বঙ্গভবনে মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে চা পানের ফাঁকে গতকাল অন্যরকম এক পরিবেশ তৈরি হয়েছিল। নতুন তিন মন্ত্রীসহ সবাই ছিলেন উৎফুল্ল আর খোশ মেজাজে। এ সময় নতুন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ও ওবায়দুল কাদেরকে দেখিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে বললেন, " এই দুই বোমা বন্ধ করলাম "।
এই দুজন প্রতিদিন গণমাধ্যমে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে ইতিবাচক সমালোচনা করতেন।
উল্লেখ্য, প্রবীণ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের মন্ত্রী হিসেবে শপথ নেন।
সূত্র : bdpress.net
মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪১৮; ২৯ নভেম্বর ২০১১।
এই যদি হয় প্রধানমন্ত্রীর মনোভাব তাহলে এদেশের জনগন কোথায় যাবে ? আমার কথা হলো তাদেরকে নাহয় হালুয়া রুটির ভাগ ও প্রলোভন দিয়ে থামালেন কিন্তু দেশের লক্ষ কোটি জনগনের মূখ কিভাবে বন্ধ করবেন ? জুলুম - অত্যাচার, নিপিড়ন - নির্যাতন, মামলা - হামলা, ঘুম - ক্ষূন করে ? না কি জনগনকে বিভক্ত করে নিজেদের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরী করে ?
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


