somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিষ্টাচার/ ভব্যতা : আমরা অভ্যস্ত নই !!!

৩০ শে নভেম্বর, ২০০৬ ভোর ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যাপারটা স্রেফ মজা করতে গিয়েই করা। বগে শিষ্টাচারকে জেনেটিকাল প্রতিষ্ঠিত করার প্রয়াস নিয়েছেন দেখছি অনেকেই। দ্্বিমত পোষন করার কারণ দেখি না। ছোট থেকেই শিখেছি গুরুজনকে শ্রদ্ধা ও লঘুজনদের স্নেহ করতে। ভদ্রতা করতে তো আর পয়সা লাগে না।

তো একটা সামাজিক জরিপের ইচ্ছে চাগাড় দিয়ে উঠল। ভব্যতার জরিপ। মানুষের সঙ্গে ভব্য আচরণে কী ধরণের প্রতিক্রিয়া জোটে। ঠিক মাথা গুনে গুনে খাতা কলম নিয়ে করা হয়নি বলে একে সিস্টেমেটিকাল রূপ দেয়া যাচ্ছে না। অর্থাৎ শতকরা হারে ফেলার অঙ্কটা হচ্ছে না। দাড় করানো যাচ্ছে না হাইপোথেসিস। কিন্তু ঘটনাটা বলতে দোষ কী!

আমার দুটো সম্বোধন ছিল। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কিছু ব্যাপারে সচেতন ছিলাম। যেন আমার অভিব্যক্তি দেখে কেউ ভেবে না বসে ইলেকশনের মৌসুমে আমিও একজন ভোট ভিখারী। এবং ফাজলেমি হিসেবেও কেউ না নেন। পুরো সফল হয়েছি বলব না। যেমন হাতে বা মুখে সিগারেট নিয়ে ভুলে মুরুবি্বরে সালাম দিয়েছি। উনি বেয়াদব ভেবে 'ভস্ম হয়ে যা' দৃষ্টি দিলে সেটা ওনার দোষ না।

বুড়ো থেকে গুড়ো, কেউই আমার সালামের জবাব দেয়নি। তবে সবাই ভালো আছেন। বয়স্কদের েেত্র দেখা গেছে মাথা নাড়িয়ে হুমম বলার একটা প্রবণতা। এইটা তাদের প্রাপ্য, অধিকার। তারা তো মাথা দুলিয়েই নেবেন। এর বাইরে একটা কমন ফেনোমেনা ছিল। যারাই ভালো বলেছেন, তারা ভাবিতও হয়েছেন। মুখ বলছিল, লোকটা জানি কে? তারা চিন্তা করতে করতেই গন্তব্যে চলেছেন।

অল্প বয়সী মেয়েদের মধ্যে একটা নাক কুচকানি ভাব ছিল। হুহ টাইপের তাচ্ছিল্য আর কী! কাপল থাকলে পুরুষজনা আমার সম্বোধনে হেভি ভাব নিয়ে বলেছেন- ভালো। পরিস্থিতিটা উলটে দেওয়ার পর সে এক মজার দৃশ্য। এক অল্প বয়সী নববধুকে জিজ্ঞেস করলাম ভালো আছেন? উনি তার সহরের বাহু আকড়ে ধরলেন আতঙ্কে। আর জামাইব্যাটা আমার দিকে একবার তাকিয়ে বউকে এমন একখান সন্দেহজনক দৃষ্টি দিলেন যে বউ আরো কেচো। হয়তো সুখের আদরেই শেষ হয়েছে সেই ভুল বোঝাবুঝি।

