somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপু দ্যা গ্রেট
নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

এক ঝাক তারার মেলায় সামুর ১০ম ব্লগ ডে উদযাপন এবং বিস্তারিত - ছবি ব্লগ

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





হ্যালো ব্লগার্স

কেমন আছেন সবাই? ভাল আছেন বলে আশা রাখি । সবার আন্তরিকতায় এবং ভালবাসায় পালিত হয়ে গেল দশম বাংলা ব্লগ ডে । যারা জন্য অনেকেই হয়ত অধীর আগ্রহে ছিলেন । অনেকের সাথে পরিচয় ছিল শুধু ব্লগে । আজ অনেকের সাথে পরিচয় হলো । অনেকের অজানা ও ব্লগে মজার অভিজ্ঞতাও জানা হলো ।

অনেক পুরাতন সিনিয়র ব্লগাররাও ছিলেন । এটা আমাদের জন্য অনেক অনুপ্রেরনার । তারা হয়ত সময়ের অভাবে আজ ব্লগে সেভাবে আসতে পারেন না । সময় দিতে পারেন না । তারা এখানে সময় বের করে এসেছেন এজন্য তাদের কাছে কৃতজ্ঞ । তো চলুন ব্লগ ডের কিছু ছবি দেখা যাক ।




ব্লগারদের যে সময় দেয়া হয়েছিল । তারা ঠিক সেই সময়ে উপস্থিত হয়েছে । ছোট একটা আড্ডাও শুরু হয়ে গিয়েছে । আর আমি ক্যামেরার পিছনে আছি ।



অগ্নি সারথি ভাই সবার মাঝে তার মুল্যবান জ্ঞান প্রদান করছেন । ওপাশে লিলিয়ান আপু মনযোগ দিয়ে শুনছেন । ভাই তার পরবর্তিতে এলিয়েন এবং পৃথিবী নিয়ে যে গবেষনা হবে তার ব্যাপারে সবাইকে বলছেন । আশা করি এটা তার যুগান্তকারী এক রিসার্চ হবে ।



অনুষ্ঠানের শুরুতেই অগ্নি সারথি ভাই তার মুল্যবান বক্তব্য প্রদান করেন ।



আমাদের সবার প্রিয় জাদিদ ভাই আনুষ্ঠানিক ভাবে ব্লগ ডে এর উদ্বোধন করেন । বাংলা ব্লগ নিয়ে ছোট একটা উপস্থাপনা করেন । যার মাধ্যমে সামু ও বাংলা ব্লগ নিয়ে উঠে আসে এর শুরু থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া অনেক কিছু ।



ইনি আমাদের সবার প্রিয় একজন মানুষ । তবে তার সমালোচনা অনেকেই নিতে পারেন না । তবে গঠনমুলক সমালোচনা বা কমেন্ট এ তার জুড়ি মেলা ভার । আমাদের আহমেদ জী এস



বক্তব্য রাখছেন দৈনিক সংবাদ এর বার্তা সম্পাদক ।



ইনি হলেন আমাদের কবিদের মধ্যে অন্যতম কবি । যার কবিতায় রোমান্টিকতা ছুয়ে যাবে হৃদয়ে । যদিও আমার জন্য ভালবাসা বাসি খারাপ । যাই হোক ইনি হচ্ছেন রেজওয়ান তানিম ভাই



ইনি হচ্ছেন রসায়ন । কথা কম বলেন । তবে বিক্রিয়া বেশি ঘটান ।



ইনি কে সেটা বলব না । তবে এনার কবিতায় শুধু রোমান্স ঝরে ঝরে পরে । রোমান্টিকতা তার রক্তে মিশে আছে । তার কবিতা পড়লেই বুঝতেন পারবেন ক্যামন । বলতে হবে ইনি কে?



আমাদের প্রবীন ব্লগার । ইনি অসুস্থতা নিয়েও আমাদের সাথে যোগ দিয়েছেন । তার জন্য তাকে স্যালুট এবং ধন্যবাদ যোগ দেয়ার জন্য । তার প্রতি বিশেষ ভাবে কৃতজ্ঞ আমি । আপাতত নাম মনে পরছে না বলে দুঃখিত । সম্ভবত ইসমাইল এস বা এস ইসমাইল ।



ইনি চৌধুরী পরিবারের সন্তান । না না বাংলা ছবির চৌধুরী পরিবার নয় । বাংলাদেশের সন্তান । এনার কথা আর দেশ ভক্তি আমাকে মুগ্ধ করেছে । সত্যি বলতে প্রবাসে যারা থাকেন তারা বাংলাদেশ কে এক প্রকার ভুলেই যান । আর উনি দেশের টানে চলে এসেছেন । স্যালুট ভাই । আমার এবং আমাদের প্রিয় কাওসার চৌধুরী



