আজকের প্রজন্ম শহীদ জননী জাহানারা ইমাম কে চেনে না । তারা হানি সিং এর লেটেস্ট গান কোনটা এসেছে তাই নিয়ে ব্যস্ত ।
.
প্রজন্ম মুক্তিযুদ্ধো কি , কেন হয়েছে তা খোজে না । বরং এবার ইদে কোন পোশাক টা আসছে সেটা খোজে ।
.
প্রজন্ম আজ রুমি ,বদি ,জুয়েল কে মনে করে না । তারা গেম অফ থ্রোনস নিয়ে ব্যস্ত ।
.
প্রজন্ম জানে না বুদ্ধিজীবীদের কেন মারা হয়েছিল । বরং প্রশ্ন করে এই মুক্তিযুদ্ধো আবার কি ।
.
জননী থাকলে বলতেন "" রুমি আমাকে ক্ষমা করে দিস । তোকে যুদ্ধে পাঠানো ঠিক হয়নি । বরং বিদেশ থেকে ডিগ্রীটা আনলে ভাল করতি । ""
২১ তম মৃত্যুবার্ষিকিতে জননী তোমার কাছে ক্ষমা চাই । আমরা ব্যর্থ ।
ক্ষমা করে দিও জননী ।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



