somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোহিঙ্গা ইস্যুঃ আর বাংলাদেশের জনতা

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে বাংলাদেশের গরম ইস্যু হচ্ছে রোহিঙ্গা ইস্যু । অনেকটা বাংলাদেশের ক্রিকেট ম্যাচ এর টিকেট এর মত । কোন মনীষি বলেছেন বৎস যুগের সাথে তাল মিলিয়ে চলবে, না হলে পিছিয়ে পরবে । তাই আমিও যুগের সাথে তাল লয় সুর সব কিছু মেলিয়ে একদম স্পেশাল ডিশ রেডি করছি । যুগের সাথে তাল না মেলালে তো আনস্মার্ট হয়ে যাবো ।

আপনারা অনেকেই রোহিঙ্গাদের জন্য আবেগ সবেগ বিবিকে সব দেখিয়েছেন । কিন্তু কথা হচ্ছে এই যে ধর্ম টাইনা আবেগ দেখাচ্ছেন । আপনি কি শিওর সমস্যার মুল হচ্ছে ধর্ম । আর তাই যদি হয়, তাহলে ইয়েমেন -সিরিয়া- ইরাক-ফিলিস্তিন এদের জন্য আপনার চেতনা চুপ কেন? আপনি কি এক চোখা নাকি । আপনাদের জ্ঞান এর বাহার দেখে আপনি অভিভূত । সেই এরিস্টটল - নিউটন - আইনেস্টাইন - সক্রেটিস থেকে আজকের স্টেফেন হকিং, চর্যাপদ-রবি ঠাকুর - নজরুল - মধুসূদন থেকে আজকের আনিসুল হক - জাফর ইকবাল, শেরে বাংলা - সোহরাওয়ার্দী - বঙ্গবন্ধু থেকে আজকের শেখ হাসিনা- সৈয়দ আশরাফ - ওয়াজেদ জয় পর্যন্ত যারা আছেন তারা আপনাদের তুলনায় কিছুই জানেনা । যতসব মূর্খের দল কি বলেন আপনারা । তাদের মাথায় বেরেন(মস্তিস্ক) নাই । না হলে মানুষ আর দেশের কল্যানে নিজেদের বিলিয়ে দিয়েছে ।

আপনাদের জন্য হুজুগে বাঙালি কথাটা সবচেয়ে প্রযোজ্য । কে জানি শেয়ার করছে বাংলাদেশের সেনাবাহিনী নাকি ২০০০ সালে মায়ানমারে সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছে, ৬০০ সৈন্য নাকি নিহত হয়েছে মায়ানমারের । লাখে লাখে শেয়ার । আমি মুগ্ধ আপনাদের আবেগ দেখে কেদে ফেলেছি । এত ভালো কেন আপনারা । কি দরকার নিজের মাথা চাপ দেয়া । খবর সত্য না হলেই কি ছেপেছে । কিন্তু এত বড় ঘটনা বিবিসি,সিএনএন,রয়টার্স পেলোনা । আপনারা পেলেনে । একেই বলে মেধা । আপনারা উইকিলিস এরচেয়ে বেশি খবর রাখেন বোঝাই যায় । আপনাদের দৃষ্টি বাজ পাখির চেয়ে ভালো ।

একটা খবর পড়লাম যে এক রোহিঙ্গা বোন নাকি নির্যাতন এর স্বীকার হয়েছে তার জীবন বিপন্ন ছিল সে আল্লাহর রহমতে একাই বেচেছে কিন্তু পরিবারের সবাই মানে স্বামী আর বাচ্চা বেচে নাই । সে আবার মুফতি । আল্লাহ্‌ কি শুধু তার একার । নাকি শুধু তাকেই পছন্দ করে বলে তাকে বাচিয়েছে । সে মুফতি তাই বাচিয়েছে । এই সোর্স যে কোথায় পান আপনারা আমার মাথায় আসে না । ধর্মকে পুজি করে সেই আদি যুগ থেকে ব্যবসা চলে আসছে । লাল সালুর কথা কি ভুলে যান নাকি । আবার অনেকে দ্বিতীয় স্ত্রী হিসেবে রোহিঙ্গা মেয়েদের বিয়ের কথা বলছেন । আপনারা কি পাগল, নাকি পাগল এর ভান করছেন । আগে আপনি নিজে করেন তারপর বলেন । সেই মুরোদ তো নাই । খালি গলা বাজিতে আছেন ।

বাংলাদেশ মায়ানমারের সাথে কেন যুদ্ধে যাবে ব্যাখ্যা করেন । তাতে আমাদের লাভ কি । যুদ্ধ মানেই ধ্বংস । যুদ্ধ কখনোই ভালো কিছু বয়ে আনেনি । তাছাড়া শুধু একটা রাজ্যে সমস্যা সেটার সমাধান তাদের ই করা উচিত । আর সবচেয়ে বড় কথা আমরা কেন তাদের সমস্যা নিজেদের জড়াব । শরনার্থী আসছে ভালো । কিন্তু তার মানে কি এই যে তারা এখানে স্থায়ী ভাবে থাকবে । অনেকেই মুক্তিযুদ্ধ টেনে আনেন । মনে রাখুন আমাদের ও ফেরত আসতে হয়েছে । তাই তাদের ও যেতে হবে । নয়ত আমাদের সমস্যা কয়েক গুন বেড়ে যাবে । তাই যতখন আন্তর্জাতিক ভাবে কোন সহায়তা বা নির্দেশ না আসছে আমাদের শুধু দেখে শুনে বুঝে চলতে হবে । তার মানে আমি তাদের ফেলে দিচ্ছি না । তারা থাকুক কিন্তু আমাদের যেন কোন সমস্যা না হয় সেই ব্যাপারটায় খেয়াল রাখতে হবে । কারণ এখান থেকে অনেকেই অবৈধ কাজ কর্মে জড়িয়ে যেতে পারে । হয়তবা জড়িয়ে পড়েছে কে বলতে পারে তা আমাদের জন্য ক্ষতিকর হবে না ।

না আমার সাথে কোন বা কারো বিদ্বেষ নেই । না আমি কাউকে ঘৃনা করি । আমি মানবতার দিক থেকে দেখি । সত্যি খুব কষ্ট হয় । চাই এদের জন্য কিছু করতে । আমি সিরিয়া,গাজা, লন্ডন, প্যারিস সব জায়গাতে এখন এসব খবর দেখি কষ্ট পাই । সিরিয়ার সেই বাচ্চাটি যে আজো জানেনা তার ভবিষ্যৎ কি, গাজার সেই মেয়েটি যে একাই পরিবারের মধ্যে বেচে আছে, সমুদ্রে ভেসে থাকা সেই মৃত দেহটি যার খবর কেউ রাখেনি । সবার জন্য আমার মানবতা কেদে উঠে । আমি হিন্দু, মুসলিম,বৌদ্ধ, খ্রিষ্টান জাত পাত এসব কিছু জানি না । শুধু জানি এ পৃথিবীকে আমি আগামীর জন্য বাস যোগ্য করে যাবো ।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সুখ

লিখেছেন সামিয়া, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৬



পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে।
ছেলেটা ওর বাবা মায়ের কাছে... ...বাকিটুকু পড়ুন

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

×