আমিও তো ততবার পুরুষের পেছনে ছুটেছি,
ফলত দু হাটু ক্ষতময়- একটু খুড়িয়ে হাটি,
বয়স হবার আগে কীরকম বুড়িয়ে যাচ্ছি
একজন মনোনারী কত আর দৌড়তে পারে?
বসতেই হবে ছায়াধামে- বট বা শ্যাওড়াতলা না হলেও
কাটাঝোপে গা এলানো- পাশেই একটি ছাগলও
ছানাদের দুধ দিতে দিতে জিভ, দাত দেয় কাটা ডাটায় কখনও
রক্ত ঝরে দু চারটি ফোটায়- ঘাস হয় সামান্য অরুনা,
যক্ষা নিবারনী সভা ওষুধের তারিফ করেছে,
ওষুধ তারিফ করছে প্রাণের সভার,
প্রাণান্ত ছুটেছি তবু, আমি আর সেইসব পুরুষেরা
সৌজন্য : দেশ, 17 জুলাই 2006
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




