স্বামী বিবেকানন্দের জীবনী পড়ছি । ৪ঠা জুলাই,১৯০২ সালে তিনি দেহরক্ষা করেন । ঠিক এই সময়েই আরো একটা মৃত্যুর খবর কানে এল । পৃথিবীতে প্রতিদিন প্রতিসেকেন্ডে গড়ে ১.৭৮ জন মানুষ মারা যান । সেই সকল মানুষের ভেতর আরো একটা মানুষের নাম যোগ হয়েছে । তিনি নেলসন ম্যান্ডেলা ।
নেলসন ম্যান্ডেলার সাথে আমার পরিচয় ২০০০ সালে । একটা চায়ের ঘরোয়া আড্ডায় । মেথরের বাড়িতে । অচ্ছুৎ ধাঙর বলে কেউই ওদের বাড়িতে যেত না,শুধু আমার বাবা ছাড়া ।
আমাদের সামনে বসে ছিলেন গোলাপিয়া কাকা আর কালী কাকী । দুজনই কালো,বিষম কালো । এত কালো যে দেখে মনে হবে কেউ যেন ওঁদের সর্বাঙ্গ কয়লা দিয়ে লেপে দিয়েছে । চা খেতে ইতস্তত করছি দেখে বাবা বললেন, “কংগ্রেসের কলকাতা বার্ষিক অধিবেশনে যোগদান করার জন্য রিপন কলেজের হাজার হাজার মানুষের শৌচাগার পরিষ্কার করার কাজে হাত লাগিয়েছিলেন একজন কৃষ্ণকায় ভারতীয় । দক্ষিণ আফ্রিকা থেকে সদ্য ব্যারিস্টারি পাশ করা । সেখানে স্থানীয় কৃষ্ণাঙ্গ এবং কর্মরত ভারতীয়দের অধিকার নিয়ে সোচ্চার লড়াকু । তাঁর নাম মোহনদাস কঁরমচাদ গান্ধী।
মানুষের কল্যাণ আর মঙ্গলের জন্য করা সব কাজই সম্মানের ।”
“এরকম আরো একজন মানুষ আছেন যিনি দীর্ঘ ২৭ টা বছর কৃষ্ণ মানুষদের যৌক্তিক,ন্যায্য অধিকার নিয়ে আপোষহীন আন্দোলন করেছেন । তিনি নেলসন ম্যান্ডেলা ।”
তখনও আমি ম্যান্ডেলাকে দেখিনি । যখনই কল্পনায় ম্যান্ডেলাকে ধরার চেষ্টা করেছি ততবারই গোলাপিয়া কাকা এবং কালী কাকীর চেহেরা ভেসে উঠত ...এখনও ...
ম্যান্ডেলা বিংশ শতাব্দীর একটা দুর্লভ প্রাপ্তি,আর একবিংশ শতাব্দীর অপরিমেয়-অপূরণীয় ক্ষতি ।
আরো একজন ম্যান্ডেলার জন্য না জানি কত শত শতাব্দীর প্রতীক্ষা প্রয়োজন !
হয়তো আবারো ফিরবেন আরো একজন ম্যান্ডেলা হয়ে,নয়তো কখনোই নয়,হয়তো তিনিই একক এবং অদ্বিতীয় ম্যান্ডেলাই ...যুগে যুগে,কালে কালে ...
“সেই খানেতে সাদায়-কালোয়
মিলে গেছে আঁধার-আলোয়...
সেখানেতে ঢেউ ফুটেছে
এপারে ওইপারে ...”
নেলসন ম্যান্ডেলা বিশ্বের প্রতিটি মানুষের আত্মার অভিভাবক হয়ে উঠুন । চিরশান্তিতে চিরনিদ্রায় যান,মাদিবা । ওপারের স্বর্গ হাতছানি দিচ্ছে ...
আলোচিত ব্লগ
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।