
: এই একটু নিচে নামো তো ।
: কেন?
: আরে আসোই না । সারপ্রাইজ আছে ।
: আসতেছি, ওয়েট ।
নিচে নামার পর,
: তুমি এখানে কি করতেছো?
: তুমি না বললে যে তোমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে । তাই তোমার জন্য চিকেন বিরিয়ানি নিয়ে এলাম ।
: তুমি আমাকে এতো ভালবাস ।
: এখন উপরে যাও । আর খাও, আমি আসি ।
: আচ্ছা ।
আমি চিকেন বিরিয়ানি নিয়ে উপরে এলাম । আহা কি সুগন্ধ । টিফিন বক্সের মুখ খুলেই একটু পোলাও মুখি দিলাম । কিন্তু স্বাধ পেলাম না । ঘটনা কি এমন তো হওয়ার কথা না । দেখি তো মুরগির রান ট্রাই করে । কামড় দিলাম । কিন্তু এত পানসে আর গোশত ছিড়ে না কেন । রান তো আর ছিড়ে না । ঘটনা তো বিশেষ ভাল না ।
এই পর্যায়ে আম্মা আমাকে ঘুম থেকে ডেকে উঠালেন । কিরে অপু কি হয়েছে । তুই তুলা খাচ্ছিস কেন!!! আর কোলবালিশ মুখে দিয়ে টানাটানি করছিস কেন!!!!
আমি এই পর্যায়ে চোখ খুললাম । হায় হায় কই আমার বিরিয়ানি । কই সেই রান । আর কই সেই গার্লফ্রেন্ড ।
স্বপ্ন সব ই স্বপ্ন ।
অনুগল্পঃ বিরিয়ানি লাভার
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



