somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পূর্নতা

২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

------


মীমের বিয়ে ঠিক হয়েছে । ছেলে ব্যাংকার । নামটাও সুন্দর আরিফ আহমেদ পূর্ন । বাংলাদেশের চিরায়িত নিয়মানুযায়ী বিয়েটা ছিল এয়্যারেঞ্জ ম্যারেজ । ছেলে মেয়ে এর পরিবার দুই জন এর ই সম্মতিতে এই বিয়ে দিচ্ছে । কিন্তু হঠাত পূর্ন বলে আমি মীমের সাথে একা এক দিন কথা বলে চাই । দুই পরিবার সম্মত হল যে তাদের দুই জনের কথা বলা উচিত । তো দিন তারিখ আর জায়গা ঠিক করে দুই জন দেখা করল একটা রেস্ট্রুরেন্ট এ ।

---------

= আসসালামু আলাইকুম । ( পূর্ন )
= ওয়ালাইকুম আসসালাম । ( মীম )
= কেমন আছেন ? আসতে সমস্যা হয়নি তো ? ( পূর্ন )
= আলহামদুল্লিলাহ । ভাল । না সমস্যা হয়নি । আপনি ভাল আছেন ? ( মীম )
= আপনাকে ধন্যবাদ যে আপনি এসেছেন । ( পূর্ন )
= না ,না । ঠিক আছে ।
= আসলে আমার নিজের ব্যাপারে কিছু বলার ছিল তাই আপনাকে কষ্ট দেয়া আর কি । ( পূর্ন )
= এভাবে বলছেন কেন । আমি কি বলেছি আমার কষ্ট হচ্ছে ।
= আচ্ছা যাই হোক আপনাকে এটা দেয়ার ছিল ।

পূর্ন একটা ডায়রি ধরিয়ে দেয় মীম কে । এটা কি ? মীমের প্রশ্ন । আপনার সব প্রশ্নের উত্তর এটাতে আছে বলে পূর্ন উঠে বের হয়ে যায় । আর মীম একটু আবাক হয় । কি ব্যাপার ছেলেটা এভাবে চলে গেল কেন । যাই হোক সে বাসায় চলে আসে । ডায়রিটা খাটের পাশে রেখে ফ্রেস হয়ে নেয় । তারপর ঘুম । বিকেলে উঠে ফ্রেস হয়ে এক মগ গরম কফি আর ডায়রি নিয়ে ছাদে চলে যায় । তারপর ডায়রি পড়তে শুরু করে ।

-------

২২-০৭-২০০৮

আজ ভার্সিটির প্রথম দিন । একটা মিশ্র অনুভূতি হচ্ছে । মনে হচ্ছে অনেক গুলো প্রজাপতি পেটের মধ্যে উড়াউড়ি করছে । যাই হোক টাইম হয়ে গেছে । যাই ।

০৩-০৮-২০০৮

বাহ লাইফটা দারুন । ভার্সিটির সব কিছুই ভাল লাগতে শুরু করেছ । যদি আমি খুতখুতে তারপর ও বলব ভাল ই । বন্ধু পেয়ে গেছি । আশা করি ভাল ই কাটবে আগামী দিন গুলো ।

১২-০৮-২০০৮

ওওওওওও । এটা কি হল । না এটা হতেই পারে না । মানুষের চেহারা এত সুন্দর আর মায়া হতে পারে না । কি করব আমি । তোরা সব কই । আমি কই যাব ।

এই পর্যায়ে একটু হেসে ফেলে মীম । দারুন তো মানুষটা । কিছু পাতা না পড়েই চলে গেল ।

০৪-১০-২০০৮

শালারা পুরা পকেট খালি কইরা দিছে । আমি জন্মাইয়া পুরা পৃথিবীরে ধন্য করলাম । আর আমি কিনা খাওয়াইলাম । এর শোধ তুলব । যাই হোক আজ ও আমাকে উইস করেছে । দূর ছাই আমি এত সাহসী খালি ওর সামনেই জিহ্ববায় গিট্টু লাগে ক্যান । পা গুলা মনে হয়ে খুলে যাবে এই ভাবে কাপে ।

০৫-১১-২০০৮

ইয়াহু !!! ইয়েস !! ইয়েস !! অনেক খুশি আমি । অনেক ভালবাসি তোমাকে । লাভ ইউ সো মাচ ।

৩১-১২-২০০৮

আজ থার্টি ফার্স্ট নাইট । আমি এসব উদযাপন করিনা । ও করে । আমি চাই না ও এসব করুক । তাই আমাকে ক্ষ্যাত বলে । আসলেই কি আমি ক্ষ্যাত ??

