somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের ক্রিকেট ও একজন আবেগী ভক্ত !!!!!

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ দল হেরেছে । এটা কোন খবর নয় । বাস্তবতা!!! মানতে কষ্ট হয় । আমরা বাঙালিরা অনেক বেশি আবেগ প্রবণ এটা ঠিক । তার চেয়ে বড় কথা ক্রিকেট মিশে আছে আমাদের প্রানে । এই ক্রিকেট আমাদের নিয়ে আসে এক জায়গায় । হিন্দু মুসলিম বোদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ এক হয়ে যায় এই ক্রিকেটেই । তখন না কোন দল থাকে না বিরোধী দল । তখন সবাই বাংলাদেশ ।

হ্যা একটা সময় ছিল হারটা চোখের অশ্রু হয়ে পরত । রাত জেগে খেলা দেখতাম শুধু একটা জয় দেখব বলে । মা আমার ক্রিকেট ব্যাট পুরিয়ে দিয়েছিল ক্রিকেটের ভুত তাড়াবার জন্য । কিন্তু তার বদলে ভুত ঘাড়ে চেপেই রইল । সেই টেস্টে ৪০০ রানের ইতিহাস যেন এখন ও চোখ থেকে সরে না । হারতাম কাদতাম, কিন্তু পরের খেলায় আবার এক বুক আশা নিয়ে খেলা দেখতাম । আজ জয় পাব ই । এবার আর কেউ ঠেকাতে পারবে না ।

নাহ জয় যে লুকোচুরি খেলত আমাদের সাথে । পাকিস্তানের সাথে সেই ঐতিহাসিক জয়ের কথা মনে পরে । ছোট ছিলাম বলে হয়ত আনন্দের পরিমান বেশি ছিল । হাফ প্যান্ট ড্যান্স দিয়েছিলাম । তারপর স্কটল্যান্ড এর সাথে জয় । ধীরে ধীরে হাটা । কিন্তু টেস্টের জয় যে অধরা ছিল । তাও জয় করলাম । কিন্তু তারপর আবার হারলাম কানাডার সাথে । টানা তিন দিন ঘুমাতেই পারিনি । কানাডার সাথে হেরেছি এটাও বিশ্বাস করতে হবে ।

তারপর আবার ঘুরে দাড়ানোর পালা । ইন্ডিয়া আর দক্ষিন আফ্রিকা ভাল ভাবেই টের পেল । আমরা আর সেই ছোট্ট ব্যাঘ্র ছানা নই । এখন আমরা অনেক বেশি পরিনত । আমাদের উন্নতি যে আতে ঘা লাগার মত ফোস্কা পরে গেল । ব্যাস শুরু হয়ে গেল । তিন মোড়ল গঠনের । কিন্তু তাই বলে কি আটকে রাখা যাবে । যে জাতি ভাষার জন্য যুদ্ধ করে, যে জাতি স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে তাদের ঘুরে দাড়াতে সময় লাগে না । আবার ঘুরে দাঁড়ানো । এবার ইন্ডিয়ার সাথে পাকিস্তান । কিন্তু ফাইনাল হারলাম । তাও সেই পুরানো শত্রুদের কাছে । চোখ সেদিন বাধ মানেনি । সাকিব,তামিম,মুশিদের সাথে পুরো বাংলাদেশ কেদেছে । তারপর একে একে আরো । কাপ যেন আমাদের সাথে লুকোচুরি খেলছে ।

শেষ হচ্ছে ট্রাইনেশন কাপ দিয়ে । আমাদের শুরুটা ভালো ছিল । তিন ম্যাচের জয় । মাঝে একটা আবার শ্রীংলকার সাথে । কিন্তু শেষ দুটি ম্যাচ ভালো হলো না । ৮২ রানে অল আউট সিরিয়াসলি । মনে হচ্ছিল সেই ম্যাচ দেখছি যখন আমাদের প্রথম তিন চার জন ব্যাটসম্যান রান করেই ফিরে যেত প্যাভিলিয়ন । টেনেটুনে ১৫০ পার হতো আর শান্তি লাগত । কিন্তু এখন তো সেসব অতীত । আমরা তিনশ রান চেজ করেও জিতেছি । তবে এ আবার পুরোন অতীত কেন ফিরে আসবে । ভুতটা আবার ফিরে এলো নাতো ।

না ভুত আসেনি । দোষ আমাদের । আমাদের অতিরিক্ত আশা করা এবং ক্রিকেটারদের দায়িত্ব জ্ঞানহীনতা । শুধু একটা কারনে ইন্ডিয়ান টিম কে পছন্দ করি তাদের দায়িত্ব জ্ঞান হ্যা, এটাই । তিন উকেট শেষ তখন মনে হবে যেন টেস্ট ম্যাচ দেখছেন । মনে হবে এই খেলা দেখার কোন মানে নেই । কিন্তু বেশি না দশ ওভার পরে আবার দেখুন ম্যাচের চেহারা পালটে যাবে । আমরা যারা দর্শক আছি তারা কখন ও গঠনমূলক সমালোচনা করি না । ক্রিকেটারদের মানসিক দিকটা ভাবি না । আজ সাকিব তার হাত ভেঙেছে । কই দেখলাম না তো সেই লোক গুলো যারা তাকে বেয়াদব অসভ্য বলে গালি দিতে । বরং সেই গালি দেয়া ব্যক্তি এখন স্ট্যাটাস হাকায়, "" সাকিব্বাই গেট ওয়েল চুন "" । সবই ওয়েল মানে তেলের কারবার ।

যাই হোক অনেক কথা বললাম, আমি সাধারণ একজন মানুষ শুধু বাংলাদেশের ক্রিকেটে একটু প্রত্যাশা বেশি রাখি । সবার চেয়ে বেশি নাকি জানি না । কিন্তু বেশি প্রত্যাশা করি । আশা রাখি ক্রিকেটাদের দায়িত্বজ্ঞান একটু হলেও বাড়াবে ।

একজন বাংলাদেশী
ক্রিকেটপ্রেমী
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×