somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চুনিলালের পরনে মুজিব কোট : সেন্সরে আটকা ‘দেবদাস’

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাসাহিত্যের তুমুল জনপ্রিয় একটি উপন্যাস ‘দেবদাস’। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এ উপন্যাস অবলম্বনে ভারতে ও বাংলাদেশে যুগে যুগে তৈরি হয়েছে অসংখ্য টিভিনাটক, মঞ্চনাটক, যাত্রাপালা ও চলচ্চিত্র। দেশীয় চলচ্চিত্রের খ্যাতিমান নির্মাতা চাষী নজরুল ইসলাম দ্বিতীয়বারের মতো নির্মাণ করেছে ‘দেবদাস’ ছবি। কিন্তু সম্পূর্ণ হাস্যকর ও অযৌক্তিক কারণে সেন্সর বোর্ড এটি আটকে রেখেছে।

পরিচালক চাষী নজরুল ইসলাম জানুয়ারির প্রথম সপ্তাহেই ছাড়পত্রের জন্য ছবিটি সেন্সর বোর্ডে জমা দেন। জানুয়ারি শেষ সপ্তাহে ছবিটির ছাড়পত্রের জন্য প্রথম দফায় এটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। কিন্তু ছবিটিকে ছাড়পত্র দিতে বোর্ড সদস্যরা আপত্তি জানান। সম্প্রতি দ্বিতীয় দফায় ছবিটি সেন্সর বোর্ডের সদস্যদের দেখানো হয়। এবারও সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটিকে ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানিয়েছে। ছবিটির তিনটি দৃশ্যে চুনীলালের ভূমিকায় শহীদুজ্জামানের পরনের ‘মুজিব কোট’-ই আটকে দিয়েছে ছবিটির সেন্সর। চুনীলালের মতো মদ্যপায়ী একটি চরিত্রের পরনে মুজিব কোট থাকাটা মেনে নিতে পারছেন না সেন্সর বোর্ডের একাধিক সদস্য।

‘দেবদাস’ ছবিটির সেন্সর না দেওয়ার কারণ হিসেবে সেন্সর বোর্ডের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যবহির্ভূত পোশাক চুনিলাল চরিত্রে ব্যবহার করা হয়েছে, যা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। সুতরাং দৃশ্যগুলো কর্তন করা সাপেক্ষে ছবিটি মুক্তির জন্য বিবেচনা করা যেতে পারে।

সেন্সর বোর্ডে এই আচরণে বিস্ময় প্রকাশ করে পরিচালক চাষী নজরুল ইসলাম বলেন, ‘চুনিলাল চরিত্রের অভিনেতা শহীদুজ্জামান সেলিম বেশিরভাগ দৃশ্যেই অভিনয় করেছেন ধুতি আর পাঞ্জবি পড়ে। তিনটি দৃশ্যে চুনিলাল পাঞ্জাবির উপর খয়েরি রঙের কটি পড়েছেন। এটাকেই সেন্সর বোর্ডের সদস্যরা ধরে নিয়েছেন মুজিব কোট। তাও যদি হয়, সমস্যাটা কি? মুজিব কোটের আদলের পোশাকগুলো কি আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যকে ধারণ করে না? তারা কি সংস্কৃতি আর ঐতিহ্যবহির্ভূত কাজ করেছেন? এই তিনটি দৃশ্য কর্তন না করলে ছবিটি মুক্তি পাওয়ার পর আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। তাদের এই বক্তব্য শুনে আমি স্তম্ভিত। একটি পোশাকের কারণে আইন-শৃঙ্খলার অবনতি কীভাবে হতে পারে সে ব্যাখ্যাও আমার জানা নেই!

সেন্সর বোর্ডের একজন প্রভাবশালী সদস্য নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, ‘একটি নেগেটিভ চরিত্রের পরনে মুজিব কোট থাকাটা মোটেও শোভনীয় নয়। তিনটি দৃশ্য কর্তন করে পুনরায় সেন্সরের জন্য জমা না দিলে সেন্সর বোর্ডের সবাই ‘দেবদাস’-কে ছাড়পত্র প্রদান না করার সিদ্ধান্তে অনড় থাকবে।’

এদিকে চাষী নজরুল ইসলাম কোনো অযৌক্তিক ও হাস্যকর কারণে ছবির তিনটি দৃশ্য কর্তন করতে রাজি নন। তিনি বলেন, ‘১৯১৭ সালে রচিত ‘দেবদাস’ উপন্যাসের লেখক শরৎচন্দ্র কোথাও কোনো চরিত্রের পোশাকের কথা উল্লেখ করেননি। আমি তাঁর প্রেক্ষাপট নিয়েছি। একজন নির্মাতা হিসেবে যে পোশাককে প্রয়োজনীয় মনে করেছি, সেটিই ব্যবহার করেছি।’

এ বিষয়ে তথ্যসচিব ও সেন্সর বোর্ডের চেয়ারম্যান হেদায়েত উল্লাহ আল মামুনের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘দেশের বরেণ্য ও স্বীকৃতি ব্যক্তিদের নিয়েই সেন্সর বোর্ড গঠিত। এখানে সদস্যদের সিদ্ধান্তই চুড়ান্ত। সেন্সর বোর্ডের সদস্যরা সম্মিলিতভাবেই ‘দেবদাস’ ছবিটির ছাড়পত্র প্রদানে আপত্তি জানিয়েছে। দৃশ্য তো মোটে তিনটি। এই তিনটি জায়গা কর্তন করে বা নতুন করে শুটিং করে জমা দিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। কেন বিষয়টি নিয়ে অযথা জল ঘোলা করা হচ্ছে বুঝতে পারছি না।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:২৬
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×