somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের শিক্ষা ব্যবস্থা আর আমি !!!

২২ শে জুন, ২০১৫ রাত ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে আমার কাছে জঘন্যতম শিক্ষা ব্যবস্থা । এই সিস্টেম টা মোটেও ভাল নয় । এটা আমার ব্যক্তিগত মতামত । এই শিক্ষা ব্যবস্থায় ছেলে মেয়ে দের মেধা যাচাইয়ের চেয়ে গলধ:করন করানো হয় বেশি । অনেকটা জ্বরের রোগীকে কুইনাইন খাওয়ানোর মত । এই ব্যবস্থায় বাস্তব জীবনে ছেলে মেয়েদের মানসিক চাপ পরে বেশি ।

.

আমাদের শিক্ষা ব্যবস্থায় বাবা মায়েরা আশায় থাকে বাবা A+ প্লাস চাই । গোল্ডেন টা যেন হাত ছাড়া না হয় । খেলাধুলা করার দরকার নাই । বাসার বাইরে যেতে পারবে না । এই কোচিং সেই কোচিং । এই গাইড সেই গাইড । এই পদ্ধতি সেই পদ্ধতি । কত কিছু যে আছে । আজ কাল ছেলে মেয়েদের ফেল করলে কেউ কিছু বলে না । বরং A+ না পেলে বাবা মায়েরা তাকে তিরস্কার করে । কিন্তু যে ছেলেটি বা মেয়েটি পরীক্ষা দিয়েছে সেই জানে তার কতটুকু শ্রম দিতে হয়েছে ।

.

কিছু আগে এসএসসি পরীক্ষার ফলাফল দেয় কত ছেলে মেয়ে A+ পেয়েছে । আবার অনেকেই পায়নি । কিন্তু আমার দৃষ্টি পরেছে আত্মহত্যা করা ছেলেটির উপর । তাকে বাইরে পর্যন্ত যেতে দেয়া হত না । কিন্তু কেন ? কি তার অপরাধ ? সে A+ পায়নি এটাই কি ছিল কারন । আমাদের পাঠ্যপুস্তকের পড়ার এক ভাগ ও মনে হয় কর্ম ক্ষেত্রে কাজে আসে না । শুধু গলধ:করন করা আর পরীক্ষার হলে গিয়ে তা উদগিরন করা । এটাই এখন কার নিয়ম হয়ে দাড়িয়েছে ।

.

বাবার মুখে শুনেছি তারা পুড়াশুনায় করছে আবার খেলাধুলায় করেছে । তাদের জীবনে বৈচিত্রের কোন অভাব ছিল না । নদীতে গোসল , কাদা মাঠের ফুটবল খেলা , বৃষ্টির দিনে মাছ ধরা আরো অনেক কিছু । হয়ত এখন সে সব এই শহুরে জীবনে দেয়া সম্ভব নয় কিন্তু তাই বলে জেলখানার মতও জীবন কেউই কাম্য করে না ।
তাছাড়া শিক্ষা দিয়ে চরিত্র বিচার করা হয় । যে A+ প্লাস পায় বা ভাল ছাত্র বা ছাত্রী তার সাত খুন মাফ হয়ে যায় । সে যাই করুক তাতে কোন বাধা । অথচ খারাপ ছাত্রটির ভাল গুন গুলো কেও কটাক্ষ করে দেখা হয় । সে ভাল কিছু বললেও তার কথার মুল্য দেয়া হয় না ।

.

এখনকার বাচ্চাদের বয়সের চেয়ে বই বেশি । তার আবার যে ওজন তাতে বাচ্চারা অল্প বয়সেই কুজো হয়ে যেতে পারে । বাবা মায়েরা আবার এই ব্যাগ নিজেরাও টেনে থাকেন । কিন্তু তারপরও এর কোন সুরাহা হয় না । বাচ্চাদের শৈশব তো শেষ এই করতে করতে । কিশোর বয়সে যায় A+ প্লাস পাওয়ার দৌড়ে । তারুন্যে যায় ক্যারিয়ার গড়তে এভাবেই চলে জীবন ।

.

আসলে শিক্ষাটা হওয়া উচিত জীবনমুখী । যেটা তার জীবনে চলার পথে কাজে দিবে । যে শিক্ষা তার কর্ম জীবনে এসে কাজে লাগবে । তাকে করে তুলবে উদ্যমী ।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৫ রাত ১১:১৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×