আনি । তারপর ভেবে দেখলাম সামান্য এককাপ পানি গরম হয় । একটা ছোট্ট ছিদ্রের জন্য কোন সমস্যায় পড়তে হবে না । তারপর থেকে সেই ছিদ্রওয়ালা পাতিলই রয়েছে। যাই হোক আসল কথায় ফিরে আসি ।
অভ্যাসটা হচ্ছে এই পানি গরম দিয়ে আমি আবার নিজের ঘরে ফিরে আসি । মোটামুটি ১৫/২০ মিনিট পরে আবার রান্না ঘরে গিয়ে একবার দেখে আসি পানি গরম হয়েছে কিনা । বেশির ভাগ দিনেই পানি গরম হয় না । আবার কিছু সময় পরে গিয়ে সেই পানি নিয়ে আসতে হয় !
কিন্তু আজকে ঘটে গেল এক আচানক আর বিস্ময়কর ঘটনা । আমি রান্নাঘরে গিয়ে গ্যাসের চুলায় আগুন জ্বালাতেই সেটা দাউদাউ করে জ্বলে উঠলো । আমি কিছু সময় তীব্র বিস্ময় নিয়ে তাকিয়ে রইলাম সেই জ্বলে ওঠা আগুনের দিকে । একবার মনে হল যে আমি হয়তো এখনও ঘুম থেকে উঠি নি । স্বপ্ন দেখছি । স্বপ্নে দেখছি সকালে কফি বানাতে গিয়ে এই রকম আগুন পেয়েছে । কারণ গত কয়েক বছর ধরে আমি এটা কল্পনাও করতে পারি না যে সকালে আমি পানি গরম কিংবা ডিম বাজতে এসে আগুন পেয়েছি । এমন সেই আগুনের তাপ থাকে সেখানে আদৌও আগুণ আছে কিনা সেটা বুঝতে কষ্ট হয় । কিন্তু আজকে ঘটলো সেই অবিশ্বাস্য আর বিস্ময়কর ঘটনা । আজকে আমি পানি গরম দিলাম । দুই মিনিটের মাথায় আমার পানি গরম হয়ে গেল । আমি ঘরে ঢুকে পিসিও অন করতে কিংবা অন্য কোন কাজ করতে পারলাম না । আগেই আমাকে কফির পানি নিয়ে আসতে হল । এমন ঘটনা কালে ভাদ্রে না, কখনই ঘটে না ।

কেবল আমার এলাকাতেই না, এই চিত্র ঢাকার অনেক এলাকাতেই । সকালে উঠে এখানে কোন ভাবেই গ্যাস থাকে না । রান্নার কোন উপায় নেই । একবার ভাবুন এক মগ পরিমান পানি গরম হতে যেখানে ১৫ মিনিট লাগে সেখানে অন্য কিছু আপনারা কিভাবে রান্না করতে পারবেন ! এই যে সকাল থেকে গ্যাস থাকে না । এটা চলে দুপুর দুইটা তিনটা পর্যন্ত । তারপর গ্যাস আসে ! প্রতিদিনের চিত্র এই একই । যদি দুপুর দুইটা তিনটার দিকে গ্যাসের চাপ আসে তাহলে মানুষজন রান্না করবে কখন আর দুপুরের খাবার খাবে কখন? এই গ্যাসের চাপ না থাকাটা এখন একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে । ঢাকার মানুষজন মেনে নিয়েছে। অথচ গ্যাস বিল কিন্তু বছর বছর বেড়েই চলেছে । এখন সেটা মাসে হাজার টাকার উপরে দেওয়া লাগে গ্যাস বিল অথচ গ্যাস থাকে না । এদেশের মানুষ এখন অবশ্য সব কিছুই মেনে নিয়েছে । অবশ্য যেভাবে উন্নয়ন হচ্ছে মেনে না নিয়ে উপায় আছে !

