ধর্ম নিয়ে বাড়াবাড়ি আমার মোটেও পছন্দ না । কারণ বিশ্বাস হচ্ছে এমন এক জিনিস যেটা আঘাত করলে যে আঘাত করে তার ও ক্ষতি হয় আর যে বিশ্বাস করে তার অবস্থা দোটানায় মধ্যে পরে যায় । এজন্য যে যা বিশ্বাস করে সেটা নিয়ে ই থাকা উচিৎ । প্রত্যেক মানুষের ধর্ম কে শ্রদ্ধার সাথে দেখা উচিৎ ।
ধর্ম বিষয়ে আমার জ্ঞান শূন্যের কোঠায় বললেই চলে । তাই আমি কখন ই এই বিষয়ে তর্কে যাই না । কিন্তু গত কয়েক দিন এ জাকির নায়েক কে নিয়ে যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে তাতে এখন কিছু বলা দরকার ।
ডাঃ জাকির নায়েক । আমি উনাকে ভাল ভাবে চিনি না । এমন কি উনার কোন লেকচার কোন দিন ঠিক ভাবে শুনিনি । এটার আমার ব্যর্থতা হয়ত । উনাকে নিয়ে বলার আমার কিছু নেই কারণ তার বিষয়ে আমার সেরকম কোন জ্ঞান নেই । তাই বলব না । তবে কিছু বিষয় আছে যেগুলো তুলে ধরা দরকার ।
ইউটিউব এ ওনার একটা ভিডিও দেখেছি সেটাতে ৫ বা ৬ মিনিটে ২৫ ভুল ধরা হয়েছে । বিষয়টা ছিল মর্ডান সাইন্স বা আধুনিক বিজ্ঞান এর উপর । সেখানে প্রথম যেটা তিনি বলেন তা হল চার্লস ডারউইন এর কথা । তিনি যে দ্বীপ এ গিয়েছিলেন সেই দ্বীপের কথা তিনি নাম বলেন ক্যালাট্রোপিস্ট দ্বীপ কিন্তু যেটা আসলে গ্যালাপাগোস দ্বীপ । তিনি কিভাবে এই ভুল টি করলেন সেটা আমি বুঝিনি কারণ যারা বিজ্ঞানের ছাত্র তারা এটা বিজ্ঞান এর শুরুতেই জানে । আমি যেহেতু বিজ্ঞানের ছাত্র ছিলাম তাই এটা আমার জানা । তারপর চার্লস ডারউইন নিজেই সব কিছু বর্নণা করেছেন । কিন্তু তিনি বলেন এটা থমাস থ্রমটোন নামে কেউ একজন দিয়ে প্রকাশ করেছেন । আবার গ্যালিলিওর কথা আমি জানি তাকে কারাগারে বন্দি করে রাখা হয় কিন্তু তিনি বলেছেন তাকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে । তিনি আরো বলেছেন হোমো সেপিয়েন্স মারা গিয়েছে ৫০০ বছর আগে তবে আমরা কি? দুজন বিজ্ঞানী রুপার্ট আলবার্টস আর স্যার হোয়াইট মিট । কিন্তু এই দুজনের কোন অস্তিত্ব নেই ।
ভিডিও লিংকঃ http://youtu.be/bk5q9TeGo14
আবার আর একটি ভিডিওর কথা বলি । একজন এথিস্ট এর প্রশ্ন তিনি মানুষের সৃষ্টি আর বিবর্তন গুলিয়ে ফেলেছেন । কারণ বিবর্তন বাদ হচ্ছে একটা ধারা । ধরনা করা হয়ে থাকে যে মানুষ বানর থেকে এসেছে । কিন্তু তা নয় আবার পুরোপুরি ভাবে একে বারে মিথ্যাও নয় । কিছু তো মিল আছেই ।
এবার ধর্মের কিছু বলি । যাকাত এর প্রসঙ্গ টানি । যাকাত সম্পর্কে বলা হয়েছে ব্যক্তির কথা । কোন মসজিদ, মাদ্রাসা এমন কি এতিম খানা তেও দিতে নিষেধ আছে । দুই ধরনের লোক কে যাকাত দেয়া যাবে । এক গরিব অসহায় মিসকিন আর দুই অভাবী যার সম্পদ আছে ঠিক ই কিন্তু তার প্রয়োজনীয়তা পূরন এ অক্ষম । তিনি চ্যানেল এ বসে কিভাবে যাকাত চান?
এবার আসি কথায় । তিনি হয়ত অনেক বেশি জানেন কিন্তু আমি যে বিষয় গুলো ক্রসচেক করেছি সেগুলো ভুল পেয়েছি । তিনি একটা তেও উত্তীর্ণ হননি । সেটা যাই হোক তিনি ইসলাম প্রচার করছেন এ বিষয়ে আমি দ্বিমত পোষণ করছি না বরং তাকে সাধু বাদ জানাই । তিনি অনেক ভাল কাজ করছেন । কিন্তু কিছু বিষয়ে তার ভুল আছে । আর মানুষ তিনি ভুল হবেই । তার বিরুদ্ধে বলা হয়েছে তিনি নাকি জংগি বাদ সমর্থন করছেন । সত্য কি মিথ্যা এখন ও প্রমাণ হয়নি । আর পিস টিভি প্রসঙ্গে যদি বলি তবে এ বিষয়ে আমি বলব আগে সত্য মিথ্যা যাচাই করে তারপর পদক্ষেপ নেয়া উচিৎ ।
সবশেষে, আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে অনুসন্ধান করেছি । যতটুকু পেরেছি । আমি একজন সত্যানেষ্বী ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

