তাকালে পরেই
ভুলে যাই সব শোক
- মাশীদ)
ক.
শুরুটা কোত্থেকে ঠাহর পাচ্ছি না বড়
ছটফটে খুব, অপেক্ষা
কিংবা প্রতীক্ষায় ঘড়ি মেলাতে;
এত ধীর লয়, বকচ্ছপ গতি
আমার বেলাতেই বুঝি সময়টা ভাটার টান নেয়!
খ.
ধুকপুক, ধুকপুক
কঙ্গো ইকো তোলে,
সান্তানার স্লারটাই মিসিং খুব!
গ.
সে কি আসে, সে কি আসে?
রবিপদ্য যেন তসবীর দানা
হাইপারটেনশন, চাপ নিতে কোবরেজি মানা
ধাই করে তবু চড়ে মাথার শিয়রে
গনগনে অাঁচ তালু জুড়ে।
যখনই বরফ হই দারুণ নির্বিকারে
ওই চোখ, ওই চোখ দুটো
গলিয়ে বাষ্প করে হীম শীতলতা
আমি উত্তপ্ত হই
তাকেও পোড়াই তুমুল দহনে।
(এইডা আমি লিখি নাই, মাশীদ লেখাইছে
)
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


