somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপু দ্যা গ্রেট
নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

সিরিয়ালের আগ্রাসন থেকে কবে মুক্তি মিলবে ?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল চায়ের দোকানেও টিভি থাকে । এতে করে ব্যবসা ভাল হয় । টিভি দেখার ফাকে ফাকে চা সাথে টাও চলে । কিন্তু সেই টিভি তেও জায়গা করে নিয়েছে স্টার জলসা । আজকাল ছেলেরাও যে সিরিয়ালের প্রতি আসক্ত তা এই দোকান গুলো না দেখলে বুঝতাম ই না । বাসায় আসার পথে দেখলাম খুব মনোযোগ দিয়ে তারা সিরিয়াল দেখছে । সেখানে বাচ্চা থেকে বুড়ো সবাই আছে । আমাকে অবাক করে কি করে তারা এত মনোযোগ দিতে পারে । তারচেয়েও অবাক বিষয় একটাই সিন বিভিন্ন এঙ্গেল থেকে দেখানো হয় সেইটাও তারা মজা নিয়ে দেখে । ভারতীয় সিরিয়াল ছেলেদের মনেও জায়গা করে নিচ্ছে । এর একটা ভাল দিক হল বাসা বাড়িতে রিমোট নিয়ে ঝগড়া হবে না । ড্রেস নিয়ে আর চিন্তা করতে হবে না । ঘরে শান্তি বজায় থাকবে ।
.
কিন্তু কথা হচ্ছে এসব সিরিয়ালের প্রধান চরিত্র হল নারী কেন্দ্রিক । তারচেয়ে অবাক লাগে যে সে এতই ভাল যে সব কিছু মুখ বুঝে সয়ে যায় । তার জামাইরে অন্য কেউ নিয়া গেলেও সে কিছু বলে না । অন্য মেয়ের সাথে প্রেম করলেও কোন সমস্যা নাই । সে তারপর ও তাকেই ভালবাসে । আর শাশুড়ি ,ননদ ,খালা ,মামা ,আরো যারা আছে তারা তার পিছনে লেগেই থাকে । পৃথিবীর সব বিপদ তার উপরেই আসে । আর সে মুখ বুঝে সে সবের মোকাবেলা করে । বাহ কি সুন্দর ।
.
এই সিরিয়ালের যে আগ্রাসন চলছে তাতে আর বেশিদিন নাই ছেলেরাও এর প্রতি আসক্ত হবে । সে বিষয় আলাদা কিন্তু তারপরও আমাদের সংস্কৃতির উপর এর প্রভাব অনেক বেশি পরবে । এই আগ্রাসন বেশি দিন চললে আমাদের নাটক সিনেমা সব কিছুতেই এর প্রভাব পরবে ।
.
এই আগ্রাসন থেকে বের হতে হবে । আর এজন্য দরকার আমাদের মানসিকতার । কেন বললাম কারন আমরা যদি না দেখি । নিজেরাই যদি আমাদের নাটক সিনেমার প্রতি একটু আগ্রহী হই তবেই এ থেকে বের হওয়া সম্ভব । তাছাড়া আমাদের টিভি চ্যানেল গুলোর সমস্যা হলো তাদের নির্দিষ্ট কোন টাইম টেবিল নেই । কখন কোন নাটক হবে কোন দিন হবে তার কোন ঠিক নাই । তার উপর আবার বিজ্ঞাপনের জ্বালা । শুরু হলে শেষ হওয়ার নাম নেই । এসব কারনেও আমাদের নাটক পিছিয়ে আছে । তাই এসব ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনতে হবে ।
সব মিলিয়ে আমাদের এই সংস্কৃতি আমাদের ই বাচাতে হবে । আর ভারতীয় সিরিয়ালের আগ্রসন বন্ধ করতে হবে ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×