somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিপস : শিওর সাকসেস ইন সামহোয়ার ইন ব্লগ (এই পোস্টটি পড়িলে হিটার ব্লগার হিসেবে ক্রমোন্নতি হইবেক নিশ্চিত)

২৮ শে মার্চ, ২০০৭ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[ ভূমিকা : নতুন ব্লগার ঢোকাও। সামহোয়ার তাদের সাম্প্রতিক সফল (!) সেমিনারে সেটাই প্রতিষ্ঠার প্রয়াস নিয়েছিল। উপস্থিত অনেক পরিচিতই আরিলডের পয়সায় মুরগি চিবাতে চিবাতে আমাকে জিজ্ঞেস করেছিল- আচ্ছা ব্যাপারটা কি? স্বল্পজ্ঞানে যা কুলায় বলে দিয়েছি। ব্যাসিকালি সেটা আমার ডিপার্টমেন্ট না। তবে সামহোয়ারে বছর খানেক কাটানোর সুবাদে এখানের গলি-ঘুপচি আমার খুব চেনা এখন। কিভাবে নজর কাড়তে হবে, কিভাবে হিট বাড়াতে হবে- মোটামুটি এটাই এই পোস্টের প্রতিপাদ্য। একদম নতুন ব্লগাররা এইটাকে ছহি নির্দেশনামা হিসেবে নিতে পারেন। অনেকদিন কাটিয়েও যারা এখনো আটি বানতে পারেন নাই- উপকার পাবেন তারাও। ]

তো বাচ্চালোগ (এইডাই স্টাইল, নাইলে তালিয়া পড়ব না),

১. সর্ববামে সর্বোচ্চ ব্লগারের একটা তালিকা আছে। প্রথম দুইজনের ব্লগ ঘুইরা আসলেই বুঝা যাবে কিভাবে শীর্ষে যাইতে হবে। সেইমতে আগানো যাইতে পারে। পত্রিকার কন্ট্রিবিউটারদের জন্য খুবই কার্যকর পন্থা। অফিসের পিসি থাইক্যা, সেইদিনের নিউজফাইল নিয়া জাস্ট কাটুপেস্টু। তরতর কইরা পোস্ট বাড়বে।
ঝুকি : এতে নজর লাগতে পারে। করণীয় : ইগনোর

২. মুক্তিযুদ্ধ বিরোধী যে কোনো পোস্ট হইল সামহোয়ারে নজর কাড়ার সর্বশ্রেষ্ঠ উপায়। বড় বড় তালেবর এইভাবেই হিটার ব্লগার হিসেবে নাম কামাইছেন। তাদের ব্লগের হিটসংখ্যা দেইখ্যা ঈর্ষায় মুর্ছা যায় অনেকে। সবচেয়ে ভালো হয় মার্চ মাসে এবং ডিসেম্বর আসলে এই কাজটা করা। মাঝের সময়টা ভারত আর আওয়ামী লিগরে গালি দিয়া পার করতে হবে।
ঝুকি : ত্রিভুজ ও আশরাফ কর্তৃপক্ষের কাছে তাগো পোস্ট চুরি হইছে বইলা বিচার দিতে পারে। করণীয় : রেন্টুর বই ঝাড়া মুখস্ত কইরা এই দুই মানী ব্লগারের আশীর্বাদ চাইয়া প্রতিটি পোস্ট তাদের উৎসর্গ করা। অবশ্য পালনীয় : দুইজন কোনোভাবে যেন না জানে যে এরা দুইজন এক, সেইটা আপনে জানেন

৩. ধর্ম নিয়া লম্বাচওড়া বক্তৃতা দিয়া একটা পোস্ট ঝাড়া। শহীদ মিনার, বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে মিনার বা স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলী কিংবা নববর্ষের মতো হিন্দুয়ানী বেদায়াতি শিরকী কারবারের বিরুদ্ধে ফতোয়া দিতে হবে।
ঝুকি : সাদিক এবং চোরার থেইক্যা পাল্টা গুলি চলবে। করণীয় : বায়তুল মোকাররম ( না পাইলে মগবাজার সংগ্রাম অফিসের পাশের লাইব্রেরি থাইক্যা মওদুদীয়া ফতোয়াবাজির একটা বই কিন্যা আনবেন। মনে রাখবেন- কোরান-হাদিস পরে, সাচ্চা ইমানদারের লাইগ্যা এইটাই প্রেরিত পুস্তক।

যারা অনেকদিন থাইক্যাও কিছু করতারেন নাই, তাগো লাইগ্যা একটাই টিপস :

একটা পোস্ট দেন যাতে অশ্লীল কথাবার্তা থাকবে। তারপর আধঘণ্টা অপেক্ষা করেন। যদি দেখেন কেউ মন্তব্য দেয় নাই, নিজেই একটা মন্তব্য দিয়া উপস্থিতি জানান দেন, দ্বিতীয় ও তৃতীয় দফা এমন করবেন। মনে রাখবেন- সাম্প্রতিক মন্তব্যের জায়গাটা দখল করাই আসল। আগের সব পোস্টে আবঝাব কমেন্ট দিয়া প্রথম পাতার ডানপাশ দখল করতে হবে। তারপর পাবলিক পইড়াই ছাড়ব। না পড়লে, আরো টিপসের জন্য জিমেইলে মেইল করবেন, বইলা দিবেনে
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০০৭ দুপুর ২:৪৮
৯৩টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

একজন বেগম রোকেয়া, একজন মাদাম কুরী এবং একজন আএলিটা

লিখেছেন নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০



মঙ্গল গ্রহের রাণী আএলিটা।



রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।


বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭
×