somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“সত্যান্বেষী” ঃ জীবনের সত্যান্বেষণ

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি আর কতদিন বাঁচব ? জানি না । তবে এইটুকু নিশ্চিত জানি মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকার জীবনটায় আর কোনওদিন ঋতুপর্ণের মুখোমুখি হতে পারব না । ঋতুপর্ণ বেঁচে নেই। চিরঘুমের এক অদেখা,অনুভূতিহীন সময়ের যাপনকে বেছে নিয়েছেন । অথচ এই মানুষটার সাথে আমার দেখা করার খুব ইচ্ছা ছিল । যদি কোনদিন কলকাতায় যেতে পারি তাহলে অতি অবশ্যি তাঁর সাথে দেখা করব ভেবে রেখেছিলাম । কলকাতা আমার আজন্ম সাধের সাধণা এখনও ,কিন্তু ঋতুহীন কলকাতা,ঋতুহীন সময় কিংবা প্রকৃতির মতই বৈচিত্র্যহীন বিবর্ণ । কোন বস্তু বা স্মৃতিকে ভাবের প্রতীক বানাবার ইচ্ছা আমার নাই সত্যি কিন্তু কখনো কখনো কিছু বিশেষ স্মৃতি ভাববাদের চরমে পৌঁছে যায়,হয়তো অচেতনভাবেই !

আজকে ঋতুপর্ণ ঘোষের “সত্যান্বেষী” ছবিটা দেখলাম । শরদিন্দু বন্দোপাধ্যায়ের “ব্যোমকেশ বক্সীর” সর্বশেষ গল্পটা আমি পড়িনি,কারণ এই গল্পটা পূর্ণতা পাবার আগেই প্রকৃতিতে শরদিন্দুর জায়গাটা শূন্য হয়ে গেছে । কত যে অভিমান হয়েছিল ! তাই আর পড়লাম না । ভেবেছিলাম ঋতুর পরিচালিত এই শেষ ছবিটাকেও ছোঁব না ! কারণ “সত্যান্বষীকে” পরিপূর্ণতা দেবার অনেক আগেই ঋতুও প্রকৃতির ইশারায় শূন্যে মিলিয়ে গেছেন! কিন্তু শেষরক্ষা হয়নি, দেখা গেল অভিমানের সমাপ্তিতে অক্ষম আফসোসেরই অনিবার্যতা !

আমার জীবনে মনে রাখবার মত ঘটনার সবগুলোই কাকতালীয় ! এই ঘটনাগুলো আমার জন্য বিশেষ অর্থ বহন করে । আমার উপলব্ধির দ্বারগুলোতে দড়াম দড়াম কশাঘাত করে । ভাবায় যে,স্বাভাবিকতা বা নিত্যতার বাইরে দুঃসাহসিক ব্যতিক্রমীতা দূর্বার বিস্ময় নিয়ে চিরজাগ্রত,চিরদন্ডায়মান । প্রকৃতির অনিবার্যতাকে কাঁচকলা দেখিয়ে লৈঙ্গিক রূপান্তরের মাধ্যমে নবজৈবনিক আত্মোপলব্ধি কম দুঃসাহসিক যজ্ঞের কথা নয় । মানুষ কতটা ডেসপারেট হলে এমন রূপান্তরের কথা ভাবতে পারে ? মানুষ কতটা অসুখী হলে পরিবার-সমাজ এবং দৈশিক ও ধর্মীয় বিধিনিষেধ,অনুশাসনের বিরুদ্ধে দাঁড়াতে পারে ? জানতে খুব ইচ্ছে করে । কেমন হবে সেই সময়ের অনুভূতিগুলো ? কেমন হবে সেই সময়ের অনুভূতির উপলব্ধিগুলো ?

হায় ! লিখতে বসেছিলাম “সত্যান্বেষী” নিয়ে,লিখে ফেললাম স্বত্যান্বেষী স্রষ্টার ইতিবৃত্ত ! যাই হোক,একটা কাকতাল ঘটনার কথা বলে “সত্যান্বেষণ” শুরু করি । ব্যোমকেশ বক্সী আমার খুব প্রিয় একজন গোয়েন্দা চরিত্র আর ঋতুপর্ণ ঘোষ খুব প্রিয় একজন চলচ্চিত্র পরিচালক । “সত্যান্বেষী” ছবিটার মাধ্যমে একজন কল্পনার মানুষ আর একজন বাস্তবের মানুষের মিলন আমাকে খুশী না করে পারে না ! যেখানে এমন কাকতাল কল্পনাতেও ছিল না ! কারণ ঋতুপর্ণ সামাজিক মানুষের সাম্পর্কিক চক্রের বোধ,বোধের বিকাশ এবং বোধের টানাপোড়েনগুলোই তুলে ধরেন তাঁর ছবিতে,সাধারণত । সম্পর্কের গূঢ়রহস্যই যার ছবির অন্তর্নিহিত গূহ্যকথা তাঁর কাছে গোয়েন্দা গল্পের রোমাঞ্চও যে উপভোগ্য হতে পারে সেটা আমার ভাবনাতেও ছিল না ।

