somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেটফ্লিক্স এবং তাদের LGBTQ প্রচারণা

২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনারা ব্যাপারটা কেমন ভাবে নেন জানি না তবে আমি এখনও এমিনেশন দেখতে পছন্দ করি এবং নিয়মিত ভাবেই এই এনিমেশন দেখি। যদি মাসের ভেতরে আমি দশটা মুভি সিরিজ দেখি তার ভেতরে অন্তত সাতটাই হবে এনিমেশন। আগে অবশ্য টরেন্ট ব্যবহার করতাম তবে যখন থেকে নেটফ্লিক্স এসেছে তখন থেকেই নেটফ্লিক্সেই মুভি দেখা হয় বেশি। মাঝে মাঝে এমাজান প্রাইমও নেওয়া হয় তবে নেটফ্লিক্সে এতো বেশি কন্টেন্ট যে অন্য কোন স্ট্রিমিং সার্ভিসে যাওয়ার দরকার পরে না ।
এবার আসি আসল কথায়। আগে এই ব্যাপারটাতে আমার খুব বেশি কিছু মনে হত না, মনে হত যে মুভির ভেতরে এটা থাকতেই পারে, তবে ইদানীং ব্যাপার খুব বেশি বেশি চোখে পড়ছে। বড়দের মুভির কথা তো বাদই দিলাম, কিন্তু এখন নেটফ্লিক্সের ব্যানারে নির্মিত প্রতিটা এনিমেশনে একটা না একটা সমকামী চরিত্র থাকবেই থাকবে। আগে এমনটা ছিল না । আগে এমন হত যে ছোট কোন পার্শ্ব চরিত্রে এই সমকামী চরিত্র থাকত কিন্তু গত দুতিন বছরে দেখতে পাচ্ছি যে ব্যাপারটা ওরা একেবারে জোর করে ঢোকাচ্ছে ভেতরে । বিশেষ করে প্রতিটি এনিমেশনের ভেতরেই ।
নেটফ্লিক্সে সাধারন দুই ধরনের মুভি সিরিজ থাকে । একটা হচ্ছে অন্য কোন কোম্পানী তৈরি করে পরে নেটফ্লিক্স সেটা নিজেদের সার্ভারে নিয়ে আসে এবং আরেকটা হচ্ছে নেটফ্লিক্স নিজে সেই মুভি সিরিজ তৈরি করে । আমি এটা হলপ করে বলতে পারি যে গত চার পাঁচ বছরে যতগুলো মুভি সিরিজ নেটফ্লিক্স তৈরি করেছে তার প্রায় সব গুলোতে এই সমকামী চরিত্র তারা ঢুকিয়েছে। এই ব্যাপারটা আমার নিজের পছন্দ না হলেও আমি এটা সহ্য করে নেওয়ার মানসিকতা রাখি। কেউ যত সময় অন্যের উপরে জোর জবর্দস্তি না করছে তত সময়ে আমার আসলে কোন কিছুতেই আপত্তি নেই তা আমার যতই অছন্দের হোক না কেন । আমি নিশ্চুপ ভাবে কেবল আমার অপছন্দের ব্যাপার থেকে দুরে থাকি । কিন্তু নেটফ্লিক্সের এই জোর করে প্রতিটা মুভির ভেতরেই এই এলজিবিটিকিউ ঢুকানোর ব্যাপারটা আমার কাছে মোটেই স্বাভাবিক মনে হয় না ।
আমার মনে হয় এখন থেকে বাবা মায়েদের সাবধান হওয়া উচিৎ। বিশেষ করে যাদের এই এলজিবিটিকিউয়ের ব্যাপারটা নিয়ে সমস্যা আছে, যারা মানতে পারেন না তাদের অবশ্যই নিজেদের সন্তানের প্রতি খেয়াল দেওয়া উচিৎ । তারা যদি নেটফ্লিক্স দেখতে দেখতে বড় হয় তাদের চোখের সামনে এই ব্যাপারটা এতো পরিমান আসবে যে তাদের কাছে এটা স্বাভাবিক মনে হবে । তখন আপনাদের সাথে আপনাদের সুন্তানদের একটা ক্ল্যাস লাগবে । এখন থেকেই সচেতন হোন।

এলজিবিটিকিউ স্বাভাবিক কি অস্বাভাবিক এটা নিয়ে কারো সাথে কোনো তর্ক করার কোনো ইচ্ছে আমার নেই। আপনার যদি মনে হয় এটা স্বাভাবিক, আমার তাতে কোন অসুবিধা নেই একই ভাবে আপনার যদি মনে এটা অস্বাভাবিক তাতেও আমার কোন আপত্তি নেই । যারা এটা পছন্দ করেন না এবং চান না যে আপনার ছেলে মেয়েরা এসব কিছু দেখুক, উৎসাহ পাক তারা নেটফ্লিক্সের ব্যাপারে সচেতন হৌউন । কারন আপনার সন্তান যদি ছোট বেলা থেকেই নেটফ্লিক্সের তৈরি মুভি সিরিজ দেখে তাহলে এটার প্রভাব তাদের মনের উপরে পড়বেই। প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে একজন কী ভাববে না ভাববে সেটা আমি তার উপরেই ছেড়ে দিলাম । কিন্তু যখন একদম ছোট থেকে কারো মাথার ভেতরে কিছু ঢুকিয়ে দেওয়ার ব্যাপারটা আমার কাছে মোটেই স্বাভাবিক মনে হয় না । বিশেষ করে নেটফ্লিক্স এখন যা শুরু করেছে তা মোটেই স্বাভাবিক না।

নিচে একটা ইউটিউব ভিডিও দিলাম । এই রকম আরো অনেক ভিডিও পাবেন ।

সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৬
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×