somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান অটুট থাকবে’ : মাহমুদুর রহমান

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে আমার দেশ পত্রিকার অবস্থান অটুট থাকবে, আমি জেলে থাকি কিংবা জেলের বাইরে থাকি।”

গতকাল শনিবার আমার দেশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে অন্যান্য গণমাধ্যমেরও তীব্র সমালোচনা করে তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

তার কাছে শুক্রবার জামায়াত ও তাদের সহযোগী দলের কর্মীদের সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় বাংলানিউজের পক্ষ থেকে। তিনি বলেন, “এই হামলার তীব্র নিন্দা করি।”

পরক্ষণেই তিনি বলেন, “যখন আমার দেশ জ্বালিয়ে দেওয়া হয়, নয়াদিগন্ত পুড়িয়ে দেওয়া হয় তখন বাংলানিউজ তা কি লিখেছে? নিজের দিকে তাকিয়ে প্রশ্ন করুন।”

সংবাদ সম্মেলনের শুরুতে মাহমুদুর রহমান বলেন, “আপনারা (সাংবাদিকরা) আমার এসব কথা অবিকৃতভাবে প্রচার করবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ যারা এসব টেলিভিশনের মালিক তারা আপনাদের স্বাধীনতা রাখেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। আমি ওইসব টেলিভিশনের মালিকদেরও চিনি। লুটেরাদের টাকায় যেসব টেলিভিশন চ্যানেল চলে তারাও মাহমুদুর রহমান সম্পর্কে বড় বড় কথা বলে। লজ্জা-শরম কি সব চলে গেল নাকি?"

শহাবাগ আন্দোলন নিয়ে তিনি বলেন, “আমার পত্রিকায় বলা হয়েছিল, ফ্যাসিবাদের পদধ্বনি। ফ্যাসিবাদ আর ফ্যাসিবাদের পদধ্বনি এক জিনিস নয়। এই জিনিসটি আপনারা ধরতে পারেননি। এটি যে ফ্যাসিবাদের পদধ্বনি ছিল গত ১৯ দিনে তা প্রমাণিত হয়েছে। এরপরে তা আরো বেড়েছে। পুলিশের উপস্থিতিতে বিভিন্ন পত্রিকায় আগুন দেওয়া হয়েছে।”

“এটি নাকি গণতান্ত্রিক আন্দোলন? এ ধরনের আন্দোলনে প্রকাশ্যে খুনের হুমকি দেওয়া হয়। বাপ্পাদিত্য বসু আমাকে প্রকাশ্যে খুনের হুমকি দিয়েছেন। পুলিশের নাকের ডগায় খুনের হুমকি দেওয়া হয়েছে। দেশে যদি আইনের শাসন থাকতো তাহলে মামলা হওয়ার কথা ছিল। এভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদকে উস্কানির জন্য সরকারই দায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী।”

তিনি বলেন, “দুটি নিবন্ধ লেখার জন্য সাত মাস জেল খেটেছি। অথচ ১৯ দিন ধরে একটি বিচারাধীন মামলা নিয়ে ‘ফাঁসি ফাঁসি’ স্লোগান দিয়েছে। তারা কি আদালতের উর্ধ্বে? তাদের ওপর কি রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ নেই? আপনারা (সাংবাদিকরা) কি শুধু গণজাগরণ দেখেছেন? আসলে মিডিয়া কী দেখাতে চেয়েছে? তবে আমার ওপর কেন আপনাদের এত আক্রোশ?” " গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কথা বলছেন ? আপনারা কি ভাবছেন এমন ফ্যাসিবাদী দিন চলতেই থাকবে, এর পরিবর্তন কি হবে না?”

“আন্দোলনে সংহতি প্রকাশকারী ড. মুহম্মদ জাফর ইকবাল তো শাহবাগ আন্দোলনের একজন বড় নেতা।”
জাফর ইকবালের বড় ভাই হুমায়ূন আহমেদের একটি বইয়ের ৩১১ ও ৩১২ পাতায় লেখা কয়েকটি লাইন হুবহু উদ্ধৃত করে তিনি বলেন, “আমার নানাজান শান্তি কমিটির সভাপতি ছিলেন, তাকে মরতে হয় মুক্তিযোদ্ধাদের হাতে। তার মতো অসাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের হাতে মারা গেলেন। এই দুঃখ আমি ভুলতে পারিনি। তাই আমি বলবো, যারা কথা বলেন, তারা আয়নার সামনে দাঁড়ান। দেশের সবাইকে নির্বোধ ভাবা একটি বড় বোকামি। শাহবাগ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ উস্কে দেওয়া হচ্ছে।”

জনাব মাহমুদুর রহমানের সততা ও সাহসিকতার জন্য ধন্যবাদ জানাই। বর্তমানে হলুদ সাংবাদিকতার যুগে সততা, সাহসিকতা ও নিষ্ঠার সহিত বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের যে দায়িত্ব তিনি পালন করছেন তা সাংবাদিক সমাজের জন্য অনুকরনীয় হয়ে থাকবে। দেশের সাধারন মানুষ তার প্রতি আস্থা রাখছে, যার প্রমান চকচকে প্রিন্টের নামিদামি সুশীল সম্পাদকদের পত্রিকা যেখানে সর্বোচ্চ ৮ টাকা, সেখানে মেড় মেড়ে সাধারন প্রিন্টের "আমার দেশ"- এর দাম ১২ টাকা। দাম বেশী হওয়ার পরও বর্তমানে "আমার দেশে" -এর কাটতি অনেক বেড়ে গেছে, যা পত্রিকা বিক্রেতাদের কাছ থেকে জানা যায়। এদেশের মানুষ সততার মূল্য দিতে ভুল করেনা।
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×