এলিফ্যান্ট রোডে ছাত্রলীগ নামক গুন্ডাদের হাতে নৃশংস নির্যাতনের শিকার বিএনপি কর্মিরা। রিক্সা ভ্যান থেকে লোকজন নামিয়ে তাদের সাথে 'বি এন পি' র ব্যানার পাওয়ায় নির্যাতনের শিকার হতে হয়। তাদের নির্যাতন মধ্যযুগিয় বর্বরতাকেও হার মানিয়েছে। পুলিশ ছিল নিশ্চুপ দর্শক মাত্র।
আনুষ্ঠানিকভাবে এখনো শুরু হয়নি বিএনপির বহুল প্রতিক্ষিত মহাসমাবেশ। শর্তসাপেক্ষে অনুমোদন পাওয়ার পর সমাবেশ মঞ্চ তৈরিও শেষ হয়নি। রাতভরের পর সকালেও চলছে তা। তবে থেমে নেই নেতা-কর্মীদের আগমন।
সারা দেশ ছাড়াও রাজধানীর ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনতার মিছিল মিলছে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। লোকে লোকারণ্য পুরো পল্টন।
পুলিশের বেধে দেয়া সীমা পার হয়ে গেছে ভোরেই। এখন মানুষের সারি পৌঁছেছে মতিঝিল শাপলা চত্ত্বর থেকে পুরান পল্টন, দৈনিক বাংলা মোড়, আরামবাগ, ফকিরাপুল, বিজয়নগর হয়ে মৌচাক ছাড়িয়ে গেছে।
সরকার সারা দেশকে কার্যত ঢাকা থেকে বিচ্ছন্ন করে দেয়ার পরও সমাবেশে লোক আসা ঠেকাতে পারেনি।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১২ দুপুর ১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


