somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপু দ্যা গ্রেট
নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

দ্য মহাভারত সিক্রেট (অনুবাদ)ঃ বুক রিভিউ

৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




কাহিনী সুত্র

২৪৪ খ্রিস্টপূর্ব প্রাচীন আর ভয়ংকর এক রহস্য আবিষ্কার করেছেন মহান সম্রাট আশোক-মহাভারতের গভীরে লুকিয়ে থাকা এ গোপন রহস্য দুনিয়াকে ধ্বংস করে দিতে পারে; তাই পরবর্তী ২৩০০ বছরের জন্য লোক চক্ষুর আড়াল করে ফেলা হয় এই গোপনীয়তা ।
তিনি ও তার মন্ত্রী সুর সেন মিলে লুকিয়ে ফেলেন সেই আবিস্কার । যা ধ্বংস করে সাইট পারে পুরো পৃথিবীকে । যদি কোন ভুল মানুষের হাতে পরে যায় সেই সব জিনিশ তবে পৃথিবীতে অন্ধকার নামতে বা ধ্বংস যজ্ঞ শুরু হতে কিছু মাত্র সময় নেবে না ।

তারপর ও সেই সত্য হঠাত করেই যেন সামনে চলে এল । খুন হলে অবসরপ্রাপ্ত একজন নিউক্লিয়ার বিজ্ঞানী । যার হত্যার কোন সুত্র নেই । কেন ই খুন হলে তারও কোন ক্লু নেই । তবে তিনি তারা ভাইয়ের ছেলে কে কিছু মেইল করলেন আর রেখে গেলেন প্রায় ২০০০ বছর পুরোন কিছু লেখা । চাচার রেখে যাওয়া সেই সুত্র ধরে ছেলেটা এগিয়ে চলল । তার সাথে ছিল একজন ভাষাবিদ ও তার মেয়ে । ছেলেটির বন্ধু । তবে বিপদ তাদের পিছু ছাড়েনি । এ দিকে আল কায়েদা ও এক অশুভ শক্তি তাদের পদে পদে বাধার সৃষ্টি করছে । তারা কি তাদের লক্ষ্য পৌছুতে পারবে? বাচাতে পারবে কি এই পৃথিবীকে ?

আলোচনা

মহাভারত নাম শুনলে কিন্তু অনেক পিছনে ফিরে যেতে হয় । এর অনেক গুলো অধ্যায় রয়েছে । যারা মহাভারত পড়েছেন বা এর সম্পর্কে জানা রয়েছে তারা তো জানেন যে এর অনেক অধ্যায় শুধু মিথ হিসেবেই রেখে দেয়া হয়েছে । আসলে এর অন্যতম কারন হচ্ছে যাতে করে কেউ এর সিক্রেট জানতে না পারে । “ বিমান পর্ব ” হচ্ছে তেমন একটা পর্ব । আর এই পর্বে উপর ভিত্তি করেই পুরো গল্পটি এগিয়েছে ।

মহান সম্রাট অশোক জানলেন এই কথা । তিনি সাথে সাথে মন্ত্রী সুরসেন কে আদেশ দিলেন যেভাবেই হোক সবার কাছ থেকে এই আবিস্কার লুকিয়ে রাখতে হবে । শত্রুর হাতে পরলে পৃথিবীতে নেমে আসবে ধ্বংস যজ্ঞ । তাই সম্রাট তৈরি করলেন নয় জনের ব্রাদারহুড যারা একে অন্যরে সাথে কোন পরিচিতি ছিল না । সবাই মিলে লুকিয়ে ফেলেন সেই মহাভারত রহস্য ।

বর্তমান সময়ে এসে খুন হলেন বিক্রম সিং তবে ইমেল এ তার ভাতিজা বিজয় এর জন্য রেখে গেলেন কিছু সুত্র । বিজয়ের সাথে যোগ দিল তার বন্ধু কলিন ও ডা. শুক্লা ও তার মেয়ে রাধা । সবাই মিলে চলল পৃথিবীর অন্যতম আবিস্কারের খোজে । হয়ত পৃথিবীর ভবিষ্যত নির্ভর করছে এর উপর ।

অপর দিকে আল কায়েদা সদস্য ফারুক ও বিশ্বের অন্যতম ধীন ব্যক্তি লেগেছে এর পিছনে । পদে পদে বাধা আর বিপত্তির সৃষ্টি করছে । হয়ত পৃথিবীর শেষ এখানেই হবে । কে জানে?

পাঠ প্রতিক্রিয়া

বইয়ের শুরুটা ভাল । রহস্যময় । যদিও খুনটা একেবারে হঠাত করেই হয়েছে । কাহিনী বা তেমন সেভাবে কোন ক্লু নেই । আমার মনে হয় এই টুইষ্টটা ভাল ছিল । রহস্য জটিল এই দিকটাও লেখক ভাল ভাবেই তুলে ধরেছেন । তবে মাঝে কাহিনী কিছু থেমে গিয়েছে । মনে হয়েছে লেখকে মিল করার জন্য অনেক কিছু বাড়ানোর প্রচেষ্টা করা হয়েছে ।

অনেক জায়গায় বর্ননা এমন ভাবে করা হয়েছে যেটা একটু জটিল অতটা স্বাভাবিক নয় । তবে যে প্রযুক্তি দেখানো হয়েছে সেটাও একটু জটিল । পৌরানিক মিথ হিসেবে তো মেনে নেয়া একটু কষ্টকর । অনেক ধাধার স্বমনয় ঘটানো হয়েছে । পৌরানিক প্রযুক্তি গুলো আধুনিক করা হয়েছে, যা একটু বাড়াবাড়ি ।

অনুবাদ পড়েছি তাই অনুবাদ সম্পর্কে বলব । হ্যা অনেক দারুন ও স্বাভাবিক অনুবাদ । পড়তে বিরক্ত লাগেনি । কোন কাঠখোট্টা টাইপ নয় । সাহিত্যের রসবোধ ভাল ই ভাবেই অনুভব করতে পারেছি । যদিও কিছু জায়গাতে অনুবাদ একটু অগোছালো মনে হয়েছে । হয়ত মুল বইয়ের কারনে এমন হতে পারে ।

সব শেষ বল । বইটি দারুন একটি বই । থ্রিলার এডভেঞ্চার প্রিয় সবাই পড়তে পারেন । না শেষ করে উঠতে পারবেন না ।

বইঃ দ্য মহাভারত সিক্রেট
লেখকঃ স্ক্রিস্টোফার সি ডয়েল
অনুবাদঃ মাসুম আহমেদ আদি ও জেসি মেরি কুইয়া
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫১
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

ইসলামাবাদে জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠান

লিখেছেন মাথা পাগলা, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪৩



পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়; এটি ছিল ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফল।... ...বাকিটুকু পড়ুন

আপা আর ফিরে আসবে না......

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৪১

যুগে যুগে গণ-আন্দোলন ও তীব্র জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হওয়া বিভিন্ন দেশের স্বৈরশাসকদের তালিকাঃ

(১) মোহাম্মদ রেজা পাহলভিঃ (ইরান - ১৯৭৯)১৯৭৯ সালে ইরানি বিপ্লবের সময় লাখ লাখ মানুষের প্রবল... ...বাকিটুকু পড়ুন

×