নিশিডাক ডাকু ডাকপিয়নের
পেশা ঠিক নয়, ঠিকুজিতে নেই
এইটাকে পার্টটাইম বলা চলে
ওই দূর্গ প্রেমিকের দূর্গম
তাই তার শরণ, যায় বালিকার কাছে
এসএমএস-ইমেইলে অনাস্থা অধিপতি
সে বাড়ি বেতার তাই সব তার থেকে
দিন-রজনী ভার্বাল মেসেজ যায়
বালক ভালো আছে, বালক ব্যস্ত
বালক জানিয়েছে সে বড় ভালোবাসে
বালিকা সত্যতা খুৎজে
অকাট্য প্রমাণ খুঁজে পিয়নের চোখে
মাছের মতো সে চোখে আতিপাতি খুঁজে
যা পায়, তা বালকের নয়
বালকিয়ানার সঙ্গে সম্পর্কহীন
ওই চোখ ভিন কথা বলে
বালিকা অতঃপর ডাকপিয়নের প্রেমে পড়ে।
[বালকের বার্তা যথারীতি যায় দূর্গম দূর্গে
বার্তা বাহক তা অনুদিত করে মুখে
সে শোনে বালিকার আকুতি
বালকের কানে তা পৌছায়না]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

