somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ্যাপি বিলেটেড বার্থ ডে বস! : আ ট্রিবিউট টু ব্রুস লি

২৮ শে নভেম্বর, ২০০৬ রাত ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইয়াহু আমার হোমপেজ। খুলতেই চোখ পড়ল। একদমই ওপরের দিকে। ব্রুস লি। এক নিমেষেই ঝাপিয়ে এল আমার কৈশোর তারুণ্যের বয়োসন্ধির সেই উদ্দাম দিনগুলো। ছোট থাকতে আমার খুবই প্রিয় সিরিজ ছিল গ্রিন হর্ণেট। আমার ফেভারিট ছিল কাটো, হিরো ফন উইলিয়ামসের সাইড কিক, কাম শোফার। ধুমধাড়াক্কা কুংফু আর কি!

ক্লাস ফাইভে থাকতে কুংফু নামে সত্যিই একটা মুভ্যি দেখেছিলাম ছোটমামার সঙে। হিরোর কর্মকাণ্ড জটিল। সে গরম বালুতে হাত ঢুকিয়ে দিচ্ছে, আরো নানান কসরত। কলেজে উঠে চিনলাম ব্রুস লিকে। এন্টার দ্য ড্রাগন এল বলাকায়। বিশাল এক মারামারি হয়েছিল এই সিনেমা দেখতে গিয়ে। এরপর আমি পাংখা। মঞ্জু ভাইর কাছে ক্যারাটে শিখতাম। ওনারই ছোটভাই নাজমুলের কাছে শেখা শুরু করলাম নানচাকু। কয়েকদিন বাড়িবুড়ি খেয়ে বাদ দিলাম অবশ্য। তবে ব্রুস লি আমার মননে তখন পুরোদস্তর সুপার হিরো। দড়ির মতো পেশী নিয়ে লিকলিকে একজন শুইয়ে ফেলছে পুরা ঝাক। জটিল মানে জটিল। একে একে ফিস্ট অব ফিউরি, বিগ বস, গেম অব ডেথ।

ক'দিন আগে একটা ডকুমেন্টারি দেখেছিলাম তার ওপর। সেখানে জেনেছি লি ছোটবেলা থেকেই অভিনয় করতেন। ছিলেন ব্যালের ছাত্র আর পিএইচডি করেছেন দর্শনের ওপর। ইয়াহুর পোস্টটা পড়ে জানলাম গতকাল ছিল তার জন্মদিন, বেচে থাকলে ৬৫ হতো তার বয়স। ব্রুস লির মৃত্যু অমিমাংসিত এক রহস্য। কেউ বলে ড্রাগ ওভারডোজ। কেউ বলে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে তাকে। তার ছেলে ব্রেন্ডন ও অপমৃত্যুর শিকার। যাক ভক্তরা অবশেষে হংকংয়ে তার ব্রোঞ্জের একটা মূর্তি তুলেছে গতকাল। একই কাণ্ড নাকি হয়েছে বসনিয়াতেও। ভালো লাগল জেনে। মার্শাল আর্টকে অন্য এক উচ্চতায় নিয়ে যাওয়া 'বিগবস' আজীবন এমনি থাকবেন তার শতকোটি ভক্তের চেতনায়। হ্যাপি বিলেটেড বার্থ ডে
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -২

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৭

ছবিব্লগ প্রকাশের পর আপনাদের ভাল লাগায় আরেকটি ছবি ব্লগ এবার।
সময়ঃ রাত ৮টা
স্থানঃ টরোন্টর আকাশ
তাপমাত্রাঃ ৫ ডিগ্রী সেলসিয়াস
সূর্যাস্তের পূর্ব মুহূর্তঃ টরণ্টোর আকাশে আজকের সন্ধ্যায় সূর্যের শেষ উঁকি

... ...বাকিটুকু পড়ুন

আছছে পিনু ভাই

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০২


ঘরের ছোল নাকি ঘরত আছছে
পুটি, বওল, টেংরা মাছ কুটিরে?
পাতিলত ভরে পুরপুরি ছালুনের
বাসনা যেনো আকাশত উরে-
কি সখ ছোলপল নিয়ে হামি এনা
যমুনাত যামু গাওধুমি, সাতরামু;
কে বারে শুন শুন হামাগিরে... ...বাকিটুকু পড়ুন

নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২০



নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

এখানে ছবি আছে ক্লি করে দেখতে হবে, যেহেতু আমাকে ছবি আপলোডে ব্লক করেছে এডমিন।

দেশের রাজনীতিতে একটি পুরোনো প্রবণতা আবারও স্পষ্ট হয়ে উঠছে- জনগণের বাস্তব... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৮

লিখেছেন রাজীব নুর, ২০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৫৩



আপনারা কেমন আছেন?
আমি কেমন আছি, বুঝতে পারছি না। মনে হচ্ছে কোনো অলৌকিক কিছু যেন জেনে ফেলেছি। না জানলেই বুঝি ভালো হতো। দুনিয়াতে যে যত কম জানে, সে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সাথে আমার দিদার কেমন ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:১২



আমি বিশ্বাসী মানুষ। আমার আল্লাহর দিদারে বিশ্বাস আছে। আল্লাহর সাথে আমার দিদার হয়েছে চার বার। প্রথমবার আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ। পূর্বে জাহান্নামের গভীর খাদ। খাদের উত্তর পাড়ে... ...বাকিটুকু পড়ুন

×