somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপু দ্যা গ্রেট
নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

খাবার খাইয়ে তো পেট ভরাতে অনেকেই পারে, কিন্তু মন ভরাতে কতজন পারেঃ ওস্তাদ হোটেল (মুভি রিভিউ)

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আমাদের জীবনের লক্ষ্য কি? হয়ত এসেই চলে যাওয়া । তবে আমাদের সবার ই একটা উদ্দেশ্য থাকে জীবনের । আমরা কম বেশি সবাই নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকি । তবে আমাদের সবার মধ্যেই একজন থাকে শুধু তাকে চিনে নিতে হয় ।

“ পৃথিবীতে যেকোন মানুষ পেট ভরানোর ক্ষমতা রাখে, তবে খাবার দিয়ে মন জয় কত জনে করতে পারে ”

পৃথিবীতে অনেক ভোজন রসিক পাওয়া যাবে যারা খেতে খুব ভাল্বাসেন । যার মধ্যে আমিও একজন । তবে খেয়ে শুধু পেট ভরানো আমার কাজ না । খাবার স্বাধ আর গন্ধ অনুভব করাটাও অন্যতম । তাই সময় পেলে ভাল ভাল খাবার খেয়ে মন ভরাই ।
আচ্ছা এত এত খাবারের কথা বলছি কেন? হ্যা সেটাই বলব এখন । কারন তো আছেই । না হলে খাবার নিয়ে লেখালিখি আমার মধ্যে নেই । তবুও আজ না লিখলে সেটা অন্যায় হবে বলে মনে হচ্ছে ।

মালালায়াম মুভি যারা দেখে থাকেন তারা দুলকার সালমান কে চিনে থাকবেন । ধুরর এসব কি বলি । মুভি পাগল ফ্যানেরা তো অবশ্যই চিনবেন । আর চিনবেন বিখ্যাত মুভি “ ওস্তাদ হোটেল ”।

হ্যা, আজ লিখব দুলকার সালমান ও নেটিয়া মেনন অভিনীত “ওস্তাদ হোটল” মুভির রিভিউ । কারন মুভির মধ্যে আপনি হয়ত নিজেকেই খুজে পাবেন । আর এর রিভিউ না লিখলে আমার ভাল লাগবে না ।

আব্দুর রাজ্জাক ও ফরিদা তাদের প্রথম সন্তানের জন্মের অপেক্ষা করছিল । তারা ভেবেছিল তাদের প্রথম সন্তান হবে ছেলে । কিন্তু বিধিবাম মেয়ে হলো । তবে রাজ্জাক আশা হারালেন না । একে একে তার চারটি মেয়ে হলো । তার পঞ্চম সন্তান হচ্ছে ফাইয়াজ ।

ফাইয়াজ তার চার বোনের সান্নিধ্যে বড় হয় । তারপর সুইজারল্যান্ড থেকে হোটেল ম্যানেজমেন্ট উপর কোর্স শেষ করে দেশে ফিরে আসে । ফাইয়াজ এর বাবা চাচ্ছিলেন ফাইয়াজ তার বন্ধুর মেয়েকে বিয়ে করুক । তবে ফাইয়াজ তার লক্ষ্য খুজে বেরাচ্ছিল ।

একটা সময় সে বাড়ি থেকে পালিয়ে যায় । এক সমুদ্রের পারে হোটলে তার জায়গা হয় । সেখানের মালিক করিম ক্কা । তিনি বিখ্যাত তার মালাবারি বিরিয়ানির জন্য । তার পাশেই আছে বিচ বে ইন্টারন্যাশলান যারা জন্য তিনি বিরিয়ানি রান্না করে পাঠান ।
সেই হোটেলেই ফাইয়াজ এর শেফ হিসেবে চাকরি হয় । একটা সময় করিম ক্কা তার হোটেলের লোন শোধ করতে পারেন না বলে নোটিশ আসে । আর গল্পের টুইস্ট এখানেই ।

