somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিনাকির লেখা পড়ুন জ্ঞান অর্জন করুন :D

১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা (৩০ ও ৩ লাখ) নিয়ে বিতর্ক করতে চান, তারা যদি তথ্য দিয়ে তর্ক করতে চান তাহলে আপনার কেবল পিনাকি মিয়ার লেখা পড়লেই চলবে। আপনি পিনাকির লেখা পড়েই শহীদের সংখ্যা ৩০ লাখের পক্ষে শক্ত পোস্ট লিখতে পারবেন এবং আপনি এই পিনাকির লেখা পড়েই শহীদের সংখ্যা ৩ লাখের পক্ষেও শক্ত পোস্ট লিখতে পারবেন! এ এক এমনই তেলেসমাতি ব্যাপার। পিনাকি ভার্সেস পিনাকি!

২০১৩/১৪ সাল এবং তার আগে পিনাকির লেখাগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন যে তখন শহীদের সংখ্যা ছিল ৩০ লাখ। এই সংখ্যার পেছনে সে নিজেই অনেক যুক্তি তর্ক দেখিয়েছে। এই সামুতেই সেই পোস্ট আছে। এই রইলো লিংক

সেই পোস্টের প্রথম লাইনটাই দেখেন কী লেখা - জামাতের পক্ষ থেকে একটা বিতর্ক চালু করা হয়েছে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে। এর ফলে তাদের অপরাধ লঘু করে দেখানোর একটা প্রচেষ্টা করা হয়। অথচ আজকে সে নিজেই জামাতের অনলাইন উজিয়ে আজম। জামাতের সব চেয়ে প্রিয় বান্দা।

পোস্টটা সম্পূর্ণ পড়ে আছেন। বিশেষ করে যারা পিনাকি মুরিদ আছেন তারা অবশ্যই পড়ে আসবেন।

পিনাকি বেশ কিছু বইপত্র লিখেছে। তার ভেতরে একটা বই হচ্ছে স্বাধীণতা উত্তর বাংলাদেশ। এই বইটা আমার কাছে আছে। এই বইটা আমার হাতে আসে ২০২১ সালে। বইটার প্রচার আমি দেখেছি আরও বছর দুয়েক আগে থেকে। বইটা লিখতে বেশ খাটাখাটনি হয়েছে। অনুমান করতে পারি যে বইটা সে ২০১৭/১৮ সাল থেকে লেখা শুরু করেছে। এখন এখানে একটা মজার ব্যাপার আছে। এই বইয়ের চতুর্থ অধ্যায়ে সে এই শহীদের সংখ্যা নিয়ে লিখেছে। এবং মজার ব্যাপারটা হচ্ছে সে এই বইটা ৩০ লক্ষকে অপতথ্য হিসাবে প্রমানের চেষ্টা করেছেন।

এবার একটা ব্যাপার ভাবার চেষ্টা করেন। যে লোক নিজেই শহীদের সংখ্যা ৩০ লাখের পেছনে যুক্তি দিয়ে পোস্ট করেছে, মাত্র ৪/৫ বছরে পরে সে নিজের বয়ান বদলে সেটা ৩ লাখের পেছনে যুক্তি দেওয়া শুরু করেছে।
আর গতকাল সে সম্ভবত এই শহীদের সংখ্যাকে ২০ হাজার উল্লেখ করেছে তার ভিডিওতে। আমি যদিও তার ভিডিও দেখি নি তবে সোস্যাল মিডিয়াতে কিছু স্ক্রিনসট ঘুরে বেড়াতে দেখলাম।

এখন যে লোক গত নয় বছরে নিজের বক্তব্যই তিন বার বদলায়ে ফেলে তাকে আপনারা কী বলবেন? তার কথা আপনারা রেফারেন্স হিসাবে কিভাবে ব্যবহার করবেন? তার কাছ থেকে ইতিহাসের পাঠ নেওয়া বলদামি নয় কি?

সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৫৪
২০টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

×