আমাদের ছোট্ট ব্লগার । কিন্তু আমার চেয়ে বড় ব্লগার । সে কবিতা লেখে । তার কবিতা আপনার সবাই পড়েন । তার মত কবিতা লিখতে পারলে ভাল হতো । ইনি হচ্ছেন মৌরি হক দোলা



এনাকে তো সবাই চেনেই । এনাকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই । এনার ব্যাপারে বলার সাধ্য আমার নেই । এই ব্লগের প্রিয় মুখ লিলিয়ান আপু



আমাদের সবার প্রিয় মনিরা সুলতানা আপু । উনি সবার জন্য বই এনেছিলেন । আমি আমার ভাগের টা পাই নাই । তাতে দুঃখ নাই । উনি আমাকে চিনেছেন এটাই বড় বিষয় ।



এই ব্লগার কুমিল্লা থেকে এসেছেন । ভাবতেই ভাল লাগে যে ব্লগের প্রতি ভালবাসাটা কত বেশি । ধন্যবাদ ভাই অব্যক্ত কাব্য



আপনার যদি ট্রাভেল এর উপর কোন টিপস লাগে এনার কাছ থেকে নিতে পারেন । ট্রাভেল আর দর্শনে তার লেখা দারুন । শরাফত রাজ ভাই



হাসিখুশি এই মানুষটা মুশফিক ভাই । তার ব্যাপারে আমার কোন কথা নাই । ভাইয়ের হাসিটা সুন্দর ।



মজার মানুষ হচ্ছেন নিমচাঁদ ভাই । তার কথা গুলো প্রচন্ড ভাল লেগেছে । ভাই আপনার উপদেশ আমি মনে রাখব । এখন আমি মুক্ত ।



কবিতা পাঠে ব্যস্ত আমাদের প্রামানিক ভাই । যার ছড়া আমদের আনন্দ দেয় । আজও এর ব্যতিক্রম হয়নি । তবে এবার বেশি সময় দিতে পারেননি । আশা রাখি পরের বার তাকে পাবো ।



ব্লগাদের নিয়ে আলোচনা চলছে । কি কি করলে আমাদের সামু আরো ভাল হয় । কিভাবে ব্লগাদের মধ্যে ভাতৃত্ব বোধ আরো তৈরি করা যায় এসব বিষয়ে আলোচনা । তাছাড়া সামাজিক কিছু কার্যক্রম অচিরেই শুরু হবে । ব্লগে চোখ রাখুন ।



বুট মুড়ির ছবিটা তোলা হয়নি । তাই চায়ের ছবি দিলাম ।



ছোট একটা গ্রুপ ফটো ।

এবার কিছু কথা,
খুব শর্ট নোটিশে এই আয়োজনটা হয়েছে । যারা যারা এসেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ । আর কৃতজ্ঞ জাদিদ ভাইয়ের কাছে এই আয়োজনে সাথে থাকার জন্য । সবচেয়ে বেশি কৃতজ্ঞ অগ্নি সারথি ভাইয়ের কাছে যিনি এই উদ্যোগটা নেন । যার ফল শ্রুতিতে আজ আমরা একটা সুন্দর ব্লগ ডে পালন করতে পেরেছি ।

অনেক দুরের ব্লগার এসেছেন । যেমন সত্যপথিক শাইয়্যান ভাই এসেছেন সিলেট থেকে, কুমিল্লা থেকে অব্যক্ত কাব্য ভাই । তো এটাই তো ব্লগের প্রতি ভালবাসা । প্রতি মানূষ এসেছে নিজ নিজ জায়গা থেকে তাদের ভালবাসা থেকে । এর জন্য সবাই কে আমার পক্ষ থেকে অভিনন্দন আর ভালবাসা রইল ।

সবার থাকে পরিচিত হতে পেরে আমার নিজের ও অনেক ভাল লেগেছে । আশা করি আবার সবাই এক সাথে হতে পারব । তবে জাদিদ ভাই কাচ্চি খাওয়ায় নাই (কান্নার ইমো হবে) । অগ্নি সারথি ভাইয়ের কাছে ফালুদা পাওনা রইল(যদি বইয়ের কপি দেন তাইলে ফালুদা বাদ) ।

সবার সাথে থাকতে পেরে নিজেকেও ভাগ্যবানদের একজন মনে হচ্ছে ।



আপাতত চিপস খান ।

সবাই ভাল থাকবেন । সুস্থ থাকবেন । আপনার চারপাশ পরিস্কার রাখবেন ।

শুভ রাত্রি ।


(বিঃদ্রঃ যাদের ছবি দিতে পারিনি তাদের জন্য । আমি দুঃখিত, আমার মোবাইলে এত ভাল ছবি আসেনি তাই সেই ছবি গুলো দেইনি । আমাকে ক্ষমা করবেন । ধন্যবাদ ।)



চট্টগ্রামে ব্লগ ডে উৎযাপিত হলো
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫০
৫২টি মন্তব্য ৫২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২১

মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -

কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×