somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ছোট রাজনৈতিক ভাবনা ও কিছু কথা

১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হঠাৎ করেই একটি বিষয় মাথায় ঘুরছে। যদিও এই বিষয়টি এখানে বললে আমার কিছু বন্ধুদের গায়ে লাগবে। তবে বিষয়টি আসলে এমনই যে আজকে না বলে থাকাও যাচ্ছে না।

বেশি না ৫/৬ বছর আগের কথা তখন কিছু মানুষের মুখের বুলি ছিল হেনতেন ভাতের ফ্যান। এটা করেনি, এটা করেছে। উড়িয়ে দিয়েছে, ছিড়ে ফেলেছে। এমনকি বঙ্গবন্ধুর নামটা পর্যন্ত তারা বিকৃতি করে বলত।

আজকাল তারাই মিছিলের আগে থাকে। তারাই প্রিয় অভিভাবক বলে চেটে চেটে অস্থির হয়ে যায়। ভেবে পাই না এরা এত রং কিভাবে বদলায়। আমি একজন বন্ধুকে জিজ্ঞেস করলাম "বন্ধু এই কয়েক বছর আগেই যারা বাংলাদেশ জংগি হয়ে যাচ্ছে, সরকার এই করছে সেই করছে বলে গালাগালি দিত, আজ তারা পুরো গনেশ উলটে দিল কিভাবে?'।

তখন তার উত্তর ছিল ব্যাপার সোজা কারণ তারা নিশ্চিত ভাবে কোন সুবিধা পাচ্ছে। এটাই সম্ভবত মূল কাহিনী।
আপনারা অনেকে আই হেইট পলিটিক্স নিয়ে হাসাহাসি করেন। ভাবেন এরা রাজনীতির কি বোঝে। এই যদি রাজনীতির অবস্থা হয় তখন আই হেইট পলিটিক্স প্রজন্ম কে করবে না।

মজার কথা হচ্ছে আমি যেই কথা গুলো লিখতে চাচ্ছি আসলে সেগুলো লিখতে পারছি না। কারণ এটাও সবাই জানে। বর্তমান সাইবার নিরাপত্তা আইন আমাদের আটকে দিয়েছে জালে। আপনি চাইলেও সত্য লিখতে পারবেন না। বলতে হয়ত পারবেন তবে সব জায়গাতে পারবেন কিনা সেটা দেখার বিষয়। আসলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এমন একটা জায়গাতে দাড়িয়েছে যে আপনি আমি যদি প্রতিবাদ করতেও চাই সেটাও করা যাচ্ছে না।

তাহলে এই রাজনীতি, এই গনতন্ত্র কাদের জন্য। কিসের স্বার্থে এই রাজনীতি। তাহলে সাধারণ জনতা কোথায় গিয়ে দাঁড়াবে। না কোন সমালোচনা করা যাবে, না প্রতিবাদ করা যাবে, এমনকি কোন সত্য কথাও বলা যাবে না। তাহলে এই রাজনীতির কি দরকার।

আর একটি ঘটনা বলি,

আমি বাড়ি গিয়েছি ছুটিতে। তখন একদিন রাস্তায় হাটতে বেড়িয়েছি। এক ছোট ভাইয়ের সাথে দেখা। তখন সে ক্লাস সিক্সে পড়ে। আমাকে বলছে, ভাই আমি অমুক ওয়ার্ডের ক্রীড়া সম্পাদকের পদ পেয়েছি, কোন কিছু লাগলে আমাকে জানাইয়েন।
বিষয়টা তো অবাক করার মতো। স্কুলেও রাজনীতি ঢুকিয়ে দিচ্ছেন। ছোট বেলা থেকেই হাতে খড়ি হয়ে যাচ্ছে। এরাই আমাদের মাথার উপর বসবে।

রাজনীতি নিয়ে আমার জ্ঞান খুব অল্প। আমি যেটা বুঝি সেটা হচ্ছে জনগণের জন্য রাজনীতি। রাজনীতি সাধারণ মানুষের।
এই গিরগিটি রাজনীতি আর অল্প বয়সে পেকে যাওয়া রাজনীতি না। একটা সময় শুনতাম রাজনীতি করতে নাকি বেশ পড়াশোনা জানা থাকা দরকার। আসলেই কি বর্তমান পরিস্থিতিতে সেটা দেখা যায়। আদৌ কি সেটার কোন প্রভাব আমরা দেখতে পাই।

এখন তো কোন ভাবে একটা পদ পেলেই হল। এরপর আরকি সারাজীবনের বসে খাওয়ার ব্যবস্থা হয়ে যায়। এই বসে খাওয়ার সুবিধার জন্যই এখন মুলত রাজনীতিতে পা দিচ্ছে সবাই। কারণ টাকা পয়সা আসার কোন হিসেবে তাদের কাছে নেই। আর দলের হলে তো চাদা পাওয়া যাবেই। অথচ শুনেছি আগে নাকি ঘর বাড়ি বিক্রি করে মানুষ রাজনীতি করত। তাদের কোন ভাল বাড়ি ঘর ছিল না। তাহলে এখন কয়েক বছরের মধ্যে এত বড় দালান বাড়ি কিভাবে তারা তৈরি করে।

আসলে আমি ছোট মানুষ মাথা ছোট তাই রাজনীতি নিয়ে আমার জ্ঞানও অল্প। আমি শুধু সাধারণ মানুষের কথা জানি। আমি জানি একটা সময় যারা রাজনীতি করতেন তারা মানুষের কথা ভাবতেন। তারা দেশের কথা ভাবতেন। সেই সব মানুষ গুলো আজ নেই। তাই হয়ত মানুষের কথা ভাবার কেউ নেই।

এই যদি হয় রাজনীতির অবস্থা। তাহলে সাধারণ জনগণ রাজনীতিতে কেন আসবে।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৫২
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত কালের গর্ভে হারিয়ে গেছে ??

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৮


বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত কালের গর্ভে হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো... ...বাকিটুকু পড়ুন

একটি বড়দের গল্প - ছোটরাও পড়তে পারে

লিখেছেন মুনতাসির, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫০

বিজ্ঞানীরা তিনটা আলাদা দ্বীপে দুইজন পুরুষ আর একজন মহিলা মানুষকে এক বছরের জন্য ফেলে রেখে এসেছে। একটা দ্বীপ ব্রিটিশদের, একটা ফ্রেঞ্চদের, আর শেষটা আমাদের বাংলাদেশীদের। এক বছর পর যখন... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

বৈচিত্রে ভরা মহাবিশ্ব, তবে মানুষ কেন একই রকম হবে?

লিখেছেন মিশু মিলন, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৯



এবার শেখরনগর কালীপূজার মেলায় গিয়ে সন্ধ্যার পর ভাগ্নি আর এক দাদার মেয়েকে বললাম, ‘চল, তোদের অন্য এক জীবন দেখাই।’
সরু গলি দিয়ে ওদেরকে নিয়ে গেলাম পিছনদিকে যেখানে... ...বাকিটুকু পড়ুন

×