somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পদ্মা সেতুর মুলো আর কতদিন ঝুলবে ? জাইকাও নেই পদ্মা সেতু প্রকল্পে ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন থেকে এবার জাপান উন্নয়ন সংস্থাও (জাইকা) সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার সংস্থাটির বাংলাদেশ কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল রাতেই এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এক পৃথক বিবৃতিতে বলেছে, সহ-অর্থায়নের চুক্তি অনুযায়ী বিশ্বব্যাংক প্রকল্পে না থাকায় এডিবিও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

এ প্রকল্পে অর্থায়ন থেকে আজ সরে দাঁড়ানোর ঘোষণা দিল জাইকা। জাইকার বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বব্যাংককে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের অনুরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত জাইকাকে জানিয়েছে বাংলাদেশ সরকার। এটা খুবই দুঃখজনক যে বর্তমান অর্থনৈতিক কাঠামোর অধীনে তারা অগ্রসর হতে পারেনি এবং সংকট সমাধানে আমাদের পদক্ষেপ কাজে আসেনি। যদিও গত জুনে বিশ্বব্যাংক কর্তৃক ঋণ বাতিল করার পর আমরা বাংলাদেশ সরকার ও অন্যান্য সহ-অর্থায়নকারীদের সঙ্গে এ ব্যাপারে ঘনিষ্ঠভাবে আলোচনা করেছি। একটি সহ-অর্থায়নকারী হিসেবে বর্তমান কাঠামোয় আমাদের প্রতিশ্রুতি অব্যাহত রাখা সম্ভব নয়। আমাদের নীতিতে নৈতিকতার সর্বোচ্চ মানের দরকার হয়।’

মূলত একটি শর্ত পূরণ নিয়ে সমঝোতা না হওয়ার কারণেই ভেস্তে গেছে সহজ শর্তের ঋণে পদ্মা সেতু তৈরির কাজটি। শর্তটি হচ্ছে, দুর্নীতির ষড়যন্ত্রের দায়ে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের নাম থাকতে হবে। শেষ পর্যন্ত সরকার সৈয়দ আবুল হোসেনের পক্ষেই অবস্থান নিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর ফলে এ ঘটনায় একমাত্র লাভবান হলেন সৈয়দ আবুল হোসেন। কিন্তু ক্ষতিগ্রস্ত হলো পুরো দেশ। লজ্বায় ঢুবালো পুরো জাতিকে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংককে দেওয়া চিঠিতে অর্থমন্ত্রী বলেছেন, বাংলাদেশ দুর্নীতির তদন্ত অব্যাহত রাখবে। বাংলাদেশের এই আশ্বাস গ্রহণযোগ্য হবে না বলেই মনে করছেন দাতা সংস্থার প্রতিনিধিসহ বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রধান আইনজীবী লুই মোরেনো ওকাম্পো লিখিতভাবে বলেছেন, দুদকের তদন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। সুতরাং কোনো পর্যবেক্ষণ ছাড়া দুদকের তদন্তের বিশ্বাসযোগ্যতা থাকবে না বলেই আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া, দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি—এই ধারণা বাংলাদেশের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সহজ শর্তে ঋণ না পেয়ে সরকার এখন দেশীয় উদ্যোগে পদ্মা সেতু করবে বলে ঘোষণা দিয়েছে।
৬ মাসে অনুদান জমা এক লাখ টাকা! এবং চাঁদর টাকার ভাগ বাটোয়ারা নিয়ে মারা গেছে ছাত্রলীগের একজন।
‘প্রয়োজনে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করবো’ প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর গত আগস্ট মাসে তফসিলি ব্যাংকগুলোতে দু’টি করে হিসাব খোলা হয়। তারপর চলে গেছে ৬ মাস। অথচ অনুদান জমা পড়েছে ১ লাখ ২ হাজার ৩৪৫ টাকা। আর বিদেশি হিসাবে জমা পড়েছে এক হাজার ডলার।পদ্মাসেতু প্রকল্পে নিজস্ব অর্থায়নে সাধারণ মানুষের সাড়া মেলেনি।

সরকারের অন্যতম নিরবাচনী ওয়াদা ছিল এটি। কিন্তু একজন বিতর্কিত দেশ প্রেমিক! কে রক্ষা করতে গিয়ে সমগ্র দক্ষিন অন্ঞ্চলের মানুষের সাথে বেঈমানী করলো সরকার। নাকি কান টানলে মাথা শুদ্ধ পুরো পরিবার এসে যাবে বলে ভয় পাচ্ছে বর্তমান সরকার ? এতেকি প্রমানিত হয় না যে বর্তমান সরকারের কাছে দেশের সর্থের চেয়ে অনেক বড় বিষয় তার দুর্নীতিবাজ নেতা নেত্রীকে রক্ষা করা? বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার ও পুরো জাতিকে বিশ্বের দরবারে দুর্নীতিবাজ জাতি হিসাবে উপস্থাপনের অধিকার কে দিয়েছে তাদের?
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×