এই জায়গায় মীম থামল আর ভাবল লোকটা তো সব দিক থেকেই ভাল । হ্যান্ডসাম ,সুন্দর ভাল চাকরিও করে । আর ফ্যাশনেবল ও মনে হল । এর আর পরের লেখাটি দুই বছর পরের । মাঝের পাতা গুলো ছিড়ে ফেলা হয়ে হয়েছে ।

৩১-১২-২০১০

আজ ওর নামটা লিখব " স্পার্শিয়া " । হ্যা এই মেয়ে টাকেই ভালবাসি অনেক ভালবাসি । কিন্তু মেয়েটা কেন বুঝে না ।

০৩-০১-২০১১

আজ স্পার্শিয়ার সাথে ঝগড়া করছি । কি এমন করছি । হ্যা বলছিলাম যে তুমি নামায কালাম পড় । পর্দা কর । একটু শালীন ভাবে চল । আর এতে তোমার ইগো হার্ট হল । আমি তো তোমার ভাল জন্য ই বলছি ।

১৫-০১-২০১১

এখন প্রায় ই ঝগড়া হয় । কিন্তু বিষয়ের কোন ঠিক নাই । মনে হয় যেন এ সম্পর্ক আর ও রাখতে চাচ্ছে না । তাহলে এত দিন কি টাইম পাস ছিল ?

৩১-০১-২০১১

ও কি চাচ্ছে বুঝতে পারছি না । গত দুই বছর তো সব ঠিক ই ছিল তাহলে এখন কি হল । তুমি তো সব জেনে ই ভালবেসে ছিলে । এখন কেন এসব বলছ ।

১৪-০২-২০১১

আজ ওর সাথে দেখা করিনি । আগেই বলেছি দেখা করব না ।

২৮-০২-২০১১

ভ্যালেন্টাইন ডে তে আমি ওর সাথে দেখা করিনি । আমার কাছে ভালবাসার জন্য সব দিন ই সমান । কিন্তু সে রাগ করে বসে আছে ।

১৫-০৩-২০১১

আজ ব্যাংকের চাকরিটা হয়ে গেল । দারুন এখন আর কোন বাধা নেই । এবার ওকে বিয়ে করে ছোট্ট সুন্দর সংসার সাজাব ।

০৯-০৬-২০১১

আজ ওর জন্মদিন ভেবেছি অনেক কিছু করব । এক সাথে কিন্তু হল না । ও নাকি বিজি থাকবে ।কিন্তু পরে জেনেছি ও নাকি কোন কাজিনের সাথে বের হয়েছে । শুধু অবাক হয়েছি । কিছু বলিনি ।

১০-০৮-২০১১

আজ ওকে খুব করে দেখতে ইচ্ছে করেছিল । কিন্তু ও বের হয়নি । বাসায় নাকি প্রবলেম চলছে । শুধু চুপ করে শুনেছি । আর ভাবলাম যার জন্য রাতের ঘুম নষ্ট করে সারা রাত রাড়ির সামনে ছিলাম সেটা কি আমি ছিলাম । পরীক্ষায় খারাপ ক রেছি ইচ্ছে করে যাতে তোমার সাথে পরীক্ষা দিতে পারি । তোমার মুখে একটু হাসি দেখব বলে যেটা যখন চেয়েছ দিয়েছি । আজ আমার জন্য একটু বের হতে পারনি । গত দুই বছরে এ রকম অনেক হয়েছে । পাত্তা দিলাম না ।

০৪-১০-২০১১

ভাবিনি এমন টা হবে । ও এমন টা করবে বুঝতেই পারিনি । তাহলে এতদিন আমি কি খেলার পুতুল ছিলাম । আমার ভালবাসার কি কোন মূল্য নেই ।

০৫-১১-২০১১

সব শেষ । আজ এক দম শেষ করে দিলাম । আর পারছিলাম না । এত ঝগড়া । আর কষ্টের মধ্যে আমি থাকতে পারব না । তোমার যখন যেভাবে প্রয়োজন আমাকে ব্যবহার করছ । তোমার সব ইচ্ছা আমি পূরন করছি । নিজে না খেয়ে তোমার গিফট কিনছি । কিন্তু না আর না । আমাকে নিয়ে আর খেলতে পারবা না । গুড বাই ।

মীম ডায়রিটা বন্ধ করে এক মুহূর্ত ভাবল ।

----

বাসর ঘরে মীম ঘোমটা মাথায় বসে আছে । পূর্ন ঘরে ঢুকল ।
= তুমি তো সব জানো । তারপর ও ………… ( পূর্ন )
= আমি সব বুঝেই সিব্ধান্ত নিয়েছি । ( মীম )
= আমি ………

চুপ করেন ,মীম বলে উঠে । পূর্ন একটু অবাক হয় । সে বুঝতে পারে না কি বলবে । বাইরে চাদের আলোয় পূর্নতা পেয়েছে আকাশ । বারান্দায় গিয়ে দাড়ায় পূর্ন । মীম ও আসে । এসে পূর্নর হাত ধরে বলে আমি তোমার সাথে পূর্ন হতে চাই । আর পূর্ন মীম কে জড়িয়ে নিয়ে বলে ,আজ তুমি আমাকে পূর্নতা দিলে ।

আকাশের চাদের মত আজ যেন সত্যিকারের ভালবাসা পূর্নতা পেল ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×