একটা মজার কথা বলি । আমাদের এখানে কদিন আগে গ্যাসের মিটার স্থাপনের একটা প্রোজেক্ট চলছিলো । এখন যে যে পরিমান গ্যাসই ব্যবহার করি না কেন মাসে একটা ফিক্সড টাকা বিল দিয়ে হয় । কিন্তু মিটার স্থাপনের ফলে তখন আর ফিক্সড বলে কিছু থাকবে না । যে যে পরিমান ব্যবহার করবে সেই পরিমান বিল দিবে । ভাল একটা সিস্টেম । কিন্তু এখন সেই প্রজেক্ট থেমে গেছে । অল্প কিছু বাড়িতে গ্যাসের মিটার লাগিয়ে তারা চলে গেছে । আর নাকি নেই মিটার । কবে আবার আসবে কে জানে । তবে আমার কেন জানি মনে হয় আর আসবে না । কারণটা বলি । যে অল্প কয়েকটা বাড়িতে তারা মিটার লাগিয়েছে তার ভেতরে আমার এক বন্ধুর বাড়িও আছে । ওর বাসায় এখন মাসিক গ্যাস বিল কত আসে জানেন? সাড়ে চারশ পাঁচশ ! যে পরিমান ব্যবহার সেই পরিমান বিল । ও তো খুবই খুশি । কারণ এমনিতেও এখানে অর্ধেক দিন কোন গ্যাস থাকে না । কিন্তু আমাদের দেখেন গ্যাস না থেকেও সেই হাজার টাকার উপরে ঠিকই বিল দেওয়া লাগছে । আমারও প্রথমে মনে হচ্ছিলো যে মিটার সেট করলে হয়তো অনেক টাকা বিল আসবে । সম্ভবত সরকারও প্রথমে ভেবেছিলো মিটার সেট করলে আগের থেকে বেশি বিল আসবে কিন্তু দেখা গেল হিতে বিপরীত হয়েছে । গ্রাহকদের প্রকৃত বিল আসা শুরু করেছে যেটা কিনা অর্ধেক । এখন সব বাসায় যদি এই মিটার সেট করে দেয় তাহলে গ্রাহকদের কাছ থেকে বিল তারা পাবে অর্ধেক । মানে হচ্ছে একই পরিমান গ্যাসের সেবা দিয়ে আয় নেমে আসবে অর্ধেকে । এটা সরকার বুঝতে পেরেছে । এইজন্য এই প্রোজক্ট থেমে গেছে । তবে আমি আশাবাদি যে ফির আসবে । তখন যে পরিমান গ্যাস ব্যবহার করবো সেই পরিমান বিল দিল !

যাইহোক আবারও ফিরে আসি রান্নাঘরে । সকাল বেলা এই দাউদাউ করে আগুন পাওয়ার ঘটনাটা আসলেই আমার জীবনে এক বিস্ময়কর ঘটনা । এমন ঘটনা অনেক দিন পরে ঘটলো । আজকের দিনটাই বিস্ময় দিয়ে শুরু । না জানি সামনে আরও কত কী আছে ! আজকে দেখলাম নেডার্সল্যান্ডের কাছে সাউথ আফ্রিকা হেরে গেছে । অবশ্য এটা স্বাভাবিক ঘটনা । বিশ্বকাপে সাউথ আফ্রিকা সব সময় এমনই করে । বাংলাদেশের খেলা চলছে । দেখা যাক তারা কী করে !
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৪৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহ অভিন্ন ফিকাহ মানার কথা বললে রাসূল (সা.) কোরআন ও হাদিসের মানার কথা কিভাবে বললেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০১



সূরাঃ ৫৫ রাহমান, ১ নং থেকে ৪ নং আয়াতের অনুবাদ-
১। আর রাহমান (পরম মেহেরবান)।
২। তিনিই শিক্ষা দিয়েছেন কোরআন।
৩। তিনি মানুষ সৃষ্টি করেছেন।
৪। তিনিই তাকে শিখিয়েছেন বাইয়ান (ভাব প্রকাশ... ...বাকিটুকু পড়ুন

ভয়ের সংস্কৃতি নয়, চাই জবাবদিহিমূলক রাজনীতির বাংলাদেশ

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৫

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কেবল একটি সরকারের পতন ছিল না, এটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের অবসান। পনের বছরের দীর্ঘ আওয়ামী দুঃশাসন যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কিছু অনুভূতি

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

" কিছু অনুভূতি "

অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন... ...বাকিটুকু পড়ুন

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্প, তাহলে আমি... ...বাকিটুকু পড়ুন

ট্রান্সজেন্ডাদের উপর কারা হামলা করলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৩


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে একটি কথা বললেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ সরকারিভাবে বলেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার মাঝখানে তিনি বললেন, বাংলাদেশে LGBT ইস্যু... ...বাকিটুকু পড়ুন

×