somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপু দ্যা গ্রেট
নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

সময়ের সমপাতনঃ গনহত্যা, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ (বুক রিভিউ)

২৫ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





বাংলাদেশ, একটি নাম। তবে নামটির সাথে জড়িয়ে আছে অনেক গুলো ইতিহাস। একদিনে এই দেশটি অর্জন হয়নি। এর জন্য ঝরাতে হয়েছে অনেক রক্ত। দিতে হয়েছে অনেক ত্যাগ। তাই আজ সেই সকল আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র। যার নাম বাংলাদেশ।

এই দেশটির ইতিহাসের পাতায় যেই রক্তক্ষয়ী অধ্যায় রয়েছে, তার নাম মুক্তিযুদ্ধ। যেটা এদেশের অস্তিত্ত্বের অন্যতম ধারক। কিন্তু এই মুক্তিযুদ্ধকেই অনেকে মানতে চান না। অথচ কাগজে কলমে প্রমাণ করেও আপনি তাদের বোঝাতে পারবেন না। তবে সময় কিন্তু থেমে থাকে না।

মুক্তিযুদ্ধের শহিদ বা ধর্ষিতার সংখ্যা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। আচ্ছা তাহলে কাগজ আর কলম নিয়ে আপনি দেখিয়ে দিন শহিদের সংখ্যা কত। ধর্ষিতার সংখ্যাই বা কত সেটাও না হয় বলুন। তবে সেটা কাগজে কলমে।

পড়ে শেষ করলাম “সময়ের সমপাতন” বইটি। বইটি লিখেছেন আরিফ রহমান। তবে তার উল্লেখ্য যোগ যে বইটি রয়েছে সেটি হচ্ছে “ত্রিশ লক্ষ শহিদঃ বাহুল্য নাকি বাস্তবতা”। যে বইটিতে তিনি দেখিয়েছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহিদ সংখ্যা আসলে কত।

“সময়ের সমপাতন” বইটি মুলত অনেক গুলো বিষয়ের উপর নিয়ে লেখা প্রবন্ধের একটা সংকলিত রূপ। এখানে ছোট ছোট আকার মুল বিষয় গুলো তুলে ধরা হয়েছে।

প্রথমেই যেটি তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে জগৎজ্যোতি দাস। বাংলাদেশের প্রথম বীরশ্রেষ্ঠ। এছাড়া কমরেড জসিম মন্ডল। বঙ্গবন্ধু ও তার ধর্মনিরপেক্ষতা নিয়ে লেখা তুলে ধরা হয়েছে।
এছাড়া তাজউদ্দিন আহমেদ, একাত্তরের গনহত্যা জরিপ, কর্নেল তাহের, ফেরদৌসি প্রিয়ভাষিণী সহ অনেক গুলো লেখা স্থান পেয়েছে বইটিতে।

বলা যায়, মুক্তিযুদ্ধে, গনহত্যা, বাংলাদেশ এবং তার সাথে সংশ্লিষ্ট অনেক গুলো লেখার একটি পরিপূর্ন রূপ এই বইটি। বইটির প্রতিটি লেখা দেশ, মুক্তিযুদ্ধ এবং দেশের পরিস্থিতির প্রতি একটা নির্দেশ দেয়। আমাদের অবস্থান। আমাদের ভবিষ্যৎ।

বইঃ সময়ের সমপাতন
লেখাঃ আরিফ রহমান
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৫
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অথচ সবার আগে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল পানিকে

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে জুন, ২০২৬ রাত ৩:০৫


তারেক রহমান এখন চীনে আছেন। গতকাল বেইজিংয়ের দিয়াওইউতাই অতিথি ভবনে চীনের পানিসম্পদমন্ত্রীর সঙ্গে বসে আনুষ্ঠানিক বৈঠক শেষ করলেন। তিস্তা নদীর জন্য কারিগরি সহায়তা চাইলেন, নদীভাঙন ঠেকানোর উপায় খুঁজলেন, এমনকি... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×