somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের ব্লগ মডারেটর যদি এমন হতেন ....

১৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমরা সবাই চাই যেন আমরা যেখানে কাজ করি কিংবা যেখানে থাকি সেই সব স্থানের সব কিছু আমাদের মন মত যেন হয় । যদি নিজের প্রতিষ্ঠান কিংবা নিজের বাড়ি হয় তাহলে নিজের ইচ্ছে মত সব কিছু করা যায় । কিন্তু দেখা যায় যে খুব কম ক্ষেত্রেই এমনটা হয় । কারণ আমরা বেশির ভাগ মানুষই অন্যের প্রতিষ্ঠানে কাজ করি কিংবা অন্যের বাসায় ভাড়া থাকি । তাই আমাদের অনেক ইচ্ছাই নিয়ন্ত্রন হয় অন্যের দ্বারা । এমন কি এই ব্লগের কথাই যদি ধরি, আমরা যা ইচ্ছে তা করতে পারি না । এই যেমন আমাদের ব্লগে অনেকেই আছেন যারা মনে করেন তারা মডারেটর তাদের মন মত চলে না । তারা এমন অনেক কাজই করতে চান কিন্তু আমাদের বেরসিক মডারেটরের কারণে সেই কাজটা করতে পারে না বেশির ভাগ সময়েই ।

অন্য সব ক্ষেত্রের কথা বাদ দিয়ে কেবল ব্লগের কথা চিন্তা করি । যদি এমন হত যে আমাদের ব্লগের মডারেটর একদম আমাদের মন মত হত, অথ্যাৎ আমরা ঠিক যেমনটা চাই ব্লগ মডারেটর ঠিক তেমন ভাবেই আমাদের সাথে আচরণ করতো তাহলে কেমন হত?
আসুন দেখে নেওয়া যাক ব্লগ মডারেটর যদি এমন হত তাহলে কেমন হত?

১. যে কোন পোস্ট করার সাথে সাথে আমাদের ব্লগ মডারেটর সেটা সরাসরি নির্বাচিত পাতায় নিতে যেত । এবং সেটা যেন দীর্ঘ্যক্ষণ নির্বাচিত পাতায় থাকতো সেটার ব্যবস্থা করতো । অবশ্য এখন বেশির ভাগ পোস্ট যা নির্বাচিত পাতায় তা অনেক সময় ধরে সেখানে অবস্থান করে ।

২. মাঝে মাঝে আমার পোস্ট স্টিকি করে সবার পড়ার ব্যবস্থা করতো ! আমার এই জীবনে কেবল একটা পোস্ট স্টিকি অবস্থায় গেছে । কেমন হত যদি আমার একটা প্রেমের গল্প মডু স্টিকি করে রাখতো ! আহা কতই না ভাল হত !

৩. যে কোন পোস্ট যা আমাদের পছন্দ নয় সেই পোস্টে রিপোর্ট করার সাথে সাথেই মডারেটর সেই পোস্ট ড্রাফট করে দিতো !

৪. যে ব্লগারের বিরুদ্ধে আমরা রিপোর্ট করতাম সেই ব্লগারদের ঘাড় ধরে ব্লগ থেকে বের করে দিতো ! আহা কতই না ভাল হত ।

৫. ব্লগে এড থেকে যে টাকা পয়সা আয় হয় সেটার কিছু অংশ যদি আমাদের সাথে শেয়ার করতো কতই না ভাল হত!

৬. ব্লগ মডারেটর যদি আমাদের ব্লগ পাতাকে ব্লগের উপরে কিংবা নিচে আলাদা ভাবে আমাডের ব্লগ প্রোফাইলকে প্রমোট করতো ! অথবা আলাদা ভাবে আমাদের কে নিয়ে পোস্ট দিয়ে আমাদের ব্যাপারে ভাল ভাল কথা বলতো !

৭. যদি আমাদের অনুরোধে ব্লগ মডারেটর আমাদের ব্যানকৃত নিকটি আবার ফিরিয়ে দিতো !

৮. যদি আমরা ব্লগে মনের ইচ্ছে মত যাকে তাকে গালি দিতে পারতাম, যা ইচ্চে তাই বলতে পারতাম কিন্তু তার পরেও মডারের কোন ব্যবস্থা না নিতো তাহলে কতই না ভাল হত !

৯. যদি পোস্ট লেখার কারণে মডারেটর মাঝে মাঝে আমাদের বাসার ঠিকানাতে মিষ্টি পাঠাতো ! মিষ্টির বদলে অবশ্য মাঝে মাঝে পুরান ঢাকার বিখ্যাত বিরিয়ানীও যদি পাঠিয়ে দিতো তাহলে কতই না ভাল হত ! আহা !


এই রকম স্বপ্নের মডারেটর আমারা অনেকেই আশা করি কিন্তু হায়! জেগে জেগে এতো স্বপ্ন দেখা ভাল না । :D





ইআরকি হতে - বস যদি এমন হত অবলম্বনে
pic source
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'মাহাথিরনোমিক্স'- মালয়েশিয়াকে যেভাবে নিজ পায়ে দাঁড় করালো (পর্ব - ১)

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে জুন, ২০২৬ রাত ১২:৪৭



আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া গেলেন। এটা খুব ভালো এক মুভ ছিলো। সারা বিশ্বকে একটি বার্তা পৌঁছে দিয়েছেন। কিন্তু, সারা বিশ্বে মালয়েশিয়াকে পরিচয় করিয়ে দেওয়ার অগ্রনায়ক মাহাথির মোহাম্মদের সাথে তাঁর... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×