তার দিকে নীল ঘূর্নি আচল অথবা ফুলকারি
দোপাট্টার প্রান্তটিকে হঠাৎ এগিয়ে দিয়ে কী হচ্ছে কী,
দয়া?
দয়া? নিষ্ঠুরতা নয়? খোটা দিয়ে প্রশ্ন কর তবু
-সারাটা বিকেল, অ্যাই কোথায় ছিলেন? আমি ফোন করে করে.....'
যেমন মোবাইল বন্ধ মানেই রহস্য, কোনো মেয়ে!
যেন সেমিনার নেই, মাথাধরা নেই, হাসিমুখ
কল সেন্টারের মতো সব্বাইকে ইয়েস স্যার, ইয়েস ম্যাডাম!
(কেবল তোমারই ফোন, রাখতে পারছি না কেউ, বিল বাড়ছে- কখনও সম্ভব?)
সেল ফোন আপদই তো, ইভল কিন্তু নেসেসারি
যেমন হঠাৎ ওড়না কিংবা নীল শাড়ির ঘূর্নিতে
গরম ইস্তিরি করা নতুন বউয়ের গন্ধ পেয়ে
কুকুরের মতো আমি ঘ্রানেন্দ্রিয় তীব্র করে রাখি,
তোমার ঠাকুর আছে, জীবে দয়া নেই পুজারিনী?
সৌজন্য : দেশ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