না আর বলব না । এতে করে মজাই নষ্ট হবে । তারচেয়ে মুভি সংগ্রহ করে দেখার চেষ্টা করাই ভালো ।

২০১২ এর জুনে মুক্তি পাওয়া ‘ওস্তাদ হোটেল’ মুভিটির স্টোরিটেলিং খুব সাধারণ। কিন্তু, সেই মালাবারি বিরিয়ানির মতো কোথায় যেনো স্পেশাল ফ্লেভার এড হয়ে গেছে। একটানা দেখা শেষ করে মনে হচ্ছিলো, নাহ! শেষ হলো না। আসলে এই জার্ণি শেষ হয় না কখনোই। মালায়লাম ইন্ড্রাস্ট্রির ঝানু অভিনেতা বৃদ্ধ কারিমের চরিত্রে অভিনয় করা থালিকান, কিংবা তাজ হোটেলের শেফের চাকরি ছেড়ে আসা অভিনেতা জায়াপ্রকাশ, ফাইজির চরিত্রে দুলকার সালমান সবাই নিজেদের জায়গায় চমৎকার মানিয়ে গেছেন। নায়িকার চরিত্রে নিত্য মেনন খুব বেশি আলো ছড়িয়েছেন বলে মনে হয় নি। বরং, এই মুভির দুর্বল দিক বলে মনে হয়েছে একটি বিষয়কেই।
ওস্তাদ হোটেলের প্রবীণ মালিকের কন্ঠে এই সত্যভাষণ আমাকে চমকে দেয়। কেরালার কোন এক সাগর তীরের ছোট্ট এক হোটেল। যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ খেতে আসে। পাশেই লম্বা হয়ে আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়ানো ফাইভ স্টার হোটেল বিচ বে ইন্টারন্যাশনাল।

তাদের সিগনেচার আইটেম মালাবারি বিরিয়ানি। সেই বিরিয়ানির কারিগর থাকেন এই ওস্তাদ হোটেলে। ওস্তাদ কারিম ক্কা। খুব সাধারণ একটা গল্প। একজন শেফের বাবুর্চি হয়ে ওঠার গল্প। কেরালা কিংবা কোন শহরতলীর খুব সাধারণ এই গল্পে আমি মানুষ দেখি। মানুষের সাথে জীবনের বেড়ে ওঠা দেখি।

এভাবেই চলে ওস্তাদ হোটেল এর গল্প । তবে আমার কাছে টুইস্ট যেটা ভাল লেগেছে সেটা হলো এক জীবন পরিবর্তনকারী গল্প । যদিও গল্প সাধারন । তবে এর মাঝে ই উঠে এসেছে অসাধারন হয়ে ওঠার গল্প ।

শুধু একটা কথাই বলব “খাবার ততটুকু খান যতটুকু আপনি খেতে পারবেন, খাবার নষ্ট করার আগে ভাবুন অনেক মানুষ সেই খাবার টা হয়ত দিনে একবার জুটতেও পারে নাও পারে” ।

সিনেমা:- Ustad Hotel
পরিচালক:- Anwar Rasheed
প্রযোজক:- Listin Stephen
গল্পকার:- Anjali Menon
সিনেমাটোগ্রাফার:- Loganathan Srinivasan
অভিনয়শিল্পী:- Thilakan, Dulquer Salmaan, Siddique, Mamukkoya, Nithya Menon, Jayaprakash, Lena, Manian Pillai Raju, Assim Jamal, Jinu, Jishnu, Praveena, Meghna Nair, Mythili, Sija Rose,
Asif Ali(Cameo) etc
রিলিজ ডেট:- ১৩ ই জুলাই, ২০১২
রানিং টাইম:- ২ ঘন্টা ৩১ মিনিট
আইএমডিবি রেটিং:- ৮.৪/১০
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×