somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনগড়া কাহিনী, তবুও যদি বিচার পাই!!!!

২৫ শে মার্চ, ২০১৬ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি রেপিষ্ট বলছি
--------

= আসসালামু আলাইকুম ।
= ওয়ালাইকুম আসসালাম । বসেন । ক্যান আইছেন??
= জ্বী । একটা ইন্টারভিউ নিতাম আপনার ।
= কিসের ইন্টারভিউ??
= জ্বী । রেপ এর জন্য নাকি আপনি বিখ্যাত । তাই সে বিষয়ের উপর লিখব বলে ঠিক করেছি ।
= আচ্ছা করেন । ওই নান্টু চা নিয়া আয় । আর কিছু খাইবেন সব আছে ।
= না । শুধু চা ।
= আচ্ছা । অহন প্রশ্ন করেন ।
= আচ্ছা রেপ এর শুরুটা কিভাবে করেন??
= শুরু ক্যামতে করি মানে কি । এইটা তো প্র‍্যাক্টিকাল কইরা দেখাইতে হইব ।
= না, মানে কিভাবে মেয়েদের ধরেন বা কিডন্যাপ করেন আরকি ।
= ও আইচ্ছা এই কতা । প্রথমে আগে টার্গেট করি ।
= বুঝলাম না ।
= আরে মিয়া প্রথমে মাইয়া গো দেহি ।
= কি দেখেন??
= ওই মিয়া এত কতা কন ক্যান । যা কই হুনেন ।
= জ্বী দুঃখিত ।
= দেহি মানে কারে রেপ করন যায় হেইডা ঠিক করি । দেখতে কিরম । হের চাল চলন । কই যায় কি করে আরকি ।
= সুন্দরী কিনা সেটাও কি দেখন নাকি??
= জ্বী দেহি । তয় সেইটা ম্যাটার না । রেপ তো রেপ ই ।
= আর পোশাক??
= ওই মিয়া পোশাক দিয়া কি হইব ।
= না আসলে সবাই পোশাকের দোষ দেয় তাই আরকি জানতে চাইলাম ।
= নাহ পোশাক মাঝে মাঝে ম্যাটার করে । বুঝেন না একটু যদি আরকি ।
= আচ্ছা রেপ এর আগে এত প্ল্যান করা হয়??
= না এত পেলান কইরা রেপ কম ই করছি । বেশির ভাগ ই হঠাত । ছুরি,চাকু, পিস্তল দিয়া ভয় দেখাইতাম । তারপর রেপ করতাম
= যেমন!!!
= ক্যান মনে নাই মাইক্রোতে যে রেপ হইছিল মাইয়াডা । হেরে তো রাস্তায় ধইরাই রেপ করছি । বহুত মজা পাইছি ।
= আপনি একা রেপ করেছেন??
= ওই মিয়া তোমার মাথায় তো ঘিলু নাই । তুমি রিপোর্টার ক্যামনে হইলা । একা কি রেপ করন যায়নি ।
= তা কত জন থাকেন রেপ এর সময়??
= আপনি আর আমার শাগরেদ আছে এই দুই জন ই বেশি অপারেশন করছি । তাছাড়া মাঝে মাঝে আরো বেশি লোক থাকে ।
= এই কাজের ট্রেনিং ও দেন নাকি??
= ক্যান??
= ওই যে শাগরেদ এর কথা বললেন, তাই ।
= নাহ । আমরা দুজন এক লগে কাম হরি ।
= আচ্ছা যদি পুলিশ ধরে??
= তুমার মাথায় আসলেই ঘিলু নাই । হেগোরে আগেই ঠান্ডা কইরা রাখছি ।
= কিন্তু দেশের আইনে তো আপনাকে ছাড়বে না ।
= দূর মিয়া । বেশি হইলে দশ বা চোদ্দ বছর জেল আর কি ।
= তার মানে আপনাদের জন্য তো আমাদের বদমান । পুরো পুরষ জাতিকে বদনাম করছেন ।
= দূর মিয়া তুমি বেশি কতা কও । তুমারে ইন্টারভিউ দিমু না ।

------

মনগড়া কাহিনী লিখলাম । কিন্তু আসলে ই রেপিষ্টদের বিচার কতটুকু হচ্ছে । কত জন কে ন্যায় বিচার পেতে দেখেছি । কত রেপিষ্ট ঘুরে বেড়াচ্ছে পাগলা কুকুরের মত । সুযোগ পেলেই কামড়ে দিবে । হয়ত আপনার আমার আশে পাশেই আছে । কিন্তু বুঝতে পারছি না । পরের ভিক্টিম আপনার বা আমার ছোট বোনটি হতে পারে । তাই এখন ই সময় দোষীদের শাস্তি দেয়া । সবার সামনে তাদের ফাসি দেয়া হোক ।

#i_want_justic_for_tonu
#Hung_that_B
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্রকাননের আগুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:২১


আম্রকাননের আগুন

এপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৮ ভগ্ন শাখা- ভগ্ন জীবন

লিখেছেন হুমায়রা হারুন, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২৫

জীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি... ...বাকিটুকু পড়ুন

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×