somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০২২ সালে শেষ হয়ে গেল, নতুন বছর এসে হাজির !

৩১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কয়েক বছর ধরে আমার বছর বছর গুলো কিভাবে যে শেষ হয়ে যাচ্ছে আমি টেরই পাচ্ছি না । এই যে গ্রামের বাড়িতে এসেছি প্রায় ১৪ দিন আগে । এই ১৪টা দিন যে কিভাবে পার হয়ে গেল চোখের পলকে আমি যেন টের পেলাম না । এভাবে গত ৬/৭ বছরও একই ভাবে চোখের পলকে পার হয়ে গেল । লোকে বলে সুখের দিন দ্রুত পার হয় । কষ্টের দিন কাটতে চায় না । সেই হিসাবে বলা চলে যে আমার গত বছর গুলো সুখেই কাটছে । হয়তো কষ্টে থাকলে সময় এতো ভাল আর দ্রুত কাটতো না ।

জীবনে অনেক কিছুই পাই নি । তবে সেটা নিয়ে আমার খুব একটা আফসোস নেই । যা আমার হাতে নেই তা না পেলে আমার খারাপ লাগে না । তবে কষ্ট করার পরেও যখন কোন কিছু না পাই তখন মন খারাপ লাগে । কোন কিছুর পেছনে কষ্ট করেছি সেই জিনিসটা সাধারণত পেয়েই যাই কোন না কোন ভাবে । তাই খারাপ থাকার কোন কারণ নেই ।

আমার নীতি সব সময় এক । ঝামেলা এড়িয়ে চল । যে তোমার মানসিক শান্তির পথে অন্তরায় এমন সব মানুষের সাথে সম্পর্ক শেষ করে তাদের কাছ থেকে দুরত্ব বজায় রেখে চল । তবে তার মানে এই না যে তোমার ক্ষতি করার চেষ্টা করে তাকে ছেড়ে দেও।

২০১৬ সালের দিকে আমি একদিন নিজে নিজেই আাবিস্কার করলাম যে অনলাইন বিশেষ করে ফেসবুক ব্লগ কেন্দ্রীক অনেক কিছুই আমার মানসিক অশান্তির কারণ হয়ে দাড়াচ্ছে । মানে হচ্ছে আমি আমার বাস্তব সময় গুলোর চেয়ে অনলাইনের ব্যাপার গুলো সিরিয়াসলি নিচ্ছি । মানুষের সাথে তর্ক করতেই হবে, তাকে বোঝাতেই হবে তর্ক যুদ্ধে হারাতেই হবে এমন একটা মনভাবের কারণে আমার মানসিক শাান্তি নষ্ট হচ্ছে । তখনই সব কিছু বন্ধ করার পরিকল্পনা করলাম । নিজের কাছে এই প্রতিজ্ঞা করলাম যে অনলাইনে মানুষের সাথে বৃথা তর্ক করে কোন লাভ নেই । এই সব তর্কের আসলে ফুটো পয়সার মূল্য নেই । আমাদের ব্লগেরই অনেকে ভাবেন তারা দেশ বিদেশের নানান ব্যাপার নিয়ে আলোচনা করে কী না ছিড়ে ফেলছে তাদের বলি যে আপনাদের এই যে তর্ক বিতর্কের আসলে বিন্দু মাত্র মূল্য নেই । সত্যিই নেই । যাই হোক মূলহীন তর্ক থেকে যখন নিজেকে বের করে আনলাম তখনই জীবন আরও সহজ হয়ে গেল । এখনও জীবন সহজ আর সুন্দর আছে ।

গত বছরের মত এই ২০২২ সালটাও একই কেটেছে । উল্লেখযোগ্য রকম কোন পরিবর্তণ আসে নি জীবনে । আশা করা যাচ্ছে সামনের বছরটাও একই রকম কাটবে । তবে ২০২৩ সালের শেষে হয়তো একটা বড় পরিবর্তন আসতে পারে । এ বছরের শেষেই আমার ঢাকা ছেড়ে দেওয়া একটা পরিকল্পনা ছিল । সেটা কিছু দিনের জন্য পিছিয়েছে । হয়তো সেটা ২০২৩ সালে গিয়ে বাস্তবায়িত হবে । সামনের বছরে লেখালেখি নিয়ে আরও সিরিয়াস হব ভাবছি ।

এই বছরে ব্লগে আমি মোট ১৩৯টা পোস্ট করেছি । মোটামুটি প্রতি আড়াই দিনে একটা পোস্ট । এটা খারাপ না । সামনে দেখা যাক পোস্টের সংখ্যা বাড়ানো যায় কিনাা । অন্তত সেটা প্রতি মাসে ১৫টা করা যায় কিনা দেখা যাক । অবশ্য নিজেস্ব যে ব্লগসাইটটা আছে সেখানকার পোস্ট সংখ্যা যোগ করলে সংখ্যাটা অনেক বাড়বে আরও ।

ব্লগে সবার সাথেই ভাল ভাবে থাকার চেষ্টা করেছি এই বছর । সামনের বছরটাও একই ভাবে থাকার চেষ্টা করবো । আমার আচরণে কিংবা ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে বলবো নিজের স্বভাব বদলান । যারা আমার সাথে ভাল ব্যবহার করে তাদের সাথে আমি জীবনে কোন খারাপ ব্যবহার করি নি । বরং তাদের থাকেও ভাল ব্যবহার করে এসেছি সব সময় । অন্যদিকে যারা আমার সাথে খারাপ ব্যবহার করে তাদের সাথে ভাল ব্যবহার করার কোন কারণ দেখি না । আপনি ঠিক সেই রকম আচরণই আমার কাছ থেকে পাবেন যা আপনি নিজে করবেন । এবং একটা কথা সব সময় যে আমি আগ বাড়িয়ে কখনই আপনার সাথে খারাপ আচরণ করবো না, আপনাকে পছন্দ না হলেও। এমনটা আগামী বছরও হবে ।


সবার বছর আমার মত ভাল কাটুক এই কামনা করি । পেছনের বছরের সব না পাওয়া, কষ্ট মুছে যাক ।

হ্যাপি নিউ ইয়ার ।
২০২৩ সালটা আপনাদের ভাল কাটুক ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫৮
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অথচ সবার আগে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল পানিকে

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে জুন, ২০২৬ রাত ৩:০৫


তারেক রহমান এখন চীনে আছেন। গতকাল বেইজিংয়ের দিয়াওইউতাই অতিথি ভবনে চীনের পানিসম্পদমন্ত্রীর সঙ্গে বসে আনুষ্ঠানিক বৈঠক শেষ করলেন। তিস্তা নদীর জন্য কারিগরি সহায়তা চাইলেন, নদীভাঙন ঠেকানোর উপায় খুঁজলেন, এমনকি... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×