পুরো জরিপে সবচেয়ে বিব্রতকর অভিজ্ঞতাটা এরকম। দুই মধ্যযৌবনা হাটাহাটি করছেন অনেকন। সালোয়ার কামিজ পড়া, কেডস পায়ে। আমি সালাম দিয়ে বললাম ভালো আছেন আপা? উনারা থামলেন। একজন বেশ সপ্রতিভ হয়ে বললেন, 'আরে ভাই, অনেকদিন পর। বাসায় তো আসেন না একদম। ভাবি কেমন আছেন, বাচ্চারা ভালো?' বললাম, 'ভুল করছেন। আমি এখনও বিয়ে করিনি।' উনি রেগেমেগে বললেন, 'রাস্তায় দাঁড়িয়ে ফাজলেমি করেন? ছোটলোক কোথাকার!' ঝাড়িতে আমার সব জরিপেচ্ছা উবে গ্যালো। এইবার কন তাইলে ক্যামনে কী?

ফুটনোট: রাসেলের মুখে শোনা একটা সত্য কথন। ওগো এক ফ্রেন্ডের নবনির্মিত বাড়িতে আড্ডা চলতাছে। এক ফ্রেন্ডের মোতা চাপছে। মালিক বন্ধু দেখাইয়া দিল রাস্তা, ওই দিকে যা তবে বাথরুমে ছিটকিনি নাই সাবধান। বন্ধু গেল, ঢুইকা দেখে ভিতরে আসল মালিক- মানে বন্ধুর বাপ। তো পোলা ছোট বেলা থিইক্যা আদব কায়দায় মানুষ। মুরুবি্ব দেখলেই সালাম দেয়। দিল। সালামালেকুম খালুজান। খালুমুখে হুহু হু জাতীয় বিজাতীয় একটা শব্দ বাইর কইরা তারে হাতের ইশারায় খেদাইয়া দিলো
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০০৬ সকাল ১১:৩৭
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -২

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৭

ছবিব্লগ প্রকাশের পর আপনাদের ভাল লাগায় আরেকটি ছবি ব্লগ এবার।
সময়ঃ রাত ৮টা
স্থানঃ টরোন্টর আকাশ
তাপমাত্রাঃ ৫ ডিগ্রী সেলসিয়াস
সূর্যাস্তের পূর্ব মুহূর্তঃ টরণ্টোর আকাশে আজকের সন্ধ্যায় সূর্যের শেষ উঁকি

... ...বাকিটুকু পড়ুন

নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২০



নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

এখানে ছবি আছে ক্লি করে দেখতে হবে, যেহেতু আমাকে ছবি আপলোডে ব্লক করেছে এডমিন।

দেশের রাজনীতিতে একটি পুরোনো প্রবণতা আবারও স্পষ্ট হয়ে উঠছে- জনগণের বাস্তব... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৮

লিখেছেন রাজীব নুর, ২০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৫৩



আপনারা কেমন আছেন?
আমি কেমন আছি, বুঝতে পারছি না। মনে হচ্ছে কোনো অলৌকিক কিছু যেন জেনে ফেলেছি। না জানলেই বুঝি ভালো হতো। দুনিয়াতে যে যত কম জানে, সে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সাথে আমার দিদার কেমন ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:১২



আমি বিশ্বাসী মানুষ। আমার আল্লাহর দিদারে বিশ্বাস আছে। আল্লাহর সাথে আমার দিদার হয়েছে চার বার। প্রথমবার আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ। পূর্বে জাহান্নামের গভীর খাদ। খাদের উত্তর পাড়ে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমান: বগুড়ায় খাল খননের কিছু নেই, হসপিটালের অবস্থা দেখেন এখানে

লিখেছেন অপলক , ২০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪১

বর্তমান প্রধানমন্ত্রী আমি যাকি বলি God Gifted Surprise Prime minister আজ (২০এপ্রিল২০২৬) বগুড়া সফরে এসেছিল। অপ্রয়োজনীয় এজেন্ডা বেশি যা তার অদূরদর্শীতার পরিচয় দেয়।

বগুড়াতে খাল খননের কিছু নেই। এখানে ডিগ্রি কলেজ... ...বাকিটুকু পড়ুন

×