somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকার মত আমরাও ভোট দিতে পারব !

০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গতকাল আমেরিকার নির্বাচন হয়ে গেল। ফলও চলে এসেছে এরই ভেতরে। পুরো বিশ্ব তাকিয়ে ছিল সেই নির্বাচনের দিকে। এই প্রেসডেন্ট নির্বাচনে অনেক হিসাব কিতাব হয়তো বদলে যাবে। আবার হয়তো কিছুই বদলাবে না। সে সব জটিল আলোচনার দিকে না যাই। আমাদের ব্লগের মহা জ্ঞানীদের জন্য সেই সব আলোচনা তোলা থাকুক। আমি বরং অন্য কথা বলি!

কাল ডেইলিস্টারের ফেসবুক পেইজে ফলাফলের পরের কয়েকটা ছবি পোস্ট করেছে দেখলাম। তার একটা উপরে দেখতে পাচ্ছেন। ভোটে পছন্দের দল হেরে গিয়ে কাঁদছে। আরও কয়েকটা ছবিতে দেখতে পেলাম তাদের মন খারাপ । ঠিক একই ভাবে আনন্দের ছবিও আছে। নিজের পছন্দের দল জিতেছে সে আনন্দ। ছবি গুলোর বেশ কয়েকবার দেখলাম।
আচ্ছা আপনি আমাদের দেশে এমন আনন্দ শেষ হবে দেখেছেন?
না রাজনৈতিক দলের আনন্দ বলছি না । সাধারণ জনগনের ভেতরে ভোট দিতে পারার আনন্দ জয়ে আনন্দ প্রকাশ কিংবা নিজের পছন্দের দলের পরাজয়ে মন খারাপ? শেষ কবে দেখেছিলেন এমন টা?

আমাদের পালিয়ে যাওয়া শেখ হাসিনার দল এই দেশ থেকে এই প্রথাই উঠিয়ে দিয়েছিল । ভোট বলে যে আনন্দময় একটা ব্যাপার আমাদের দেশেও কোন এক সময়ে ছিল সেটা আগের সরকার একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছিল।

আমার মনে আছে ২০০১ সালের নির্বাচনের কথা। এর আগে আমি অনেক ছোট ছিলাম । তাই মনে নেই কিছুই। আমাদের আর নানাদের বাসা পাশাপাশি। আমার নানা আর বড় মামা আওয়ামী সমর্থক অন্যদিকে ছোট মামা ছিলেন বিএনপির সমর্থক। না,তারা কর্মীটর্মী ছিলেন না। কেবল পছন্দের ভোটার। ২০০১ সালে আমার ছোট বাবা বেশ যুবক। ভোটের জেতার পরেই আনন্দ মিছিল বের হল গ্রামে। আমরাও সেখানে যোগ দিলাম। ছোট ঘোষনা দিলেন আজকে রাতে পিকনিক হবে। সে সময়ে সবে স্কুলে পড়ি । এতো রাজনীতি বুঝি না। কিন্তু এই যে মানুষের মাঝে ভোট দেওয়ার আনন্দ জয়ী হয়ে মিছিল বের করা এসবের ভেতরে অন্য রকম একটা আনন্দের ব্যাপার ছিল। একই ভাবে বড় মামাকে দেখলাম মন খারাপ করে বাসায় বসে রয়েছেন।

২০০৮ এর নির্বাচনেও একই ব্যাপার ছিল। আওয়ামীলীগ জেতার পরে আবারও আনন্দ মিছিল বের হল। রং মাখামাখি আর পিকনিক।

সেই যে শেষ হল । তারপর একে একে আরো তিনটা নির্বাচন আমরা দেখতে পেলাম। ভয়ংকর ভাবে দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হল। এবং এটা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হল যে দেশের মানুষ আসলে ভুলেই গেল ভোট দেওয়া নিজের পছন্দের প্রার্থীকে জিততে দেখার ভেতরে আনন্দ আছে একই ভাবে পরাজয়ে আছে বেদনা !

যাক শেখ হাসিনা পালিয়েছে। নতুন সম্ভবনা সৃষ্টি হয়েছে। সামনে হয়তো আবারও এমন একটা সময় আসবে যখন আমরা ভোট দিতে যাবো আনন্দ নিয়ে। নিজের পছন্দের দল জিতলে দেশের মানুষ আনন্দ মিছিল করবে রঙ খেলা করবে, একই ভাবে দল হেরে গেলে মন খারাপ করবে।

ড ইউনুসের প্রধান দায়িত্ব হচ্ছেই দেশে এই অবাধ নির্বাচন ব্যবস্থার পরিবেশ সৃষ্টি করা । অনেকেই বলছে এই সরকার ব্যর্থ, এই সেই। এই সরকার দেশের সামনে কেবল একটাই ম্যান্ডেট সেটা হচ্ছে নির্বাচনের পরিবেশ সৃষ্টি আর সুষ্ঠ ভাবে নির্বাচন পরিচালনা । এই সরকারের দেশের চাকরি সৃষ্টির দরকার নেই, পলিথিন নিষিদ্ধ কিংবা পরিবেশ বাঁচানো এই সরকারের কাজ না। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশ পরিচলনা করতে হবে পরের নির্বাচন পর্যন্ত, এই জন্য এর সরকার এসেছে।

এই সরকার যত ভাল কাজই করুক, যদি সঠিক, সুষ্ঠ ভাবে নির্বাচন না হয় তাহলে তার সব কাজ ব্যর্থ অন্য দিকে, অন্য কোন কাজ না হলেও সুষ্ঠ নির্বাচন পরিচালনা করতে পারলেই তারা সফল ।

আশা করি যে সামনে আমাদের মানুষও এমন আনন্দের সাথে ভোট দিতে পারবে । নিচের ছবি গুলোর মত আমাদের ছবিও পত্রিকাতে প্রকাশিত হবে।




ছবি গুলো ডেইলি স্টারের ফেসবুক পোস্ট থেকে নেওয়া।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:২৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

×