শরদিন্দু বন্দোপাধ্যায়ের “চোরাবালি” গল্প অবলম্বনে “সত্যান্বেষী” ছবিটা । “সত্যান্বেষী” নামে ব্যোমকেশ সমগ্রে আলাদা একটা গল্প ছিল যেটা দিয়েই কিনা ব্যোমকেশের উত্থানযাত্রা এবং পাঠকের সাথে ব্যোমকেশের পরিচয়পর্ব ।
“চোরাবালি” গল্পটাকে খোলনলচে বদলে ফেলেছেন ঋতুপর্ণ “সত্যান্বেষীর” চিত্রনাট্যে । ঋতুপর্ণের এই একটা ব্যাপার উল্লেখ করবার মত । ঋতুপর্ণ কোন ছবিরই মূল কাহিনিপ্রধাণ চিত্রনাট্য করেন না,বরং সেটা নিয়ে নিজের মত করেই নিরীক্ষা করে চিত্রনাট্য দাঁড় করান । এই নিরীক্ষা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলোও বাদ যায় নি ! এক দুঃসাহসই বলা যায় !

‘চোরাবালি” গল্পটা যেহেতু পড়া আছে তাই ভেবেছিলাম “সত্যান্বেষী” ছবিটা ততটা উপভোগ্য নাও হতে পারে । কিন্তু ছবিটা শেষের ২৫ মিনিট আগে পর্যন্তও আমি বুঝতে পারিনি মূল কাহিনি রদবদলের মারপ্যাঁচগুলো । ঋতুপর্ণের ছবিগুলোর অভিনয় নিয়ে কোন ধরণের প্রশ্নই তোলা সম্ভব নয় তা তিনি যত বড় অভিনয় বোদ্ধাই হোন না কেন । কিন্তু বিস্ময়কর হলেও সত্যি “সত্যান্বেষী” ছবিটার অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ে একটা আড়ষ্টভাব লক্ষ্য করা যায় । পুরো ছবির ডাবিংটাও চোখে লাগে ।
ব্যোমকেশের চরিত্রে বলিউডি হিন্দি ছবি “কাহানির” পরিচালক সুজয় ঘোষকে চমৎকার মানিয়েছে ।
টালিউডে ব্যোমকেশকে নিয়ে ঋতুপর্ণের আগেও গায়ক অঞ্জন দত্ত,আবীর চট্টোপাধ্যায়কে দিয়ে “ব্যোমকেশ বক্সী” বানিয়েছেন । কিন্তু সুজয় ঘোষ ব্যোমকেশ হিসেবে অধিকতর ধীরস্থির,তবে তাঁর চরিত্র আর বেশভূষার সাথে সেটা শতভাগ সাযুজ্যপূর্ণ । “সত্যান্বেষীর” সেট,সাজসজ্জা ও আবহসংগীত অসাধারণ । সময়ের সাথে সাথে পরিস্থিতি মোতাবেক আবহসঙ্গীতের মেলবন্ধন এক কথায় চমৎকার ।

শুরুতে ইচ্ছে ছিল “সত্যান্বেষী” কোনদিন দেখব না,দেখার পরে ভেবেছিলাম “সত্যান্বেষীকে” ব্যবচ্ছেদও করব না,কিন্তু কোন ইচ্ছেই,কোন ভাবনাই আমাকে,আমার সংযমকে রক্ষা করতে পারেনি । শেষ পর্যন্ত কলম উঠাতেই হয়েছে এবং চরম বেরসিকের মতই অনুপস্থিত ঋতুর “সত্যান্বেষী” ও জীবনের সত্যান্বেষণকে ভাবনাযন্ত্রের নিচে কুটিকুটি করে কাটতে হয়েছে !
কোথায় ভেবেছিলাম ঋতুপর্ণের অন্তিম এই কর্মটাকে কোনদিনই দর্শন না করেই তাঁর কর্মকে ভাবনায় জিইয়ে রাখব,কিন্তু তা আর হল কই ? কারণ নিজের কাছ থেকেই নিজের সততার,সংযমের সনদ লাভের সৌভাগ্য সকলের থাকে না । আর এই মুহূর্তে আমার তো নাই-ই !



চরম মেধাবী মানুষগুলো নাকি খুব বেশি ক্ষ্যাপাটে হয় ! ক্ষণজন্মা ঋতুপর্ণ কিসের প্রতি ক্ষ্যাপাটে ছিলেন ? ঈশ্বরের প্রতি? প্রকৃতির প্রতি ? নাকি নিজের প্রতি ? প্রশ্নগুলোর উত্তর মিমাংসারহিত,কারণ উত্তরদাতা সময়ের স্রোতে হারিয়ে গেছেন ।

অনুপস্থিত ঋতুপর্ণ তবুও বেঁচে থাকুন তাঁর কর্মে,বেঁচে থাকুন আমার এই ভগ্নপ্রায় জরাজীর্ণ লিখনভাবনায় !
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×